Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শেরপুরে পাহাড়ি ঢলের আঘাত, ক্ষতির মুখে কৃষি

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৫:৪০
শেরপুরে পাহাড়ি ঢলের আঘাত, ক্ষতির মুখে কৃষি

ছবি: আগামীর সময়

উজানে ভারতে ভারী বর্ষণ এবং শেরপুরের ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার।

এতে সীমান্ত সড়ক উপচে পানি প্রবাহিত হয়ে ডুবে যায় অভ্যন্তরীণ সড়কগুলো। পাশাপাশি গারো পাহাড় অঞ্চলের বিভিন্ন সবজি বাগান ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রায় এক ঘণ্টার মুষলধারে বৃষ্টির পর ভারত ও দেশের পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা ঢলে ঝিনাইগাতী উপজেলার সন্ধাকুড়া সীমান্ত সড়কের ওপর দিয়ে তীব্র স্রোতে পানি প্রবাহিত হয়। কয়েক ঘণ্টার জন্য ওই সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে পড়ে।

স্থানীয় কৃষক ও সাংবাদিক আনোয়ার হোসেন এবং কৃষক আব্দুল কাদির জানান, বর্ষা মৌসুমে প্রতিবছরই পাহাড়ি ঢল দেখা যায়। তবে এবার স্বল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ পানি নেমে আসায় সড়ক ও আশপাশের নিচু এলাকা দ্রুত হয়েছে প্লাবিত।

তাদের ভাষ্য, ঢলের পানির প্রবল স্রোতে আমাদের শাকসবজির বাগান ও মাছের ঘের তলিয়ে গেছে। বৃষ্টি থেমে যাওয়ার পর পানি নামতে শুরু করলেও প্রতি বছর বর্ষাকালে এ ধরনের ক্ষতির মুখে পড়তে হয়।

স্থানীয়দের অভিযোগ, নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অনেক মাছের ঘেরের বাঁধ ভেঙে মাছ ভেসে গেছে। একই সঙ্গে পানির নিচে তলিয়ে গেছে বিভিন্ন সবজি ক্ষেত। এতে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং চাষিদের মধ্যে আর্থিক ক্ষতির শঙ্কা বাড়ছে।

গোমড়া গ্রামের সবজি চাষি ইব্রাহিম খলিল ও মফিজল হক বলেন, এবারের মৌসুমে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হচ্ছে আমাদের।

অন্যদিকে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কের ভেতর দিয়েও পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হয়েছে। এতে পার্কের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গিয়ে দর্শনার্থীদের দুর্ভোগের সৃষ্টি হয়।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন এবং উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে। আশা করছি দ্রুতই পানি নেমে যাবে। যদি নতুন করে ভারী বৃষ্টিপাত না হয়, তাহলে ক্ষয়ক্ষতি সীমিত থাকবে। কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তারা মাঠপর্যায়ে অবস্থান করে পরিস্থিতি করছেন পর্যবেক্ষণ।

শেরপুরপাহাড়ী ঢলপ্লাবিত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন