Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

কেপ ভার্দে ম্যাচের আগে স্কালোনির স্বজন হারানোর বেদনা

agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১২:৪৪
কেপ ভার্দে ম্যাচের আগে স্কালোনির স্বজন হারানোর বেদনা

কেপ ভার্দে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে লিওনেল স্কালোনি।

সামনে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ, আর মাত্র কয়েক ঘণ্টা পর মাঠে নামবে দল। কিন্তু আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির মন পড়ে আছে নিজ দেশে। স্কালোনির শহর পুজাতোর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন তার এক স্বজন। শেষ বত্রিশে কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে এসে তাই শুরুতেই শোক প্রকাশ করলেন স্কালোনি।

বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে আফ্রিকার দেশ কেপ ভার্দের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে একাদশ জানিয়ে দিলেও এবার আর সেই ভুল করেননি স্কালোনি। প্রতিপক্ষকে সমীহ করে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নকআউট পর্বে পা হড়কালেই বিদায়। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

আরও পড়ুন

আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাবে কেপ ভার্দে

০৩ জুলাই ২০২৬

গ্রুপ পর্বে দারুণ ফুটবল খেলে নকআউটে আসা কেপ ভার্দেকে নিয়ে বেশ সতর্ক স্কালোনি বলেন, ‘আমরা ভালো অবস্থায় আছি। সবার মতোই আমাদের মধ্যেও রোমাঞ্চ কাজ করছে। তবে প্রতিপক্ষ দলটিকে আমাদের সম্মান করতে হবে, কারণ তারা খুব ভালো ফুটবল খেলে এখানে এসেছে। নকআউটে এখন ভুলের সুযোগ নেই। যে হারবে, তাকেই বিদায় নিতে হবে। আমরা সেটা মাথায় রেখেই মাঠে নামব। তবে দল হিসেবে আমরা এখন দারুণ ছন্দে আছি।’

আফ্রিকান দলটিকে নিয়ে আর্জেন্টিনা কোচ আরও যোগ করেন, ‘ওরা মোটেও ভাগ্যের জোরে এখানে আসেনি। আমরা আগে থেকেই সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ওদের খেলা বিশ্লেষণ করছিলাম। তাই ওদের এই পারফরম্যান্স আমাদের মোটেও অবাক করেনি। আমরা ওদের যথেষ্ট সমীহ করব।’

আরও পড়ুন

কেপ ভার্দে ম্যাচেও অনিশ্চিত রোমেরো

২৯ জুন ২০২৬

মায়ামির ৬৪ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামের গ্যালারির সিংহভাগই যে আকাশি-সাদা জার্সিতে ভরে উঠবে, তা নিশ্চিত। গ্যালারির এই উন্মাদনা খেলোয়াড়দের বাড়তি প্রেরণা দেবে বলে মনে করেন কোচ, ‘ছেলেরা সবাই মাঠে নামার জন্য মুখিয়ে আছে। তারা যে স্বপ্ন দেখেছে, এখন সেটা বাস্তবায়নের পালা। গ্যালারির এই সমর্থন আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণা।’

তবে মিয়ামির কড়া রোদ এবং গুমোট আবহাওয়া নিয়ে আয়োজকদের সমালোচনা করতে ছাড়েননি স্কালোনি। স্থানীয় সময় বিকেল ৬টার এই ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘সিদ্ধান্তগুলো কিছুটা অদ্ভুত। আমরা ডালাসে যখন ছাদঢাকা স্টেডিয়ামে খেললাম, তখন ম্যাচ ছিল দুপুরে। আর মায়ামির এই গরম ও আর্দ্রতার মধ্যে ম্যাচ দেওয়া হয়েছে বিকেলে, যা অনায়াসে রাতে দেওয়া যেত। আমি ফুটবলের স্বার্থেই বলছি—তীব্র গরমে ম্যাচের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হতে পারে।’

আর্জেন্টিনালিওনেল স্কালোনিকেপ ভার্দে২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে