Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ইরানের বিদায়ে যুক্তরাষ্ট্রের মন্ত্রীর উচ্ছ্বাস, তীব্র সমালোচনা আরাঘচির

আল-জাজিরা
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৪:৩২
ইরানের বিদায়ে যুক্তরাষ্ট্রের মন্ত্রীর উচ্ছ্বাস, তীব্র সমালোচনা আরাঘচির

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল থেকে ইরানের বিদায়ের পর উচ্ছ্বাস প্রকাশের অভিযোগে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রী মার্কওয়েন মুলিনের তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, এই আচরণের মাধ্যমে আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজক হিসেবে নিজের মর্যাদা ক্ষুণ্ন করেছে যুক্তরাষ্ট্র।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আরাঘচি লেখেন, ‘অভিযান সফল হয়েছে, মি. মুলিন।’ এরপর তিনি মন্তব্য করেন, ‘আরও একটি কাজ সফলভাবে করেছেন আপনি। বিশ্বকে প্রমাণ করেছেন, আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট আয়োজন করার যোগ্যতা আপনার নেই।’

তিনি আরও বলেন, একজন আয়োজক দেশের প্রতিনিধির যে মর্যাদা ও দায়িত্ব থাকা উচিত, মুলিনের আচরণ সেটি কীভাবে নষ্ট করা যায়, তারই উদাহরণ হয়ে থাকবে।

যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এই প্রতিক্রিয়া জানান আরাঘচি। ওই প্রতিবেদনে বলা হয়, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুলিন ইরানের বিদায়ে স্বস্তি প্রকাশ করে বলেন, ‘আমি শুধু খুশি যে তারা বিদায় নিয়েছে এবং আর ফিরে আসছে না।’ তিনি আরও বলেন, ‘হয়তো আমি এক-দুটি গানও গেয়েছি, কিংবা আনন্দে নেচেছিও।’

বিশ্বকাপের গ্রুপ পর্বে মিসরের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর প্রতিযোগিতা থেকে বিদায় নেয় ইরান।

পুরো টুর্নামেন্ট জুড়ে যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা বিধিনিষেধের মধ্যে থাকতে হয়েছে ইরানের প্রতিনিধিদলকে। দলের অনুশীলনকেন্দ্র যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে মেক্সিকোর তিহুয়ানায় সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া প্রতিটি ম্যাচ শেষে খেলোয়াড়দের অবিলম্বে যুক্তরাষ্ট্র ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছিল। 

বিশ্বকাপফুটবলইরানযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর পর ছেলেকে বাঁচানোর যুদ্ধ

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর পর ছেলেকে বাঁচানোর যুদ্ধ