Agamir Somoy E-Paper
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলে আশার আলো মিনারা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

মায়ামিতে মেসি উন্মাদনা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৫:৪৪
মায়ামিতে মেসি উন্মাদনা

গ্রাফিকস: আগামীর সময়

মায়ামি এখন লিওনেল মেসির শহর। রোজারিও থেকে ৬ হাজার ৮১৭ কিলোমিটার দূরের হলেও মায়ামির মানুষ ঘরের ছেলে মনে করেন মেসিকে। তার জাদুর ছোঁয়াতেই যে বদলে গেছে একটি শহরের ফুটবল সংস্কৃতি। শুধু মায়ামি কেন, মেসির মায়ায় যুক্তরাষ্ট্রে এখন বেসবলকে পেছনে ফেলে জনপ্রিয়তায় তৃতীয় সেরা খেলা ফুটবল।

মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ক্লাবের বার্ষিক রাজস্ব ৫৬ মিলিয়ন ডলার থেকে লাফিয়ে বেড়ে পৌঁছেছে ২৫০ মিলিয়ন ডলারে! ক্লাবের নিজস্ব আর্থিক মূল্য ৫৮৫ মিলিয়ন ডলার থেকে আকাশচুম্বী হয়ে এমএলএস-এরই সেরা ১.৪৫ বিলিয়ন ডলার। তাকে নিয়ে এতটাই মাতামাতি যে, প্রতিপক্ষ দলগুলো নিজেদের ছোট স্টেডিয়ামের বদলে মেসিদের ম্যাচ নিয়ে যায় লাখখানেক ধারণক্ষমতার গ্যালারিতে!

সেই মায়ামিতে বিশ্বকাপের মতো মঞ্চে মেসিকে নিয়ে উন্মাদনা হওয়াটা স্বাভাবিক। সেটি হচ্ছেও। স্থানীয় সমর্থকদের সঙ্গে যোগ দিয়েছেন আর্জেন্টিনা থেকে আসা ৫০ হাজারের বেশি ফুটবলভক্ত। মায়ামির সমুদ্রসৈকতও উৎসবমুখর হয়ে উঠেছে আর্জেন্টাইনদের ভিড়ে। সেই উন্মাদনা বাড়াতে কানসাস সিটি থেকে আর্জেন্টাইন খেলোয়াড়রা এখন মায়ামিতে। বিশ্বকাপের কড়া নিরাপত্তায় নিজের শহরে আসতে অবশ্য কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছিল মেসিকে। বিমানবন্দরে তাকে তল্লাশি করা হয় মেটাল ডিটেক্টর দিয়ে। তার আগে ডিফেন্ডার রোদ্রিগো দে পলকেও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করতে দেখে অট্টহাসিতে ফেটে পড়েছিলেন মেসি। মায়ামিতে বিশ্বকাপের ম্যাচটি অবশ্য ইন্টার মায়ামির স্টেডিয়ামে নয়, গড়াবে ‘মায়ামি ডলফিনস’-এর হোম ভেন্যু হার্ডরক স্টেডিয়ামে। টেইলর সুইফট, শাকিরার মতো জনপ্রিয় শিল্পীরা পারফর্ম করেছেন এখানে। মেসির ২০২৪ সালের কোপা জয়ও এই স্টেডিয়ামে।

সেখানেই আজ উৎসবের অপেক্ষায় আর্জেন্টাইন সমর্থকরা। রূপকথা লিখে নকআউটে পৌঁছানো কেপ ভার্দে অবশ্যই ছেড়ে কথা বলবে না। তবে মেসি যে ছন্দে আছেন তাতে তাকে আটকাতে অলৌকিক কিছুই করতে হবে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে নকআউটে নাম লেখানো কেপ ভার্দের। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার সঙ্গে মেসি করেছিলেন জোড়া গোল। জর্ডানের বিপক্ষে বদলি নেমে গোল করেছেন চোখধাঁধানো ফ্রি-কিকে। এবারের বিশ্বকাপে ছয় গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবচেয়ে এগিয়ে মেসি। মেসিকে থামাতে গোলপোস্টে চীনের প্রাচীর হয়েই থাকবেন কেপ ভার্দে গোলকিপার ভোজিনহা। দলটির সহকারী কোচ হুমবার্তো বেতেনকোর্ট বলেছেন, ‘আমরা জানি মেসি একাই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। তবে আমরা সবসময় প্রতিপক্ষের দলীয় পারফরম্যান্সের দিকে তাকাই— তারা কী ধরনের কম্বিনেশন তৈরি করতে পারে, কিংবা মেসির জন্য তারা কীভাবে ফাঁকা জায়গা তৈরি করার চেষ্টা করতে পারে, সেটাই আমাদের ভাবনার বিষয়।’

আর্জেন্টিনা অবশ্য বেশি চিন্তিত নিজেদের নিয়ে। একাদশে লাউতারো মার্তিনেস নাকি হুলিয়ান আলভারেস, সেটি নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনার হয়ে শততম ম্যাচে কোচের দায়িত্ব পালন করতে যাওয়া লিওনেল স্কালোনি। ১৪৩ মিনিট মাঠে কাটিয়েও কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি আলভারেস। অথচ কাতার বিশ্বকাপে ৪ গোল করে আলভারেস ছিলেন আসরের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। সেবার পাঁচ ম্যাচে শুরুর একাদশে খেলেছিলেন তিনি, ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে করেছিলেন জোড়া গোল। একাদশে তার প্রতিদ্বন্দ্বী লাউতারো মার্তিনেস পেনাল্টি থেকে করেছেন শুধু এক গোল।

এই সমস্যার মধ্যে স্কালোনির মুখে হাসি ফুটেছে ক্রিস্তিয়ান রোমেরো চোট কাটিয়ে অনুশীলনে ফেরায়। আজ তাকে স্কালোনি একাদশে রাখেন কি না, সেটিই দেখার।

লিওনেল মেসিমায়ামিইন্টার মায়ামি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩

    যারা থেকে যায়

    যারা থেকে যায়

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৭

    সি পার্লের শেয়ার কারসাজি

    সি পার্লের শেয়ার কারসাজি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০২

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮

    ইসরায়েলকে ৮০ কোটি ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন জার্মানির

    ইসরায়েলকে ৮০ কোটি ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন জার্মানির

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:২২

    দেশে ফলছে বিদেশি ফল

    দেশে ফলছে বিদেশি ফল

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬

    advertiseadvertise