Agamir Somoy E-Paper
শুক্রবার, ১২ জুন, ২০২৬
আগামীর সময়
ছেলেকে ভর্তি না করায় স্কুল খুলেছেন নাজনীন
শুক্রবার, ১২ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ফেভারিট তকমা দলের ওপর চাপ তৈরি করে, তবু আত্মবিশ্বাসী আলিসন

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১৮:১৮
ফেভারিট তকমা দলের ওপর চাপ তৈরি করে, তবু আত্মবিশ্বাসী আলিসন

আলিসন বেকার

ফুটবল বিশ্বকাপের শিরোপা জয়ের দৌড়ে ফেভারিটের তালিকায় ব্রাজিলকে রাখছেন না দলটির গোলরক্ষক আলিসন বেকার। তবে শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। আলিসনে মতে, ফেভারিটের তকমা দলের ওপর চাপ সৃষ্টি করে। তবে শিরোপা জয়ের ব্যাপারে ব্রাজিল আত্মবিশ্বাসী।

এ পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ ফুটবলের শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। তবে সর্বশেষ ২০০২ বিশ্বকাপ জিতেছিল দলটি। তাই ২৪ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে মরিয়া ব্রাজিল। এবারের বিশ্বকাপ দিয়ে ষষ্ঠ শিরোপা ঘরে তুলতে চায় তারা। তাই ব্রাজিলকে নিয়ে আত্মবিশ্বাসী আলিসন।

নিউ জার্সিতে ব্রাজিলের টিম হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৩৩ বছর বয়সী আলিসন জানালেন, ‘ফেভারিটের তালিকায় থাকলেও কারও জন্য শিরোপার কোনো নিশ্চয়তা নেই। এটি দলের ওপর বাড়তি চাপ তৈরি করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রথম ম্যাচের আগে দলের অবস্থা কেমন আছে। আমরা পুরোপুরি প্রস্তুত।’

বিশ্বকাপ বাছাইয়ে পঞ্চম হয়ে মূল পর্ব নিশ্চিত করে ব্রাজিল। বাছাই পর্বের শেষ দুই ম্যাচ আগে কোচ হিসেবে নিয়োগ পান কার্লো আনচেলত্তি। তার অধীনে ঐ দুই ম্যাচে একটি করে জয় ও হারের স্বাদ পায় ব্রাজিল।

বাছাই পর্বের শুরুটা খারাপ হলেও আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর ব্রাজিলের সবকিছু ভালো হতে শুরু করেছে বলে মনে করেন আলিসন। তিনি বললেন, ‘বাছাই পর্বের চক্রটা বেশ কঠিন ছিল। আমরা সেটা গভীরভাবে অনুভব করেছি। কিন্তু আনচেলত্তি আসার পর সবকিছু ভালো হতে শুরু করল। দলের মধ্যে তার বড় প্রভাব রয়েছে। শান্তভাবে কাজ করার সুযোগ তৈরি করে দেন তিনি।’

দীর্ঘদিন ধরে রক্ষণভাগ ভোগাচ্ছে ব্রাজিলকে। বাছাই পর্বে ১৭ গোল হজম করেছে তারা। আলিসন জানান, ৬৭ বছর বয়সী আনচেলত্তি দলের রক্ষণভাগ উন্নতির জন্য তীক্ষ্ম নজর দিচ্ছেন।

আলিসন জানালেন, ‘আমরা যা গোল হজম করেছি এর মধ্যে বেশ কিছু গোল এড়ানো যেত। আনচেলত্তির অধীনে আমরা সেটা নিয়ে কাজ করছি। দলের আক্রমণভাগ ভালো হওয়ায়, আমাদের গোল করার যথেষ্ট সুযোগ সবসময়ই থাকবে। কিন্তু যেখানে সমস্যা আছে, সেগুলো দূর করতে হবে।’

বিশ্বকাপের আগে বেশ কয়েকবার ইনজুরিতে পড়েন আলিসন। তবে এখন নিজেকে শতভাগ ফিট বলে দাবি করন তিনি। নিজের তৃতীয় বিশ্বকাপ খেলতে নামার আগে আলিসনের ভাষ্য, ‘খেলার জন্য ফিট আছি আমি। সুযোগ আসলে দলের জন্য নিজেকে উজাড় করে দেব। আমাদের প্রধান লক্ষ্য শিরোপা জয়।’

