Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

আর ৩ দিন

বিয়ের নিমন্ত্রণে গিয়ে বিশ্বকাপে ডাক, পাসপোর্ট নিয়ে এদেরসনের হুলুস্থুল!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:০১
বিয়ের নিমন্ত্রণে গিয়ে বিশ্বকাপে ডাক, পাসপোর্ট নিয়ে এদেরসনের হুলুস্থুল!

সংগৃহীত ছবি

বিশ্বকাপ ফুটবলে খেলতে ডাক পাওয়ার খবর যেকোনো খেলোয়াড়ের জন্যই পরম সৌভাগ্যের। কিন্তু ব্রাজিলিয়ান মিডফিল্ডার এদেরসনের জন্য স্বপ্ন সত্যি হওয়ার আনন্দ মুহূর্তেই রূপ নিল হুলুস্থুল কাণ্ডে! চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়া ওয়েসলির বদলি হিসেবে হুট করেই তাকে দলে ডেকেছেন সেলেকাও কোচ কার্লো আনচেলত্তি। এই আকস্মিক খবর পেয়ে যুক্তরাষ্ট্রে দলের বেস ক্যাম্পে যোগ দিতে এদেরসনকে পাসপোর্ট আর পোশাক খোঁজার এক অন্যরকম পরীক্ষায় পড়তে হয়েছে!

বিশ্বকাপের ৫৫ জনের প্রাথমিক তালিকায় নাম থাকলেও মূল দলে ডাক পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন ইতালিয়ান ক্লাব আতালান্তার এই তারকা। তাই লিগ শেষে নিজের শহর কাম্পো গ্রান্দেতে ছুটি কাটাতে চলে গিয়েছিলেন। গত শনিবার রাতে মেক্সিকোর ক্লাব তিগ্রেসের খেলোয়াড় রোমুলোর বিয়েতে জমিয়ে আড্ডা ও আনন্দ করেছেন। কিন্তু বিপত্তিটা বাধল রবিবার সকালে, যখন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) থেকে ফোন করে তাকে জানানো হলো, তাকে বিশ্বকাপে যেতে হবে।

আরও পড়ুন

ব্রাজিলের ওয়েসলির বিশ্বকাপ শেষ

০৮ জুন ২০২৬

কোচের ফোন পাওয়ার পর প্রাথমিক উত্তেজনা কাটতেই মাথায় হাত এদেরসনের! কারণ, কাম্পো গ্রান্দেতে ছুটি কাটাতে এলেও নিজের পাসপোর্টটি তিনি রেখে এসেছিলেন রিও ডি জেনিরোতে। রবিবারের মধ্যেই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিমান ধরতে হবে, অথচ হাতে পাসপোর্ট নেই! শুরু হলো এদেরসন, তার পরিবার এবং এজেন্টের দৌড়ঝাঁপ। দ্রুত রিও ডি জেনিরো থেকে বন্ধুদের মাধ্যমে পাসপোর্টটি সাও পাওলোতে পাঠানোর ব্যবস্থা করা হলো। এদেরসন ছিলেন বিয়ের অনুষ্ঠানে।অন্যদিকে হঠাৎ দীর্ঘদিনের জন্য দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি হিসেবে এদেরসনের স্ত্রী দ্রুত তার লাগেজ গোছানো এবং ভ্রমণের পোশাক জোগাড় করার কাজে লেগে পড়েন। শত শত অভিনন্দন বার্তার জবাব দেওয়ার মাঝেই রবিবার দুপুরে কাম্পো গ্রান্দে থেকে সাও পাওলোর উদ্দেশে রওনা হন এদেরসন। সেখানে রিও থেকে আসা পাসপোর্টটি হাতে পেয়েই রাতে যুক্তরাষ্ট্রের বিমান ধরেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। সোমবার সকালে তার নিউ জার্সিতে ব্রাজিল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে এবং বিকেলেই অংশ নেবেন প্রথম অনুশীলনে।

বিশ্বকাপের গ্রুপপর্বে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৪টায় মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা মিশনের অভিযান শুরু করবে ব্রাজিল। আর এই অভিযানে নাটকীয়ভাবে যুক্ত হওয়া এদেরসন এখন মাঠের লড়াইয়ে নিজেকে প্রমাণ করতে মুখিয়ে আছেন। 

২০২৬ ফুটবল বিশ্বকাপএদেরসনব্রাজিলআনচেলত্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ব্যালন ডি’ অর একজন স্প্যানিশ ফুটবলারের জেতা উচিত

    ব্যালন ডি’ অর একজন স্প্যানিশ ফুটবলারের জেতা উচিত

    বাঁশের খুঁটিতে ঠেকানো স্কুল ভবন, ঝুঁকিতে শিক্ষার্থীদের জীবন

    বাঁশের খুঁটিতে ঠেকানো স্কুল ভবন, ঝুঁকিতে শিক্ষার্থীদের জীবন

    মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা

    মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা

    দেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ে ডিজিটাল ঋণ সম্প্রসারণের বড় সুযোগ: গবেষণা প্রতিবেদন

    দেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ে ডিজিটাল ঋণ সম্প্রসারণের বড় সুযোগ: গবেষণা প্রতিবেদন

    এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

    এনপিএলে সাকিবের দলে খেলবেন স্পিনার রুবেল

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার