Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

  1. ২ মাস আগে(০০:৫৭)

    সমালোচনার জবাব রোনালদো দিলেন জোড়া গোলে

    কড়া সমালোচনার জবাব নিজের মত করেই দিলেন পর্তুগিজ মহারাজা। বয়সকে ভুল প্রমাণ করে ক্রিস্তিয়ানো রোনালদো করলেন জোড়া গোল। উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের জয়ে রাখলেন বড় ভূমিকা। তাতেই কর্পূরের মত উড়ে গেল সব বিতর্ক।

    কঙ্গোর সঙ্গে গোল পাননি বলে অনেক কটূক্তি শুনতে হয়েছে ৪২-এ পা রাখার রোনালদোকে। উজবেকদের বিপক্ষে তাকে একাদশে না রাখার রবও উঠেছিল। তবে কোচ রবার্তো মার্তিনেস আস্থা রাখেন রোনালদোয়। পাহাড়সম চাপ লহমায় ছিটকে দিয়ে রোনালদো ফিরেছেন স্বরূপে। ২০০৬ সালের পর থেকে খেলা টানা ছয় বিশ্বকাপেই গোল করার কীর্তি গড়তে সময় নেন মাত্র ছয় মিনিট। জোয়াও কানসেলোর ক্রস থেকে আসা বল চতুর রোনালদো ডান পায়ের সাইডভলিতে  পৌঁছে দেনর দূরের পোস্টে।

    ম্যাচের ১৭ মিনিটে ব্যবধান বাড়ান নুনো মেন্দেস। বক্সের ঠিক বাইরে থেকে পাওয়া ফ্রি-কিককে গোলে পরিণত করেন পিএসজি ফরোয়ার্ড। ২৯ মিনিটে অবশ্য বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোলের কীর্তি গড়েই ফেলেছিলেন উজবেক ফরোয়ার্ড আজিজ গানিভ। বক্সের বাইরে থেকে তার শট জাল খুঁজে নেয়। তবে ভিএআর-এ সে গোল বাতিল হয়। তার নিঁখুত শটের আগেই ফায়জুল্লায়েভ ফাউল করেন পর্তুগালের এক ডিফেন্ডারকে।

    ৩৯ মিনিটে বিশ্বকাপের ইতিহাসে দশম গোলের দেখা পান রোনালদো। ব্রুনো ফার্নান্দেসের বাড়িয়ে দেওয়া বল ধরে ডান দিক দিয়ে বক্সে ঢুকে ডান পায়ের প্লেসিংয়ে দূরের পোস্ট কাঁপান। ফেরার ম্যাচে হ্যাটট্রিকও পেতে পারতেন তিনি। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে তার প্রচেষ্টা গোললাইন থেকে ক্লিয়ার করেন উজবেক ডিফেন্ডার আবদুকদির খুসানব। 

    বিরতি থেকে ফিরেও প্রাধান্য রেখে খেলা পর্তুগিজ চতুর্থ গোলের দেখা পায় ৬০ মিনিটে। উজবেক ডিফেন্ডার খুসানভ আত্মঘাতী গোল উপহার দেন প্রতিপক্ষকে। আর ৮৭ মিনিটে বদলী রাফায়েল লেও গোল করলে বড় জয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা।

     

  2. ২ মাস আগে(০০:৫১)

    বদলী রাফায়েল যোগ দিলেন পর্তুগিজ গোল উৎসবে

    ৮৭ মিনিটে পর্তুগালকে ৫-০ গোলে এগিয়ে নিলেন বদলী নামা রাফায়েল লেও।  আরেক বদলী নেলসন সেমেদো ডান প্রান্ত থেকে ক্রস নেন। এক উজবেক ডিফেন্ডারে বাধা পেয়ে বল চলে যায় আনমার্কড রাফায়েলের কাছে। ডান পায়ের জোড়ালো শট জাল কাঁপান এসি মিলান ফরোয়ার্ড।

  3. ২ মাস আগে(০০:১০)

    আত্মঘাতী গোলে পর্তুগালের চার

    ৬০ মিনিটে ৪-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। তবে এবার দলটির হয়ে কেউ গোল করেননি। ব্রুনো ফার্নান্দেসের কর্না গোলমুখে আসলে ফেলিক্স ফ্লিক করেছিলেন। তা উজবেক ডিফেন্ডার খুসানভের শরীর ও কিপার নেমাতভের গ্লাভস ছুঁয়ে পোস্টে জড়ায়। 

  4. ২ মাস আগে(২৩:৫৩)

    দ্বিতীয়ার্ধ শুরু

    শুরু হয়ে গেছে পর্তুগাল-উজবেকিস্তান ম্যাচের দ্বিতীয়ার্ধ। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল পর্তুগাল

  5. ২ মাস আগে(২৩:৫০)

    রোনালদোকে হ্যাটট্রিক করতে দেননি খুসানব

    এখন ম্যাচে  বিরতি। পর্তুগাল ৩-০ গোলে এগিয়ে আছে উজবেকিস্তানের বিপক্ষে। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে হ্যটট্রিকের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন রোনালদো। সতীর্থের ক্রসে ছোঁয়ান পর্তুগিজ অধিনায়ক। তবে গোললাইন থেকে সেটি ক্লিয়ার করেন ডিফেন্ডার আবদুকদির খুসানব। 

  6. ২ মাস আগে(২৩:৩৩)

