বিতর্কের পরেও নির্বাচনে জয়ী হচ্ছেন ইনফান্তিনো?

সংগৃহীত ছবি
গত বিশ্বকাপের পর থেকেই তার পদ যেন যায় যায় হাল। একের পর এক বিতর্কে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো পড়েছিলেন বিশাল চাপে। আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে যাওয়া পরবর্তী নির্বাচনে তার মূল প্রতিপক্ষও দৃশ্যপটে আগমন করেছেন। তবে এত চাপ, বিতর্কের পরেও ইনফান্তিনো নির্বাচনের বৈতরণী পার করে ফেলতে পারেন অনায়াসেই!
ফিফার নির্বাচনে ভোট মোট ২১১টি। যে উয়েফা বরাবরই ইনফান্তিনোর বিপক্ষে, সেখানে ভোট ৫৫টি। এশিয়ার বর ৪৭টি, লাতিন আমেরিকার ১০টি। দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ ভোট আফ্রিকা অঞ্চলের। এশিয়া, আফ্রিকা ও লাতিন; এই তিন অঞ্চল বরাবরই ইনফান্তিনোর পক্ষে। কনকাকাফ অঞ্চলের ৪১ ভোটের মধ্যেও ইনফান্তিনো প্রভাব অনেক।
আগামী নির্বাচনে লড়াইয়ের ময়দান
ফাঁকা পাচ্ছেন না ইনফান্তিনো। ফিফা প্রেসিডেন্ট পদে তার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন
ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপ দিয়ালো। উয়েফা নির্বাহী কমিটি সমর্থন
দিয়েছে তাকে। এদিকে এশিয়া থেকে দাঁড়াচ্ছেন জাপানের কোজো তাশিমা।
দিয়ালো ২০২৩ সাল থেকে এফএফএফ-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রাথমিকভাবে অন্তর্বর্তীকালীন
দায়িত্ব পেলেও পরে নির্বাচিত হন তিনি। ২০২৪ সালের ডিসেম্বরে তিনি চার বছরের মেয়াদে
নির্বাচিত হয়েছেন।
বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা ফাঁস হওয়ার পর থেকেই চাপে ছিলেন ইনফান্তিনো। উয়েফা তাকে
সরিয়ে দেওয়ার চেষ্টা করেও পারেনি। তবে এবার ইনফান্তিনোর বিপক্ষে শক্তিশালী প্রতিপক্ষই
দাঁড় করাল তারা। আগামী বছর মার্চে হতে যাওয়া নির্বাচনে দিয়ালো প্রতিদ্বন্দ্বিত করতে
যাচ্ছেন। আজ মঙ্গলবার এফএফএফ এর কার্যনির্বাহী কমিটির বৈঠকে তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে
অনুমোদন হতে পারে।
৬৩ বছর বয়সি দিয়ালোর আগামী বছর মার্চের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা সোমবার এক বিবৃতিতে জানিয়েছে খোদ উয়েফাই। এ নিয়ে উয়েফার বিবৃতি,‘ উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, উয়েফা নির্বাহী কমিটিতে প্রতিনিধিত্বকারী জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলো ২০২৭ সালের মার্চে হতে যাওয়া ফিফা সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালোকে। তাকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।’
ইউরোপের ফুটবল সংস্থা উয়েফা শেষ পর্যন্ত ফ্রাঙ্কোয়েস দিয়ালোকে সামনে আনলেও, তা যেন একপ্রকার বাধ্য হয়েই। পর্দার আড়ালের হিসাব-নিকাশ বলছে, দিয়ালো উয়েফার প্রথম পছন্দ ছিলেন না। খোদ দিয়ালো নিজেই স্বীকার করেছেন, 'আমি শুরুতে প্রার্থী ছিলাম না, কিন্তু আমার ইউরোপীয় সহকর্মীদের পীড়াপীড়িতে আমি এই প্রস্তাব গ্রহণ করেছি।'
