Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ড্র করেও গর্বিত জিদান

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৩
ড্র করেও গর্বিত জিদান

সেন্ত-দেনিসের স্তাদে দ্য ফ্রান্সে জিততে মুখিয়ে ছিলেন জিনেদিন জিদান। ১০ জনে পরিণত হওয়ায় ভালো খেলেও শেষ পর্যন্ত ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফ্রান্স। এমন ড্রয়েও অবশ্য শিষ্যদের নিয়ে গর্বিত এই ফরাসি কিংবদন্তি, ‘আমরা পুরো স্টেডিয়াম এবং পুরো জাতিকে জয় উপহার দিতে চেয়েছিলাম। কিন্তু সেটি হয়নি, যা আবেগতাড়িত করেছে আমাদের। ম্যাচ শেষ করার মতো সুযোগ আমাদের ছিল। কিন্তু এটাই ফুটবল। দলের পারফরম্যান্সে আমি গর্বিত।’

উয়েফা নেশনস লিগে টানা দুই জয়ের পর প্রথমবার পয়েন্ট হারাল ফ্রান্স। গ্রুপের আরেক ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। জোড়া গোল করেছেন কেভিন ডি ব্রুইনা। অন্য গোলটি রোমেলু লুকাকুর।

নেশনস লিগের অন্য ম্যাচে রবার্ট লেভানদোভস্কির হ্যাটট্রিকে রোমানিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে পোল্যান্ড। লেভানদোভস্কি গোল করেন ২৪, ৪৭ ও ৮৬ মিনিটে।

নেশনস লিগে সবচেয়ে বেশি ৩৮ বছর ৪২ দিন বয়সে হ্যাটট্রিকের রেকর্ড এখন লেভার। ২০১৯ সালে ৩৪ বছর ১২০ দিনে হ্যাটট্রিক করে আগের রেকর্ডটি গড়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পোল্যান্ডের জার্সিতে এটি লেভার সপ্তম হ্যাটট্রিক।

২০০৬ বিশ্বকাপ ফাইনালে ইতালির মাতেরাজ্জিকে ‘ঢুস’ দিয়ে লাল কার্ড দেখেছিলেন জিনেদিন জিদান। ফ্রান্সের কোচ হয়ে সেই ইতালির সঙ্গে খেললেন শুক্রবার রাতে। ইতালির পোস্টে ১৮টি শট নিয়ে আটটি লক্ষ্যে রেখেছিল ফ্রান্স। ইতালির ১৪ শটের দুটি লক্ষ্যে ছিল। সাতটি সেভ করে ইতালির ত্রাতা গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। আগের ম্যাচে গোল করে ফ্রান্সকে জিতিয়েছিলেন ওলিসে।

স্তাদে দ্য ফ্রান্সে ৫৫ মিনিটে গোল করেন তিনিই। ফ্রি কিক থেকে শেরকি বল বাড়িয়ে দেন ওলিসেকে। তার বাঁ পায়ের শট ক্রসবারে লেগে জড়ায় জালে। ৬৮ মিনিটে সমতা ফেরায় ইতালি।

আদ্রিয়াঁ রাবিওর পাস থেকে লুকাস দা কুনহার ভুলে বল পান আলেসান্দ্রো বাস্তোনি। সেই বল নিয়ে এগিয়ে করা শটে ফরাসিদের বুক ভাঙেন তিনি। ৮৫ মিনিটে দায়েত উপামেকানো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের ফ্রান্সের বিপক্ষে আর গোল পায়নি ইতালি।

ড্র করলেও ম্যাচ শেষে জিদানের সন্তুষ্টি, ‘শেষ দিকে ১০ জন নিয়ে খেলতে হয়েছে, তখন আমরা দ্বিতীয় গোলও হজম করতে পারতাম। পুরো ম্যাচে আসলে কোনো প্রতিদ্বন্দ্বিতাই ছিল না। আমরা যেভাবে প্রতিপক্ষকে চাপের মধ্যে রেখেছি, সেটি অসাধারণ ছিল।’

 

জিদানউয়েফা নেশনস লিগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

    চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

    আখতারুজ্জামানকে ‘বাতিল মাল’ বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

    আখতারুজ্জামানকে ‘বাতিল মাল’ বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

    রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

    রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    ভূমিকম্পের ঝুঁকি নিরূপণে ‘হোসেনস মেথড’

    ভূমিকম্পের ঝুঁকি নিরূপণে ‘হোসেনস মেথড’

    জাবি ছাত্রদল থেকে সুমাইয়ার পদত্যাগ

    জাবি ছাত্রদল থেকে সুমাইয়ার পদত্যাগ

    মনোনয়ন-বঞ্চনার ক্ষত শুকায়নি বিএনপিতে

    মনোনয়ন-বঞ্চনার ক্ষত শুকায়নি বিএনপিতে