Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

ইংল্যান্ডের সামনে এখন নরওয়ের ‘গোলমেশিন’

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১১:২৯
ইংল্যান্ডের সামনে এখন নরওয়ের ‘গোলমেশিন’

আয়োজক মেক্সিকোর বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে শেষ আট নিশ্চিত করেছে ইংল্যান্ড। অন্যদিকে আর্লিং হলান্ডের জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে কাঁদিয়েছে নরওয়ে। চলতি বিশ্বকাপের শেষ আটে এখন মুখোমুখি হবে ইউরোপের এই দুই দল। সোনালি চুল উড়িয়ে মাঠে হলান্ডের ছুটে চলার দৃশ্য সবসময়ই প্রতিপক্ষের রক্ষণভাগে তীব্র আতঙ্ক। তিনি বল স্পর্শ করবেন কম, কিন্তু যখনই করবেন, বল গিয়ে আছড়ে পড়বে জালে।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ঠিক এই চিরচেনা নির্মমতায় ডুবিয়ে ফুটবল ইতিহাসে নতুন রূপকথা লিখলেন আর্লিং হলান্ড। পুরো ম্যাচে ব্রাজিলের আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালেস কড়া পাহারায় রেখেছিলেন ম্যানচেস্টার সিটির এই ২৫ বছর বয়সী গোলমেশিনকে। প্রথমার্ধে ব্রাজিলের ডি-বক্সের ভেতর মাত্র একবার বল ছুঁতে পেরেছিলেন হলান্ড। কিন্তু ম্যাচের বয়স যখন ৭৯ মিনিট, তখনই খোলস ছেড়ে বের হন এই স্ট্রাইকার। বক্সের ভেতর পাওয়া মাত্র দ্বিতীয় সুযোগেই গ্যাব্রিয়েলকে বাতাসে পরাস্ত করে নিখুঁত হেডে নরওয়েকে এগিয়ে নেন তিনি। এর ঠিক ১১ মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার এক মাটিঘেঁষা বুলেট গতির শট ব্রাজিলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয়।

আরও পড়ুন

আনচেলত্তির চাকরি থাকছে তো?

০৬ জুলাই ২০২৬

এই জোড়া গোলের সুবাদে কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার (৭ গোল) তালিকায় শীর্ষে উঠে এলেন হলান্ড। জাতীয় দলের হয়ে হলান্ডের পরিসংখ্যান যেকোনো স্ট্রাইকারের জন্য ঈর্ষণীয়। নরওয়ের হয়ে মাত্র ৫৪ ম্যাচে এখন তার গোলসংখ্যা ৬২! প্রতি ৭১ মিনিটে একটি করে গোল করছেন তিনি, যার মধ্যে মাত্র ৬টি এসেছে পেনাল্টি থেকে। আরও অবিশ্বাস্য তথ্য হলো, দেশের হয়ে শেষ ১৪টি প্রতিযোগিতামূলক ম্যাচে টানা ২৭টি গোল করেছেন!

হলান্ডের এই ভয়ংকর পরিসংখ্যান ইংল্যান্ডের কপালে চিন্তার ভাঁজ ফেলতে যথেষ্ট। সাবেক ইংলিশ স্ট্রাইকার ইয়ান রাইটের ভাষায়, ‘মানুষ প্রায়ই ওর কম বল ছোঁয়া নিয়ে কথা বলে। কিন্তু গোল করার জন্য ওর বেশি বল ছোঁয়ার প্রয়োজনই পড়ে না।’ অন্যদিকে সাবেক ইংলিশ ডিফেন্ডার গ্যারি নেভিল তো বলেই দিয়েছেন, ‘এতদিন বলা হতো ও বিশ্বমঞ্চে কিছু করেনি, সেই আক্ষেপ এবার ঘুচে গেল। এখন ইংল্যান্ডের জন্য সবচেয়ে বড় ভয়ের নাম হলান্ড।’

আরও পড়ুন

ক্যারিয়ারে কতগুলো পেনাল্টি মিস করেছেন গিমারেস?

০৬ জুলাই ২০২৬

দীর্ঘ ২৬ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে এর আগে ১৯৩৮ ও ১৯৯৮ সালে শেষ ১৬ থেকে বিদায় নিয়েছিল। নকআউট পর্বে কোনো ম্যাচ জেতার ইতিহাস তাদের ছিল না। এবার টানা দুই নকআউট ম্যাচ জিতে, তাও আবার ব্রাজিলের মতো পরাশক্তিকে বিদায় করে ইতিহাস লিখল স্টেল সলবাকেনের দল। খেলা শেষে গ্যালারির হাজারো ভাইকিং টুপি পরা সমর্থকদের সঙ্গে মাঠেই বিখ্যাত ‘ভাইকিং রোইং’ উৎসবে মাতেন হলান্ডরা। ড্রাম বাজিয়ে উদ্‌যাপনের নেতৃত্ব দেওয়া হলান্ড আবেগাপ্লুত হয়ে বলেন, ‘এটি স্রেফ একটি পাগলাটে দিন। নরওয়ের ইতিহাসের অন্যতম সেরা ও পাগলাটে দিন এটি।’

আর্লিং হলান্ডনরওয়েইংল্যান্ড২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের