Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ব্রাজিল প্রেসিডেন্ট

‘ভাবছি মেসিকে ব্রাজিলের হয়ে খেলানো যায় কিনা’

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:৫২
‘ভাবছি মেসিকে ব্রাজিলের হয়ে খেলানো যায় কিনা’

ছবিটি এআই দিয়ে তৈরি।

চলতি বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির জাদুকরী হ্যাটট্রিকে যখন বুঁদ পুরো ফুটবল বিশ্ব, তখন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার অধিনায়কের প্রশংসায় মেতেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দি সিলভা। তবে চিরবৈরী প্রতিবেশীর সেরা তারকাকে নিয়ে কিছুটা রসবোধের আশ্রয়ই নিয়েছেন তিনি। জেনেভায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লুলা রসিকতা করে বলেন, ‘আমি ভাবছি, মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানো যায় কি না!’

গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মেসির খেলা নিয়ে নিজের মুগ্ধতা লুকাতে পারেননি ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট। তবে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়া আর্জেন্টিনার এমন রাজকীয় শুরুর দিনে নিজের দেশ ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। ব্রাজিলের এই হোঁচট খাওয়া নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে লুলা বেশ চতুরতার সঙ্গে বলেন, ‘স্পেনও তো কেপ ভার্দের সঙ্গে ড্র করেছে, ওটা আরও খারাপ ছিল।’

আরও পড়ুন

মেসিতে মোহিত বিশ্ব

১৮ জুন ২০২৬

আলজেরিয়ার বিপক্ষে এই হ্যাটট্রিকের মাধ্যমে নতুন করে ইতিহাস লিখেছেন আলবিসেলেস্তে অধিনায়ক। এটি বিশ্বকাপের মঞ্চে তার প্রথম হ্যাটট্রিক। এই তিন গোলের সুবাদে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা এখন ১৬। এর মাধ্যমে তিনি বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করলেন।

নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মেক্সিকোর গুইলারমো ওচোয়ার সঙ্গে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার রেকর্ডও ভাগ করে নিয়েছেন ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশন দারুণভাবে শুরু করল। ২২ জুন সোমবার ডালাস স্টেডিয়ামে গ্রুপ ‘জে’-এর দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির দল। 

লিওনেল মেসিলুলা ডি সিলভাব্রাজিলআর্জেন্টিনা২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: