মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান
চিরপ্রতিদ্বন্দ্বী মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। এই ম্যাচে দুর্দান্ত এক চিপে গোল করে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক গোলদাতার রেকর্ড গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান।
১৭ বছর ৫ দিন বয়সে এই কীর্তি গড়লেন সুলিভান। এর আগে গত বুধবার চিলির বিপক্ষে গোল করে ১৭ বছর ১৩১ দিন বয়সে ম্যাথিস আলবার্ট এই রেকর্ড গড়েছিলেন।
কাভান সুলিভান তার নানি সুলতানা আলমের সূত্রে বাংলাদেশি বংশোদ্ভূত। তার দুই ভাই ডেক্লান সুলিভান ও রোনান সুলিভান সর্বশেষ সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে খেলেছেন বাংলাদেশের হয়ে।



