মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

বুন্দেসলিগায় দ্রুততম ১০০ গোলের দুয়ারেই ছিলেন হ্যারি কেইন। সেই উপলক্ষটা এলো শনিবার। আলিয়াঞ্জ অ্যারেনায় ইউনিয়ন বার্লিনের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৭-০ গোলের জয়ের ম্যাচে জোড়া গোলে কেইন পা রাখেন সেই মাইলফলকে। ৯৮ ম্যাচে তার গোল এখন ১০১টি। ১৯৭৭ সালে কোলন স্ট্রাইকার দিয়েতার মুলার জার্মান লিগে ১২৯ ম্যাচে করেছিলেন ১০০ গোল। তার চেয়ে ৩১ ম্যাচ কম খেলেছেন কেইন। বায়ার্ন কিংবদন্তি গার্ড মুলার ১০০ গোল করেছিলেন ১৩৬ ম্যাচে। বুন্দেসলিগায় অষ্টম বিদেশি খেলোয়াড় হিসেবে শততম গোলের দেখা পেলেন কেইন।