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, তিনি কেবল গত রবিবার দিয়ালোর সম্ভাব্য প্রার্থিতার কথা জানতে পেরেছেন। দিয়ালোর প্রতি পূর্ণ সমর্থন থাকলেও তার আক্ষেপ, 'আমরা যদি অনেক আগেই কাউকে পেতাম তবে তা বেশ সহায়ক হতো।' তিনি আরও জানান, ফিফার এই লড়াইয়ে 'অনেক ডিমই আর্সেন ওয়েঙ্গারের ঝুড়িতে রাখা হয়েছিল' (সব আশা ওয়েঙ্গারের ওপর নির্ভর করেছিল)। তাছাড়া, দিয়ালো এখনো কোনো নির্বাচনী ইশতেহার প্রকাশ না করায় এবং তাকে "হেভিওয়েট" প্রার্থী হিসেবে না দেখায় তার জয় নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই।
অপর এক কর্মকর্তা হতাশা প্রকাশ করে বলেন, দিয়ালো একজন ভালো মানুষ হলেও তাকে হেভিওয়েট ভাবা যাচ্ছে না। উয়েফা তাদের গতি হারিয়ে ফেলেছে মন্তব্য করে তিনি বলেন, "পুরো প্রক্রিয়াটি খুব একটা ভালো হয়নি। আমি সত্যিই আশা করি তাদের আস্তিনে কোনো তুরুপের তাস লুকানো আছে।"
অবশ্য উয়েফার এই অনিশ্চয়তার মাঝেও আশাবাদী কণ্ঠস্বর শোনা গেছে। রাজনীতি বিশেষজ্ঞ ম্যাকঅ্যালিস্টার বেশ আত্মবিশ্বাসী সুরে বলেন, "আমার কোনো সন্দেহ নেই যে আগামী মার্চের নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্য নিয়ে আমরা সম্মিলিতভাবে একটি শক্তিশালী প্রচারণা চালাব। প্রার্থী মনোনয়ন জমা দেওয়া শেষ হলে এবং যোগ্যতা যাচাই-বাছাই সম্পন্ন হলেই আসল গুরুত্বপূর্ণ সময় শুরু হবে।"
জার্মানির কোচ ইয়ুর্গেন ক্লপ সম্প্রতি মন্তব্য করেছেন, "পরিবর্তন আনাটাই যুক্তিসঙ্গত হবে এ বিষয়ে সবাই একমত।" এমন হাই-প্রোফাইল সমালোচনা সত্ত্বেও ইনফান্তিনোকে এখন বেশ শক্তিশালী অবস্থানে দেখা যাচ্ছে।
চিত্রটা অবশ্য কয়েকমাস আগেও এমন ছিল না। গত আগস্টেও উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং কনকাকাফের প্রধানরা ইনফান্তিনোর বিরুদ্ধে "প্রতারণার মাধ্যমে" বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে একটি চিঠিতে স্বাক্ষর করেছিলেন। সেই তীব্র গৃহযুদ্ধে ইনফান্তিনো কোণঠাসা হয়ে পড়লেও, পরবর্তীতে তার বিরোধীদের সেই বিদ্রোহে বড় ধরনের ধাক্কা লাগে।
উয়েফা ফিফা প্রতিযোগিতা বর্জনের হুমকি থেকে সরে আসে। কনকাকাফের প্রধান ভিক্টর মন্টাগ্লিয়ানি নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং আলেকজান্ডার সেফেরিন ইনফান্তিনোকে সরাসরি চ্যালেঞ্জ না করে উয়েফার সভাপতি পদেই চতুর্থ মেয়াদের জন্য লড়াই করার পথ বেছে নেন।
