Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

সোনালি প্রজন্মের সোনালি ট্রফি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৩:৫৮
সোনালি প্রজন্মের সোনালি ট্রফি

সংগৃহীত ছবি

মানুষ বাঁচে নিজের কর্মে, যা তাকে এনে দেয় আলাদা পরিচয়। ফেরান তোরেস যেমন, স্পেনের ‘বিশ্বকাপ জয়ী গোলদাতা’— এটা তার নতুন পরিচয়। আর এই পরিচয় নিয়েই নিজের নতুন জন্ম দেখতে পারেন স্প্যানিশ তারকা। ১৯ জুলাইয়ের দিনটিকে প্রতি বছর আলাদা করে উদযাপন করতে পারেন। তাকে এখন থেকে আর চার বছর অপেক্ষা করতে হবে না।

প্রশ্ন উঠতে পারে, বিশ্বকাপ জয়ের সঙ্গে চার বছরের অপেক্ষার কী সম্পর্ক? আছে। তোরেসের জন্মদিন ২৯ ফেব্রুয়ারি। সবার জানা লিপ ইয়ারের এই দিনটি আসে চার বছর পরপর। তোরেসকে তাই জন্মদিনের আয়োজন করতে চার বছর অপেক্ষা করতে হয়। কিন্তু এখন থেকে চার বছর নয়, প্রতি বছর নিজের নতুন পরিচয়ের দিনটিকে ‘নতুন জন্মের’ দিন হিসেবে উদযাপন করতে পারেন তোরেস।

অবশ্য এই ফুটবলার নিজের অর্জনকে ভাগ করে দিলেন স্পেনের প্রতিটি মানুষের নামে। অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে স্পেনের আক্রমণ থেকে বল পেয়ে জয়সূচক গোল করেন তোরেস। ম্যাচের পর তিনি বলেছেন, ‘এটি ৪ কোটি ৭০ লাখ মানুষের গোল। এটি শুধু আমার বা ২৬ জন খেলোয়াড়ের গোল নয়। এই গোল হওয়ারই ছিল, এটি জয় এনে দেওয়ার জন্যই নির্ধারিত ছিল।’

স্পেনকে দুই তারকা এনে দিতে যার ভূমিকা সবচেয়ে বেশি ছিল তিনি দে লা ফুয়েন্তে। ৬৫ বছর বয়সে বিশ্বকাপজয়ী সবচেয়ে বয়স্ক কোচের রেকর্ড গড়েছেন তিনি। তার অধীনে ইউরো ২০২৪ জয়ের পর এবার বিশ্বকাপও ঘরে তুলল স্পেন। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও গড়েছে দলটি।

দে লা ফুয়েন্তে বলেছেন, ‘আমরা সবচেয়ে ঐক্যবদ্ধ দল। আমাদের খেলোয়াড়দের একতা, মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতাই এ সাফল্যের মূল কারণ। আগে মানুষ ফুটবল দলকে স্কিল, সাফল্য দিয়ে মাপত। কিন্তু আমার এই দলটার মূল্যবোধ অন্যরকম। তারা নিজেদের একসঙ্গে দেখতে চায়, স্কিল ফুল হয়ে না। তারা চায় একসঙ্গে জিততে।

এই মনোভাব দলটিকে একটি পরিবার হিসেবে এক হতে সাহায্য করেছে। আমি ওদের ওপর অনেক খুশি এবং গর্বিত। এই ছেলেরা সবকিছু জিতেছে, সত্যিকার অর্থে সবকিছু।’

শুধু দল নয়, খেলোয়াড়রা কোচের কাছ থেকে ব্যক্তিগত প্রশংসাও পেয়েছেন। লামিন ইয়ামালকেই আলাদা করে রাখলেন ফুয়েন্তে, ‘সে অবিশ্বাস্য ফুটবল খেলেছে। দেশের (স্পেন) যে কেউ চাইত ও যেন ভালো করে। গোলের দিক থেকে, নিজের অর্জনের দিক থেকে। কিন্তু দেখুন লামিন তার ব্যক্তিগত অর্জনকে পাশে রেখে দলের জন্য খেলেছে। এটা ওকে পরিণত ফুটবলার হিসেবে তৈরি করবে।’

বিশ্বকাপ জয়ের পর স্পেন জুড়ে শুরু হয় উৎসব। মাদ্রিদ, বার্সেলোনা থেকে শুরু করে লামিন ইয়ামালের বেড়ে ওঠা মাতারোর রোকাফোন্দা— সবখানেই ভক্তরা রাস্তায় নেমে আনন্দ-উল্লাস করেন। অনেকে স্পেনের বিভিন্ন শহর থেকে এসে উপস্থিত হচ্ছেন রিয়াল মাদ্রিদে। দেশটির রাজধানীতেই তো হবে বিশ্বকাপ জয়ের উদযাপন।

১৬ বছরের দীর্ঘ অপেক্ষার পর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করল স্পেন।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬বিশ্ব চ্যাম্পিয়নবিশ্বকাপ জয়ীআর্জেন্টিনা বনাম স্পেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise