Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপের বাকি ২৬ দিন

ওয়েলসের ৬৪ বছরের অপেক্ষা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১৬:৩১
ওয়েলসের ৬৪ বছরের অপেক্ষা

সংগৃহীত ছবি

বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য কত বছর অপেক্ষা করা যায়? ৫, ১০, ২০, ৩০? ওয়েলস এজন্য অপেক্ষা করেছে ৬ দশকেরও বেশি সময়! দীর্ঘ ৬৪ বছরের বিরতির পর বিশ্বকাপে ফিরে রেকর্ড গড়েছিল গ্যারেথ বেলের দল। টুর্নামেন্টের ইতিহাসে দুই বিশ্বকাপ খেলার মধ্যে এটাই দীর্ঘতম বিরতি।

ওয়েলস প্রথমবার বিশ্বকাপে খেলে ১৯৫৮ সালে। সুইডেনে হওয়া সেই আসরের কোয়ার্টার ফাইনালে পৌঁছায় ওয়েলস। এরপর ৬ দশকেরও বেশি সময়ে মূল পর্বের টিকিট কাটতে পারেনি দেশটি।

কয়েকবার খুব কাছে গিয়েও বিশ্বকাপে খেলা হয়নি ওয়েলসের। বিশেষ করে ২০১০ ও ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে অন্তিম রাউন্ডে গিয়ে কপাল পোড়ে তাদের।

অবশেষে দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হয় ২০২২ বিশ্বকাপে। বাছাইপর্বের বাধা পেরিয়ে কাতার বিশ্বকাপে পা রাখে বেলের দল। ৬৪ বছর পর বিশ্বকাপে ফিরে অবশ্য খুব ভালো কিছু করতে পারেনি তারা। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় ওয়েলসকে।

ওয়েলসের পর দ্বিতীয় দীর্ঘতম বিরতির পর বিশ্বকাপে খেলার রেকর্ড মিশরের। আফ্রিকার দেশটি প্রথমবার বিশ্বকাপে খেলেছিল ১৯৩৪ সালে। এরপর ৫৬ বছরের অপেক্ষা শেষে ১৯৯০ সালে বিশ্বকাপের মঞ্চে ফেরে তারা।

৫৬ বছরের বিরতির পর বিশ্বকাপে খেলার রেকর্ড আছে নরওয়েরও। ১৯৩৮ বিশ্বকাপে খেলার পর ১৯৯৪ সালে অংশ নেয় ইউরোপের দেশটি।

তৃতীয় দীর্ঘতম বিরতির পর অংশ নেওয়ার রেকর্ড তুরস্কের। তারা নিজেদের প্রথম বিশ্বকাপ খেলে ১৯৫৪ সালে। এরপর ২০০২ সালে বিশ্বকাপে ফেরে তারা। দুই টুর্নামেন্টের মধ্যে ব্যবধান ছিল ৪৮ বছর।

 

ওয়েলসবিশ্বকাপের বাকি ২৬ দিনফিফা বিশ্বকাপ ২০২৬গ্যারেথ বেল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক