Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ফিরছে বার্সেলোনায়

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৪
চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ফিরছে বার্সেলোনায়

সংগৃহীত ছবি

ইউরোপীয় ফুটবলের আগামী চার বছরের ফাইনালগুলোর ভেন্যু নির্ধারণের পাশাপাশি উয়েফা নেশন্স লিগের ফরম্যাটে বড় পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। গ্রিসের থেসালোনিকিতে অনুষ্ঠিত উয়েফার নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

উয়েফার বিবৃতি অনুযায়ী, পুরুষদের চ্যাম্পিয়নস লিগের ২০২৮ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায়। ২০১২ সালের ঐতিহাসিক ফাইনালের পর আবারও বায়ার্ন মিউনিখের দুর্গে ফিরছে ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ম্যাচটি।

২০২৯ সালের ফাইনালের আয়োজক হয়েছে বার্সেলোনা। নতুন রূপে সাজানো স্পটিফাই ক্যাম্প ন্যুতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। ১৯৯৯ সালের ঐতিহাসিক ফাইনালের পর এই মাঠে আবারও বসবে ইউরোপের সেরা ক্লাবের লড়াই। পুনর্নির্মাণের পর ক্যাম্প ন্যু ইউরোপের সবচেয়ে বড় স্টেডিয়াম হতে যাচ্ছে।

ইউরোপা লিগের ২০২৮ সালের ফাইনাল হবে রোমানিয়ার বুখারেস্টের ন্যাশনাল স্টেডিয়ামে। ২০২৯ সালের ফাইনালের ভেন্যু সার্বিয়ার বেলগ্রেডের স্টেডিয়াম অব সার্বিয়া।

ইউরোপা কনফারেন্স লিগের ২০২৮ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে ইতালির তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে। ২০২৯ সালের ফাইনালের আয়োজক হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনা।

নারী চ্যাম্পিয়নস লিগের ২০২৮ সালের ফাইনাল হবে ফ্রান্সের লিওঁ-দেসিনের পার্ক অলিম্পিক লিওনেইসে। ২০২৯ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে ওয়েলসের কার্ডিফের ন্যাশনাল স্টেডিয়ামে।

উয়েফা সুপার কাপের ২০২৭ সালের আয়োজক নেদারল্যান্ডসের আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনা। ২০২৮ সালের সুপার কাপ হবে কাজাখস্তানের আস্তানা অ্যারেনায়। ইউরোপের বাইরে ফুটবলের বিস্তার বাড়াতে এটি উয়েফার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এ ছাড়া উয়েফা ফুৎসাল চ্যাম্পিয়নস লিগের ২০২৭ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে সুইজারল্যান্ডের বিয়েল/বিয়েন অ্যারেনায়।

২০২৬/২৭ মৌসুমের নেশন্স লিগে দলগুলোর উন্নীতকরণ ও অবনমন পদ্ধতিতে সংশোধনের অনুমোদন দিয়েছে উয়েফার নির্বাহী কমিটি।

২০২৬ সালের মে মাসে অনুমোদিত নতুন ব্যবস্থার সঙ্গে সমন্বয়ের লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে। ২০২৮/২৯ মৌসুম থেকে টুর্নামেন্টের গ্রুপ সংখ্যা চারটি থেকে কমিয়ে তিনটি করা হবে। এতে ম্যাচগুলোর প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে বলে আশা করছে উয়েফা।

সভা শেষে পরবর্তী বৈঠকের ভেন্যুও নিশ্চিত করেছে উয়েফা। আগামী ৭ ডিসেম্বর উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে বসবে নির্বাহী কমিটির পরবর্তী সভা। এর একদিন আগে একই শহরে অনুষ্ঠিত হবে ইউরো ২০২৮-এর বাছাইপর্বের ড্র।

বার্সেলোনাক্যাম্প ন্যুনেশন্স লিগচ্যাম্পিয়নস লিগ ফাইনাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    চোখের ভিশন টেস্ট কেন  ও কখন করাবেন

    চোখের ভিশন টেস্ট কেন ও কখন করাবেন