Agamir Somoy E-Paper
শুক্রবার, ১২ জুন, ২০২৬
আগামীর সময়
ছেলেকে ভর্তি না করায় স্কুল খুলেছেন নাজনীন
শুক্রবার, ১২ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

অনেক বাধা তারপরও ইউরোপীয়রাই এগিয়ে

জুলফিকার মাহমুদ মিন্টু
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:০৭
অনেক বাধা তারপরও ইউরোপীয়রাই এগিয়ে

গ্রাফিকস: আগামীর সময়

এবারের বিশ্বকাপকে আগের দশটির সঙ্গে মেলানো যাবে না। তিনটি আলাদা আলাদা টাইমজোনে খেলা হবে। এর আগে এরকম ঘটনা কখনো ঘটেনি। এখানে দলগুলোকে অনেক বাধার সম্মুখীন হতে হবে। বিরূপ আবহাওয়া; যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে এখন তাপমাত্রা অসহনীয় পর্যায়ে। এর সঙ্গে মানিয়ে নিয়ে খেলা ভীষণ কঠিন। ২০২২ বিশ্বকাপে স্টেডিয়ামগুলোয় ছিল শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এখানে এটা নেই। আবার মেক্সিকোতে উচ্চতার একটা ব্যাপার আছে। সেখানকার আবহাওয়া একেবারেই আলাদা। কানাডাও ভিন্ন। এর সঙ্গে যোগ হচ্ছে এক মাঠ থেকে আরেক মাঠে ছোটাছুটি। ভ্রমণে হ্যাপা। এ বিষয়গুলো মাঠের পারফরম্যান্সে অবশ্যই নেতিবাচক প্রভাব ফেলে।

আবার এটাও ঠিক, দলগুলো আগেভাগেই জানত কী কী সমস্যায় পড়তে হবে। সেভাবেই তারা প্রস্তুত হয়ে এসেছে। পেশাদার ফুটবলে এগুলো কখনোই অজুহাত হতে পারে না। আর নেতিবাচক সব আলোচনা ঢাকা পড়বে সত্যিকারের মাঠের লড়াই শুরু হলে। মানুষ সেই লড়াইয়ের অপেক্ষায় আছে। আর আমাদের দেশের মানুষ তাকিয়ে শুধু আর্জেন্টিনা ও ব্রাজিলে।

এ দুটি দলের সঙ্গে তাদের আবেগ, ভালোবাসা জড়িত। আমাদের দেশের আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা অন্ধের মতো। বাস্তবতার বাইরে গিয়ে ভাবেন। আর্জেন্টিনা সর্বশেষ বিশ্বকাপ জেতায় সমর্থকদের উন্মাদনা বহুগুণে বেড়েছে। অথচ আর্জেন্টিনা ২০২২ বিশ্বকাপ জিতেছে কিছুটা ভাগ্যের সহায়তা ছিল বলে। প্রায় প্রতি ম্যাচেই রেফারিংয়ের একটা অ্যাডভান্টেজ তারা পেয়েছে। পেনাল্টি পেয়েছে। আমি এটিকে নেতিবাচক অর্থে বলছি না। পেনাল্টিগুলো তারা আদায় করে নিয়েছে।

এবারের বিশ্বকাপেও মেসি একটা বিশাল ফ্যাক্টর আর্জেন্টিনার জন্য। তাদের সর্বশেষ ম্যাচেও এটি বোঝা গেছে। আইসল্যান্ডের সঙ্গে শেষ প্রস্তুতি ম্যাচে ২০ মিনিট বাকি থাকতে তিনি নামার সঙ্গে সঙ্গে মাঠের চিত্র বদলে যায়। নেমেই গোলের সুযোগ তৈরি করেছেন, গোলও করেছেন। আগেরবারের মতো এবারও দলের বাকিরা মেসির জন্যই খেলবেন মনে হচ্ছে। মেসির মতো অনুপ্রেরণা আপনি অন্য দলগুলোয় দেখবেন না।

তবে বাস্তবতা হচ্ছে, শিরোপা ধরে রাখা তাদের জন্য সত্যি কঠিন। তারপরও আমি আর্জেন্টিনাকে ফেভারিটের তালিকায় রাখব ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। তবে আমি এগিয়ে রাখব ইউরোপের সেরা দলগুলোকে। স্পেন ও ফ্রান্স শিরোপার অন্যতম দাবিদার। ফ্রান্সের ব্যাকলাইন থেকে ফ্রন্টলাইন— অসাধারণ সব ফুটবলারে ঠাসা। স্পেনও একই রকম, তারা বর্তমান ইউরো চ্যাম্পিয়ন। বেলজিয়াম, ইংল্যান্ডের কথাও বলব। টমাস টুখেল ইংল্যান্ডের জন্য বিরাট অনুপ্রেরণা। উনি দলটি এমনভাবে সাজিয়েছেন, যেখানে সব বিভাগেই আছে বৈচিত্র্য। দলটি বেশ সুসংহত। পর্তুগালও ভালো, তবে তাদের মূল সমস্যা ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে। ওদের গত ম্যাচে রোনালদো অনেক সুযোগ নষ্ট করেছেন, যেটা কোনোদিন আমরা করতে দেখিনি। তার মানে বয়সের একটি প্রভাব পড়েছে এবং ফর্মও পড়তির দিকে। আর সত্যি বললে আমি ব্রাজিলকে রাখব ফেভারিটের তালিকার ছয় বা সাত নম্বরে।

