যুক্তরাষ্ট্র ফুটবলের হালের
সেনসেশন কাভান সুলিভানের শেকর আছে বাংলাদেশে। মায়ের দিক দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত
এই ফুটবলার আজ নেমেছিলেন লিওনেল মেসির ইন্টার মায়ামির বিপক্ষে। ম্যাচটি ২-২ গোলে ড্র
করে তার দল ফিলাডেলফিয়া ইউনিয়ন। শেষদিকে সুলিভানকে দেখতে হয় লাল কার্ড।
চেশায়ারের সুবারু পার্কে
ম্যাচের যোগ করা সময়ের ১২ মিনিটের ঘটনা। ওই সময় কাভানের ভাই কুইন সুলিভানের সঙ্গে ঝগড়া
লাগে মায়ামির ইয়ান ফ্রের। মনে হয়েছিল, কুইনকে মারাত্মক ফাউল করেছেন ফ্রে। দুজনের বাগ্বিতণ্ডার
জের ধরে মাঠে ধাক্কাধাক্কিতে...