Agamir Somoy E-Paper
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

মেসি

রোনালদো ইতিহাসের সেরা, তাকে ছাড়িয়ে যাওয়াটা সম্মানের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৬:৩৬
রোনালদো ইতিহাসের সেরা, তাকে ছাড়িয়ে যাওয়াটা সম্মানের

সংগৃহীত ছবি

আলজেরিয়ার বিপক্ষে জাদুকরি হ্যাটট্রিক করে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিওর রেকর্ড ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি। কানসাস সিটির সেই মহাকাব্যিক রাতের পর বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে এখন সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টাইন অধিনায়ক। তবে ব্রাজিলের ‘দ্য ফেনোমেনন’ রোনালদোকে টপকে যাওয়ার পরও চিরচেনা বিনয় ঝরল এলএমটেনের কণ্ঠে। নিজের দেখা অন্যতম সেরা এই স্ট্রাইকারকে ছাড়িয়ে তিনি সম্মানিত।

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বিশ্বকাপে মেসির গোল ছিল ১৩টি। অন্যদিকে ব্রাজিলের রোনালদোর গোল ১৫টি এবং জার্মানির মিরোস্লাভ ক্লোসার গোল ১৬টি। ম্যাচের ৬০ মিনিটে আলগা বল থেকে আলতো টোকায় গোল করে প্রথমে রোনালদোকে স্পর্শ করেন মেসি। এরপর ৭৬ মিনিটে দুর্দান্ত এক শটে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি ক্লোসার ১৬ গোলের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলেন।

আরও পড়ুন

আমি বাকরুদ্ধ, ওকে জড়িয়ে ধরে বললাম ভালোবাসি

১৭ জুন ২০২৬

ম্যাচ শেষে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর প্রতি শ্রদ্ধা জানিয়ে মেসি বলেছেন, ‘ক্লোসা, রোনালদোর মতো যেসব কিংবদন্তিদের খেলা আমি নিজে দেখেছি, তাদের ছাড়িয়ে যাওয়াটা অবশ্যই অনেক বড় সম্মানের। রোনালদো নাজারিও আমার দেখা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়, অথচ সে কিন্তু (বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার) তালিকার এক নম্বরে নেই! তাই আমার কাছে দিনশেষে এসব শুধুই পরিসংখ্যান, এর চেয়ে বেশি কিছু নয়।’ ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিও।রোনালদো নাজারিও ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য হলেও সেবার মাঠে নামার সুযোগ পাননি। এরপর ১৯৯৮ বিশ্বকাপে ৪ গোল, ২০০২ বিশ্বকাপে রেকর্ড ৮ গোল এবং ২০০৬ বিশ্বকাপে ৩ গোল করে ক্লোসার আগে তিনিই ছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। ২০০৬ সালে জার্মানির মাটিতে মাত্র ১৮ বছর বয়সে বিশ্বকাপ অভিষেক হয়েছিল মেসির। ২০ বছর পর সেই জার্মানিরই ক্লোসাকে তিনি ছুঁয়ে ফেলেছেন।

আরও পড়ুন

ফুটবল আমার ভালোবাসা, যতদিন ফিট থাকব ততদিন খেলে যাব

১৭ জুন ২০২৬


আলজেরিয়ার বিপক্ষে এই হ্যাটট্রিকের রাতে ৩৯ বছর বয়সে পা দেওয়ার ঠিক এক সপ্তাহ আগে আরেকটি অনন্য রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করার কীর্তিও এখন তার। এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ৩৩ বছর বয়সে হ্যাটট্রিক করে এই রেকর্ডের মালিক ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আট বছর পর চিরপ্রতিদ্বন্দ্বীর সেই রেকর্ড ভাঙলেন মেসি।

আবেগঘন কণ্ঠে মেসি বলেছেন, ‘আমি আসলে ঈশ্বরের কাছে আর নতুন করে কিছু চাই না। তিনি আমাকে প্রত্যাশার চেয়ে অনেক বেশি দিয়েছেন। এখন আমি ক্যারিয়ারের বাকি সময়টা স্রেফ উপভোগ করে যেতে চাই। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়দের তালিকায় আমার নাম উচ্চারিত হয়, একজন ফুটবলার হিসেবে এর চেয়ে তৃপ্তির আর কিছু হতে পারে না।’

আগামী সোমবার ডালাসের আর্লিংটন স্টেডিয়ামে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেদিন আর একটি গোল করতে পারলেই মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে এককভাবে বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসবেন লিওনেল মেসি। 

লিওনেল মেসিরোনালদো নাজারিওবিশ্বকাপ উন্মাদনা২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    সাঈদীর মামলার সাক্ষী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    সাঈদীর মামলার সাক্ষী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা