Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

লকার রুমে ফিফা সভাপতিকে ইরান কোচের অভিযোগ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১৯:০০
লকার রুমে ফিফা সভাপতিকে ইরান কোচের অভিযোগ

সংগৃহীত ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর ইরানের লকার রুমে হাজির হন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। গতকাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের পর খেলোয়াড়দের একত্র করে উৎসাহ দেন তিনি এবং ইরানি দলের প্রতি সংহতি জানান।

ইনফান্তিনো ইরানের খেলার প্রশংসা করেন, ‘আজকের ম্যাচটি কঠিন ছিল এবং একটু ভাগ্য সহায় হলে তোমরা জিততেও পারতে। তোমরা তোমাদের সমর্থক, বন্ধু, পরিবার ও সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছ যে তোমরা বিশ্বকাপে আছ, ভালো খেলেছ। সামনে আরও দুটো ম্যাচ রয়েছে। ওই দুটো ম্যাচে তোমরা গোটা বিশ্বকে গর্বিত করবে।’

তবে ইনফান্তিনোর বক্তব্যের পর কোচ আমির ঘালিনো দলের নানা প্রতিকূলতার কথা তুলে ধরেন, ‘এটা আমি সবাইকে কেবল কারিগরি দৃষ্টিকোণ থেকে নয়, মানবিক দৃষ্টিকোণ থেকে ভাবতে বলব। মানবিকভাবে বিচার করলে, আরোপিত পরিস্থিতি ও কষ্টের কারণে এই বিশ্বকাপে আমরাই সবচেয়ে বেশি বঞ্চিত দল। এই দলের প্রতি হয়তো একটি অবিচারই করা হয়েছে।’

গতকালের ম্যাচের আগে মেহেদি তোরাবির ভিসার মেয়াদ একবার যুক্তরাষ্ট্রে প্রবেশের পরই শেষ হয়ে যায়। এ ছাড়া স্ট্রাইকার মেহেদি তারেমি এবং কোচিং স্টাফের সদস্য সাইদ আলহুয়েইকে বিমানবন্দরে আটকে রাখা হয়।

বিশ্বকাপের প্রস্তুতিতেও বাধার মুখে পড়েছিলেন বলে জানান ইরানি কোচ, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় দশ ঘণ্টার সময় পার্থক্যের সঙ্গে মানিয়ে নিতে আমাদের অন্তত দুই সপ্তাহ আগে আসা দরকার ছিল। অথচ দুই দিন আগেও আসতে দেওয়া হয়নি। আগের ম্যাচের পর শারীরিক পুনরুদ্ধারের জন্য সময় দরকার ছিল, কিন্তু আমাদের ফিরে যেতে বাধ্য করা হয়, যা পরবর্তী ম্যাচের প্রস্তুতিকে বিলম্বিত করেছে।’

কোচের অভিযোগ শোনার পর ইনফান্তিনো তাকে ধন্যবাদ জানান এবং ইরান দলের সঙ্গে আবার দেখা করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘হৃদয় দিয়ে খেলো। মাঠে সর্বস্ব ঢেলে দাও। নিজেদের জন্য, পরিবারের জন্য, বন্ধুদের জন্য, দেশের জন্য এবং বিশ্বের সেই সব মানুষের জন্য খেলো যারা সত্যিকার অর্থেই এই দলকে ভালোবাসে। তোমরা সবকিছুর চেয়ে শক্তিশালী। চলো এগিয়ে যাই।’

২০২৬ ফিফা বিশ্বকাপআমেরিকা-ইরানইরান ফুটবল দলজিয়ান্নি ইনফান্তিনোআমির ঘালিনো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির