Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

স্কালোনি

আমি বাকরুদ্ধ, ওকে জড়িয়ে ধরে বললাম ভালোবাসি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:৩৩
আমি বাকরুদ্ধ, ওকে জড়িয়ে ধরে বললাম ভালোবাসি

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরেন লিওনেল স্কালোনি।

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির জাদুকরী হ্যাটট্রিকে কানসাস সিটির রাতটি যখন উৎসবে মাতোয়ারা, তখন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে খোদ আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনিই যেন বাকরুদ্ধ। প্রিয় শিষ্যের এমন অতিমানবীয় পারফরম্যান্সের পর প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছিলেন না তিনি। অবলীলায় স্বীকার করলেন, ‘এলএমটেন’ যেদিন ফুটবলকে বিদায় জানাবেন, সেদিন এক বিশাল শূন্যতা তৈরি হবে ফুটবল বিশ্বে।

আরও পড়ুন

মেসির কড়া ট্যাকল কি শাস্তিযোগ্য ছিল?

১৭ জুন ২০২৬

রেকর্ড গড়া হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরার মুহূর্তটি নিয়ে স্কালোনি বলেন, ‘আমি আসলেই বাকরুদ্ধ। ম্যাচ শেষে আমি ওকে জড়িয়ে ধরলাম, একটা চুমু দিলাম আর বললাম যে আমি ওকে কতটা ভালোবাসি। কারণ, এর বাইরে ওকে নতুন করে বলার মতো কোনো ভাষা আমার জানা নেই। ও শুধু গোলই করে না, মাঠে ও যা ছড়িয়ে দেয় তা অবিশ্বাস্য। ও যেদিন খেলা ছেড়ে দেবে, আমরা সবাই তাকে খুব মিস করব। তাই এখন আমাদের উচিত স্রেফ ওর খেলা উপভোগ করা।’

বিশ্বকাপের ইতিহাসে মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের বিশ্বরেকর্ড ছোঁয়া মেসিকে নিয়ে স্কালোনি আরও যোগ করেন, এটি তার কাছে মোটেও বিস্ময়কর কিছু নয়। তিনি বলেন, ‘এমন নয় যে আমি এটা আশা করিনি। ও গত ২০ বছর ধরে একই কাজ একটানা করে আসছে। আমার মনে হয়, শুধু আর্জেন্টিনার সমর্থকেরাই নন, পুরো ফুটবল বিশ্বের মানুষই ওর এই জাদু দেখতে চায়।’

আরও পড়ুন

হ্যাটট্রিক করে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে লিওনেল মেসি

১৭ জুন ২০২৬

ম্যাচের ফল ৩-০ ব্যবধান হলেও আলজেরিয়ার বিপক্ষে লড়াইটা মোটেও সহজ ছিল না বলে মন্তব্য করেন স্কালোনি। স্কোরলাইন দেখে ম্যাচটিকে যতটা সহজ মনে হচ্ছে, মাঠের লড়াই ততটা সহজ ছিল না জানিয়ে এই মাস্টারমাইন্ড বলেন, ‘স্কোরলাইন দেখে মনে হতে পারে ম্যাচটা সহজ ছিল, কিন্তু এটি বেশ জটিল এক ম্যাচ ছিল। টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময়ই কঠিন হয়, আর আলজেরিয়া যথেষ্ট ভালো দল। প্রতিপক্ষ যখন ভালো খেলে, তখন আমাদের রক্ষণাত্মক হতে হয়। ফুটবলটা তো আর একা খেলা যায় না! আপনি সবসময় বল নিয়ন্ত্রণে রাখতে বা প্রতিপক্ষকে চেপে ধরে রাখতে পারবেন না। তবে আমাদের দলে যখনই যার যে ভূমিকা দরকার হয়, তারা শতভাগ উজাড় করে দেয়।’

লিওনেল মেসিলিওনেল স্কালোনিআর্জেন্টিনাবিশ্বকাপ উন্মাদনা২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

    হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

    জামায়াত ব্যারিস্টার রাজ্জাকের কথা শুনলে সমাধান হতো অনেক প্রশ্নের : আইনমন্ত্রী

    জামায়াত ব্যারিস্টার রাজ্জাকের কথা শুনলে সমাধান হতো অনেক প্রশ্নের : আইনমন্ত্রী