আমাদের দেশে আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে এক ধরনের উন্মাদনা থাকে দর্শকদের মধ্যে। দল যেমনই হোক, তারা চিন্তা করে ব্রাজিল-আর্জেন্টিনাই ফাইনাল খেলবে কিংবা চ্যাম্পিয়ন হবে। তবে ফুটবলের একজন স্টুডেন্ট হিসেবে যখন বিষয়গুলো চিন্তা করতে হয়, তখন অনেক কিছু বিবেচনা করতে হয়। আবার সবসময় কিন্তু বিশ্লেষকদের বিশ্লেষণ ঠিক হয় না। গ্রিস এখানে অনেক বড় উদাহরণ। তারা যেবার ইউরো চ্যাম্পিয়ন হয়, সেটা কেউ কল্পনা করেনি। শুধু ডিফেন্স করে আর কাউন্টার অ্যাটাকের ওপর ভর করে তারা ইউরোপের সেরা হয়ে গিয়েছিল। আবার গত বিশ্বকাপে মরক্কোর সেমিফাইনালে পৌঁছানোও ছিল ভাবনার অতীত। সেমিফাইনালেও ফ্রান্সকে ভীষণ ভুগিয়েছিল তারা। শুধু সুযোগগুলো ঠিকঠাক ফিনিশ হয়নি বলে হেরে গেছে। তাই বিশ্বকাপ নিয়ে যতই অনুমান করুন, যতই আলোচনা হোক। দিন শেষে মাঠেই হয় সব হিসাবের ফয়সালা। সে হিসাবগুলো যারা মেলাতে পারে ঠিকঠাক, বিজয়মাল্য ওঠে তাদের গলায়।

বিশ্বকাপ
    শেয়ার করুন:
    Advertisement
    তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গার কৃষিতে বাড়ছে ঝুঁকি

    তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গার কৃষিতে বাড়ছে ঝুঁকি

    ১২ জুন ২০২৬, ০০:২৫

    জমকালো উদ্বোধনে বিশ্বকাপ শুরু

    জমকালো উদ্বোধনে বিশ্বকাপ শুরু

    ১২ জুন ২০২৬, ০০:৫৬

    বাজেট বাস্তবায়নের রূপরেখা নেই, বলছে সিপিডি-টিআইবি

    বাজেট বাস্তবায়নের রূপরেখা নেই, বলছে সিপিডি-টিআইবি

    ১২ জুন ২০২৬, ০১:১৬

    চুক্তি অনুমোদনের দাবি, ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

    চুক্তি অনুমোদনের দাবি, ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

    ১২ জুন ২০২৬, ০০:৫১

    হিমাগারের ভাড়া কমানোর দাবিতে ২য় দিনের মতো বন্ধ আলু কেনাবেচা

    হিমাগারের ভাড়া কমানোর দাবিতে ২য় দিনের মতো বন্ধ আলু কেনাবেচা

    ১২ জুন ২০২৬, ০৫:৫৯

    চুক্তি অনুমোদন নয়, ‘রেড লাইনে’ ইরান

    চুক্তি অনুমোদন নয়, ‘রেড লাইনে’ ইরান

    ১২ জুন ২০২৬, ০৫:০৪

    এনসিপি’র রাজনৈতিক পর্ষদে নুসরাত, মাহমুদা ও তুষারসহ ৬ নেতা

    এনসিপি’র রাজনৈতিক পর্ষদে নুসরাত, মাহমুদা ও তুষারসহ ৬ নেতা

    ১২ জুন ২০২৬, ০৫:৪৪

    শেরপুরে পাহাড়ি ঢলের আঘাত, ক্ষতির মুখে কৃষি

    শেরপুরে পাহাড়ি ঢলের আঘাত, ক্ষতির মুখে কৃষি

    ১২ জুন ২০২৬, ০৫:৪০

    বিশ্বকাপের প্রথম গোল কুইনোনেসের

    বিশ্বকাপের প্রথম গোল কুইনোনেসের

    ১২ জুন ২০২৬, ০২:০৬

    পুরুষশূন্য বাড়িতে ঢুকে নারীদের ওপর হামলা করত ‘সিরিয়াল কিলার’ মোরশেদ

    পুরুষশূন্য বাড়িতে ঢুকে নারীদের ওপর হামলা করত ‘সিরিয়াল কিলার’ মোরশেদ

    ১২ জুন ২০২৬, ০৫:৩৬

    আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাসপাতাল চালুর সুযোগ চায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ

    আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাসপাতাল চালুর সুযোগ চায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ

    ১২ জুন ২০২৬, ০১:৩৮

    সব জেলায় ছড়িয়ে দেওয়া হবে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প

    সব জেলায় ছড়িয়ে দেওয়া হবে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প

    ১২ জুন ২০২৬, ০৫:২৮

    স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ

    স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ

    ১২ জুন ২০২৬, ০৩:৫৮

    নিজেদের মাঠে মেক্সিকোর দাপুটে জয়

    নিজেদের মাঠে মেক্সিকোর দাপুটে জয়

    ১২ জুন ২০২৬, ০৩:৩৬

    ছেলেকে ভর্তি না করায় স্কুল খুলেছেন নাজনীন

    ছেলেকে ভর্তি না করায় স্কুল খুলেছেন নাজনীন

    ১২ জুন ২০২৬, ০৪:০৯

    advertiseadvertise