Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পুরুষশূন্য বাড়িতে ঢুকে নারীদের ওপর হামলা করত ‘সিরিয়াল কিলার’ মোরশেদ

নওগাঁ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৫:৩৬
পুরুষশূন্য বাড়িতে ঢুকে নারীদের ওপর হামলা করত ‘সিরিয়াল কিলার’ মোরশেদ

সংগৃহীত ছবি

পুরুষ সদস্য না থাকা বাড়িগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে গভীর রাতে দেয়াল টপকে প্রবেশ করত গোলাম মোরশেদ। এরপর ভারী বস্তু দিয়ে ঘুমন্ত নারীদের মাথায় আঘাত, তারপর করতেন চুরি। রক্তপাতের ভয়ে সাধারণত একটি আঘাতই করতেন, তবে সেই আঘাতেই মারা যেতেন অনেকে। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গ্রেপ্তার হওয়া গোলাম মোরশেদের জবানবন্দিতে।

বৃহস্পতিবার রাত ৮টায় নওগাঁ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার তারিকুল ইসলাম। এর আগে বুধবার ভোরে গাজীপুর জেলার শরিফপুর কোনাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় গোলাম মোরশেদকে। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পাতহাট গ্রামের হইবর রহমানের ছেলে তিনি।

পুলিশ সুপারের ভাষ্য, গত ছয় মাসে নওগাঁর ধামইরহাট, বদলগাছী ও পত্নীতলা উপজেলাসহ বিভিন্ন এলাকায় বাড়তে থাকে গভীর রাতে বাড়িতে ঢুকে নারীদের ওপর হামলার ঘটনা। চুরি এবং হতাহতের ঘটনায় জেলার বিভিন্ন থানায় দায়ের করা হয় চারটি মামলা। তদন্তে দেখা যায়, জেলার তিনটি থানায় একই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে ১২টি।

তারিকুল ইসলাম জানান, গত ১৮ জানুয়ারি রাতে ধামইরহাট উপজেলার নানাইচ গ্রামে হাসান আলীর বাড়িতে দেয়াল টপকে প্রবেশ করে অভিযুক্ত ব্যক্তি। পরে কলেজছাত্রীর ঘরে ঢুকে নলকূপের হাতল দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত কিশোরী মারা যান চিকিৎসাধীন অবস্থায়। একই রাতে আরও দুটি বাড়িতে প্রবেশ করে নারীদের মাথায় আঘাত করে পালিয়ে যায় সে।

এরপর ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় একই উপজেলার জাহানপুর গ্রামে শাহিন ইসলামের বাড়িতে ঢুকে তার স্ত্রী সুলতানা বেগমকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয়। একই রাতে আরও তিনটি বাড়িতে হামলা চালিয়ে আঘাত করা হয় নারীদের ওপর। ধারাবাহিকভাবে এ ধরনের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

গত ৭ মে বদলগাছী উপজেলার দুর্গাপুর, ঘোয়ালভিটা ও নয়নশহর এলাকায় তিনটি বাড়িতে দেয়াল টপকে প্রবেশ করে শাহানাজ, নাসরিন ও বাকপ্রতিবন্ধী বৃষ্টিকে মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয়।

সবশেষ ৪ জুন পত্নীতলা উপজেলার শিমুলিয়া ও নান্দাশ গ্রামে গভীর রাতে বাড়িতে ঢুকে রোজি আক্তার, আলতা বানু এবং তার মেয়ে আসমা খাতুনকে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয়।

পুলিশ সুপার বলেন, জেলা পুলিশের বিশেষ দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করে। তিনি দাবি করেন, গোলাম মোরশেদ একজন পেশাদার মানসিক বিকারগ্রস্ত সিরিয়াল কিলার। তিনি একাই এসব অপরাধ সংঘটিত করতেন এবং বিভিন্ন জেলায় ঘুরে বেড়াতেন। এ কারণে তদন্তে সময় লেগেছে। গ্রেপ্তারের পর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অভিযুক্ত।

তদন্তে আরও জানা গেছে, দিনাজপুর জেলার বিভিন্ন থানায় রয়েছে একই ধরনের পাঁচটি ঘটনা। এর মধ্যে নবাবগঞ্জ উপজেলার একটি ঘটনায় নিহত হয়েছেন এক নারী। জয়পুরহাট জেলাতেও একই ধরনের একটি ঘটনায় গুরুতর আহত হন দুই নারী, যাদের মধ্যে একজন পরে মারা যান।

সংবাদ সম্মেলনে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, জয়ব্রত পাল, জিন্নাহ আল মামুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নওগাঁসিরিয়াল কিলারগ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন

    চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    চোখের ভিশন টেস্ট কেন  ও কখন করাবেন

    চোখের ভিশন টেস্ট কেন ও কখন করাবেন

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    তিন রোগ চিকিৎসায়  ৪০৩৯ কোটি টাকা

    তিন রোগ চিকিৎসায় ৪০৩৯ কোটি টাকা

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প

    জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    দেড় মাস পর এলএনজি সরবরাহ প্রায় হাজার মিলিয়ন ঘনফুট

    দেড় মাস পর এলএনজি সরবরাহ প্রায় হাজার মিলিয়ন ঘনফুট