আগামী ১৪ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল।

আলিসনব্রাজিলফেভারি
    শেয়ার করুন:
    Advertisement
    তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গার কৃষিতে বাড়ছে ঝুঁকি

    তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গার কৃষিতে বাড়ছে ঝুঁকি

    ১২ জুন ২০২৬, ০০:২৫

    জমকালো উদ্বোধনে বিশ্বকাপ শুরু

    জমকালো উদ্বোধনে বিশ্বকাপ শুরু

    ১২ জুন ২০২৬, ০০:৫৬

    বাজেট বাস্তবায়নের রূপরেখা নেই, বলছে সিপিডি-টিআইবি

    বাজেট বাস্তবায়নের রূপরেখা নেই, বলছে সিপিডি-টিআইবি

    ১২ জুন ২০২৬, ০১:১৬

    ছেলেকে ভর্তি না করায় স্কুল খুলেছেন নাজনীন

    ছেলেকে ভর্তি না করায় স্কুল খুলেছেন নাজনীন

    ১২ জুন ২০২৬, ০৪:০৯

    চুক্তি অনুমোদনের দাবি, ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

    চুক্তি অনুমোদনের দাবি, ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

    ১২ জুন ২০২৬, ০০:৫১

    হিমাগারের ভাড়া কমানোর দাবিতে ২য় দিনের মতো বন্ধ আলু কেনাবেচা

    হিমাগারের ভাড়া কমানোর দাবিতে ২য় দিনের মতো বন্ধ আলু কেনাবেচা

    ১২ জুন ২০২৬, ০৫:৫৯

    চুক্তি অনুমোদন নয়, ‘রেড লাইনে’ ইরান

    চুক্তি অনুমোদন নয়, ‘রেড লাইনে’ ইরান

    ১২ জুন ২০২৬, ০৫:০৪

    এনসিপি’র রাজনৈতিক পর্ষদে নুসরাত, মাহমুদা ও তুষারসহ ৬ নেতা

    এনসিপি’র রাজনৈতিক পর্ষদে নুসরাত, মাহমুদা ও তুষারসহ ৬ নেতা

    ১২ জুন ২০২৬, ০৫:৪৪

    শেরপুরে পাহাড়ি ঢলের আঘাত, ক্ষতির মুখে কৃষি

    শেরপুরে পাহাড়ি ঢলের আঘাত, ক্ষতির মুখে কৃষি

    ১২ জুন ২০২৬, ০৫:৪০

    পুরুষশূন্য বাড়িতে ঢুকে নারীদের ওপর হামলা করত ‘সিরিয়াল কিলার’ মোরশেদ

    পুরুষশূন্য বাড়িতে ঢুকে নারীদের ওপর হামলা করত ‘সিরিয়াল কিলার’ মোরশেদ

    ১২ জুন ২০২৬, ০৫:৩৬

    বিশ্বকাপের প্রথম গোল কুইনোনেসের

    বিশ্বকাপের প্রথম গোল কুইনোনেসের

    ১২ জুন ২০২৬, ০২:০৬

    সব জেলায় ছড়িয়ে দেওয়া হবে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প

    সব জেলায় ছড়িয়ে দেওয়া হবে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প

    ১২ জুন ২০২৬, ০৫:২৮

    আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাসপাতাল চালুর সুযোগ চায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ

    আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাসপাতাল চালুর সুযোগ চায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ

    ১২ জুন ২০২৬, ০১:৩৮

    চট্টগ্রামের পাহাড়ে ‘দখল বাণিজ্য’, ছিল আওয়ামী লীগের এখন বিএনপির

    চট্টগ্রামের পাহাড়ে ‘দখল বাণিজ্য’, ছিল আওয়ামী লীগের এখন বিএনপির

    ১২ জুন ২০২৬, ১৩:৫২

    স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ

    স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ

    ১২ জুন ২০২৬, ০৩:৫৮

    advertiseadvertise