এই সুযোগে বর্তমান সভাপতি হিসেবে ইনফান্তিনো বিশ্বভ্রমণে বেরিয়ে নিজের সমর্থন পোক্ত করেন। বিশ্বজুড়ে ফুটবল উন্নয়নে ফিফার অনুদান ২.৬ বিলিয়ন পাউন্ড বাড়ানোর প্রস্তাব তার নির্বাচনী বৈতরণী পার হতে বড় অনুঘটক হিসেবে কাজ করে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রধান শেখ সালমানও শেষ পর্যন্ত ইউ-টার্ন নিয়ে ইনফান্তিনোকে সমর্থন জানান। এরপর ইনফান্তিনো বিবিসিকে আত্মবিশ্বাসের সাথে জানান যে, বিশ্ব ফুটবলের "বিশাল এক অংশের" সমর্থন তার পেছনে রয়েছে।
তবে ম্যাকঅ্যালিস্টার মনে করিয়ে দেন, 'আমি রাজনীতির অধ্যাপক, তাই কোনো নির্বাচনেই কাউকে অপ্রতিদ্বন্দ্বী ফেভারিট হিসেবে ধরে নিই না। এখন থেকে আগামী বছর ফিফা কংগ্রেসে নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত এই গল্পে আরও অনেক নাটকীয় মোড় আসা বাকি আছে।'
নির্বাচনে চার মাস বাকি থাকলেও ইনফান্তিনোর জন্য বিপদের মেঘ কাটেনি। তার বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি আসতে পারে আইনি লড়াই থেকে। ইনফান্তিনোকে ক্ষমতাচ্যুত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে উয়েফা যুক্তরাষ্ট্রে আদালতের নথিপত্র দাখিল করেছে। এর মধ্যে সুইজারল্যান্ডে তার বিরুদ্ধে আর্থিক অব্যবস্থাপনার একটি সম্ভাব্য ফৌ পাশাপাশি অন্যান্য জায়গা থেকেও চাপ আসছে। ফিফা ইতিমধ্যেই তাদের কাউন্সিল সদস্যদের কাছে এফএফই প্ল্যান সংক্রান্ত "গুরুত্বপূর্ণ নথিপত্র" উন্মুক্ত করতে রাজি হয়েছে। এছাড়া গত মাসে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার প্রদান, বিশ্বকাপে ফোলারিন বালোগুন সংক্রান্ত বিতর্ক এবং এফএফই ষড়যন্ত্র নিয়ে ফিফার নীতিশাস্ত্র কমিটির কাছে তিন দফার এক শক্ত অভিযোগ জমা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও পরিবর্তনের হাওয়া ইনফান্তিনোর ওপর চাপ বাড়িয়েছে। মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর হাউস জুডিশিয়ারি কমিটি ট্রাম্পের সাথে ইনফান্তিনোর যোগাযোগ নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে। সেপ্টেম্বরে তদন্তে সহযোগিতা না করার অভিযোগ উঠলেও, এখন অতিরিক্ত ক্ষমতাপ্রাপ্ত হয়ে ডেমোক্র্যাটরা তাকে নথিপত্র হস্ত দানে বাধ্য করতে পারে।
পর্তুগিজ আইনজীবী ও ফিফার গভর্ন্যান্স কমিটির সাবেক প্রধান মিগুয়েল মাদুরো মনে করেন, ফিফার নিয়ম অনুযায়ী তিন মেয়াদের বেশি দায়িত্ব পালনের সুযোগ না থাকায় ইনফান্তিনো আদৌ প্রার্থী হওয়ার যোগ্যই নন। যদিও ২০২২ সালে ফিফা কাউন্সিল রায় দিয়েছিল যে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত তাঁর প্রথম মেয়াদটি গণনা করা হবে না (যেহেতু তিনি সেপ ব্লাটারের বাকি মেয়াদ পূর্ণ করেছিলেন), তবে মাদুরো মনে করেন এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে কোনো সংস্থাকে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট-এ যেতে হবে।জদারি অভিযোগও রয়েছে।