    ফের রোনালদোর ঝলক

    ম্যাচের ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের বাড়িয়ে দেওয়া বল ধরে ডান দিক দিয়ে বক্সে ঢুকে ডান পায়ের প্লেসিংয়ে বল দূরের পোস্টে জমা করেন রোনালদো। পর্তুগাল এগিয়ে যায় ৩-০ গোলে। রোনালদো পেয়ে যান বিশ্বকাপে দশম গোলের দেখা। 

  7. ২ মাস আগে(২৩:২৫)

    ভিএআর-এ উজবেকদের গোল বাতিল

    ২৯ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ শটে বল জালে জড়িয়েছিলেন আজিজ গানিভ। তবে ভিএআর সে গোল বাতিল করে। তার প্রচেষ্টার আগেই ফায়জুল্লায়েভ ফাউল করেন পর্তুগালের এক ডিফেন্ডারকে

  8. ২ মাস আগে(২৩:১৮)

    বিশ্বকাপে বেশি বয়সে গোলের রেকর্ডে রোনালদো দুইয়ে

    উজবেকিস্তানের বিপক্ষে গোল করে অনন্য এক রেকর্ডের দ্বিতীয়স্থানে উঠে এসেছেন রোনালদো। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ডে এখন ক্যামেরুনের রজার মিলার পরেই আছেন তিনি। পেছনে ফেলেছেন স্বদেশী পেপে ও আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে। 

    ১/ রজার মিলা (ক্যামেরুন), ৪২ বছর এবং ৩৯ দিন

    ২/ ক্রিস্তিয়ানো রোনালদো (পর্তুগাল), ৪১ বছর এবং ১৩৮ দিন

    ৩/ পেপে (পর্তুগাল), ৩৯ বছর এবং ২৮৩ দিন

    ৪/ লিওনেল মেসি (আর্জেন্টিনা), ৩৮ বছর এবং ৩৬৩ দিন

  9. ২ মাস আগে(২৩:০৮)

    ফ্রি কিকে নুনো মেন্দেসের গোল

    ১৭ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক থেকে জাল খুঁজে নেন নুনো মেন্দেস। তার বাঁ পায়ের শট মানব দেওয়াল ফাঁকি দিয়ে পোস্টে জড়ায়। পর্তুগাল এগিয়ে যায় ২-০ ব্যবধানে।

  10. ২ মাস আগে(২৩:০৬)

    শুরুতেই গোল পেলেন রোনালদো

    ম্যাচের ষষ্ঠ মিনিটে পর্তুগালকে এগিয়ে নেন ক্রিস্তিয়ানো রোনালদো। দারুণ সাইড ভলিতে বিশ্বকাপে নিজের নবম গোলের দেখা পান তিনি।

    ২০০৬ সাল থেকে টানা ছয় বিশ্বকাপে গোলের একমাত্র কীর্তি গড়লেন পর্তুগিজ তারকা। ছয় বিশ্বকাপে তার এখন নয় গোল। 

  11. ২ মাস আগে(২২:৪৯)

    এশিয়ান প্রতিপক্ষে অস্বস্তি পর্তুগালের

    বিশ্বকাপে এশিয়ার দলগুলোর বিপক্রুষে পর্তুগালের আগের ছয় ম্যাচে ৩টি জয়, ১টি ড্র এবং ২টি হার। তাদের সবচেয়ে সাম্প্রতিক মোকাবিলাটি ছিল ২০২২ সালের গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। সে ম্যাচটা তারা হেরেছিল ২-১ ব্যবধানে। অর্থাৎ এশিয়ান প্রতিপক্ষে কিছুটা অস্বস্তি আছে পর্তুগিজদের।

    প্রথম ম্যাচ কঙ্গোর সঙ্গে ড্র করার পর আজ এশিয়ান প্রতিপক্ষকে হারানোর বিকল্প নেই রোনালদোদের। 

আগামীর সময় ইপেপার
আগামীর সময়ের সরাসরি এখানেই শেষ হলো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

২৪ জুন ২০২৬, রাত ১:১৭

উজবেকিস্তান গোলমুখ খুঁজে পাবেন তো রোনালদো?

আর কিছু বাদেই যুক্তরাষ্ট্রের হিউস্টনে বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল। প্রথম ম্যাচে কঙ্গোর সঙ্গে ১-১ ড্র করার পর আজকে জয়টা ভীষণ গুরুত্বপূর্ণ পর্তুগালের জন্য। আগের ম্যাচে একেবারেই নিভে থাকায় অনেক সমালোচনা শুনতে হয়েছে রোনালদোকে। আজ এর জবাব দিতে পারবেন তো?

অন্যদিকে কলম্বিয়ার কাছে ৩-১ গোলে হেরে বিশ্বকাপে অভিষেক হয়েছিল মধ্য এশিয়ার দল উজবেকিস্তানের। 

পর্তুগাল একাদশ: ডিয়েগো কোস্তা, জোয়াও কানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, ব্রুনো ফের্নান্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, পেদ্রো নেতো, জোয়াও ফেলিক্স, ক্রিস্তিয়ানো রোনালদো।

উজবেকিস্তান একাদশ: আবদুভখিদ নেমাতভ, আবদুকোদির খুসানভ, আবদুল্লাহ আবদুল্লাহয়েভ, রুস্তমজন আশুরমাতভ, শেরজোদ নাসরুল্লায়েভ, বেহরুজজন কারিমভ, ওদিলজন হামরোবেকভ, ওতাবেক শুকুরভ, আজিজ গানিভ, আব্বোসবেক ফায়জুল্লায়েভ, এলডোর শমুরুদভ।

শেয়ার করুন:
Advertisement placeholder
Advertisement placeholder
মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

অঙ্ক স্যার

অঙ্ক স্যার

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

advertiseadvertise