Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ব্যর্থতার পরও ডুলিকে নিয়ে সিদ্ধান্তহীন বাফুফে

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ২২:০৩
শেয়ার করুন:
ব্যর্থতার পরও ডুলিকে নিয়ে সিদ্ধান্তহীন বাফুফে

ছবি: বাফুফে

সাফ চ্যাম্পিয়নশিপের ব্যর্থতার পরও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ থমাস ডুলিকে নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শনিবার সন্ধ্যায় জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায় কোচকে ডেকে জিজ্ঞাসাবাদ ও পর্যালোচনা করা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে। সিদ্ধান্ত নিতে কমিটি আবারও বসবে এবং প্রয়োজনে বিষয়টি নির্বাহী কমিটিতে (ইসি) পাঠানো হবে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসব তথ্য জানিয়েছেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান ও সাফে জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।

সভায় বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু উপস্থিত ছিলেন। সভায় মূলত কোচ থমাস ডুলিকে নিয়েই বেশি আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাবু।

বৈঠকে উপস্থিত হয়ে ডুলিকে কমিটির সদস্যদের নানা প্রশ্নের জবাব দিতে হয়। তারা সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে বাজে পারফরম্যান্স ও হারসহ নানা বিষয়ে কোচকে প্রশ্ন করেন। কোচের বক্তব্য শোনার পর তাকে বিদায় দেওয়া হয় এবং নিজেদের মধ্যে আলোচনা হয়। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেননি তারা।

বাবু জানিয়েছেন, সভায় অনেক সদস্য উপস্থিত ছিলেন না বলে তারা এই সভায় কোনো সিদ্ধান্ত নেননি। কমিটি মনে করেছে, কোচের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আরও আলোচনার প্রয়োজন আছে। বাবু বলেছেন, ‘দ্রুতই আরেকটি সভা ডাকা হবে এবং সে সভার আগে কমিটির কোনো সদস্যের কোচের কাছে জানার বা প্রশ্ন করার কিছু থাকলে তা করার সুযোগ থাকবে। পাশাপাশি ইতিবাচক ও নেতিবাচক সব দিক খতিয়ে দেখে নেওয়া হবে সিদ্ধান্ত। প্রয়োজনে সহকারী কোচ হাসান আল মামুন, ভিডিও অ্যানালিস্ট ও ফিজিওসহ সংশ্লিষ্ট দেশীয়দের সঙ্গেও কথা বলা হতে পারে।’

কোচকে রাখা হবে নাকি বাদ দেওয়া হবে— এমন প্রশ্নে বাবু বললেন, ‘তাকে আমরা বাদ দেব, তাকে রাখব, তাকে কী করব না করব, এখনই আমরা সেই সিদ্ধান্ত নিচ্ছি না।’ তিনি স্পষ্ট করেন, জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি বাফুফের ১৭টি স্ট্যান্ডিং কমিটির একটি। এই কমিটির আলোচনার পর কোনো সিদ্ধান্ত নিতে হলে তা বাফুফের নির্বাহী কমিটিতে রেফার করতে হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। দেশের ফুটবল, খেলোয়াড় ও সামগ্রিক স্বার্থে যা ভালো, সর্বসম্মতিক্রমে সে সিদ্ধান্তই নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

কোচিং নিয়োগ প্রক্রিয়া ও দায়বদ্ধতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বাবু স্বীকার করেন যে, পুরো প্রক্রিয়ায় ঘাটতি বা ত্রুটি থাকতে পারে, ‘আমরা অবশ্যই অনুভব করি। সে কারণেই সভায় টেকনিক্যাল ডিরেক্টরকে রাখা হয়েছিল এবং কোচ ও সংশ্লিষ্টদের বক্তব্য শোনা হবে।’

সভার আগেই কোচ, খেলোয়াড় ও ম্যানেজমেন্টের অনেকে পরস্পরবিরোধী কথা বলছেন। এসব ব্যাপার ভবিষ্যতে যাতে না হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার দায়িত্ব দেওয়া হয়েছে টেকনিক্যাল ডিরেক্টরকে।


বাফুফেথমাস ডুৃলিকোচ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