Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্লেষণ

মেসির ট্যাকল নিয়ে যা বললেন রেফারি অলিভেইরা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:১০
মেসির ট্যাকল নিয়ে যা বললেন রেফারি অলিভেইরা

সংগৃহীত ছবি

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে হ্যাটট্রিক করে মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ছুঁয়েছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনার এই রাজকীয় জয়ের ম্যাচে মাঠের একটি বিতর্কিত ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ফুটবল মহলে চলছে তুমুল আলোচনা। প্রথমার্ধে আলজেরিয়ান ডিফেন্ডার ঈসা মান্দিকে করা মেসির একটি ফাউলকে কেন্দ্র করে লাল কার্ডের দাবি তুলেছিলেন প্রতিপক্ষের খেলোয়াড়েরা।

ম্যাচের ৩০ মিনিটে ১-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় ঘটনাটি ঘটে। আক্রমণভাগে বলের নিয়ন্ত্রণ হারিয়ে তা ফিরে পেতে স্লাইড করেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে বলের নাগাল না পেয়ে মেসির বাঁ পায়ের বুটের তলা সরাসরি আঘাত করে মান্দির ডান পায়ের কাফ মাসলে। যন্ত্রণায় মাঠে লুটিয়ে পড়েন আলজেরিয়ান ডিফেন্ডার। পোলিশ রেফারি সাইমন মার্চিনিয়াক ফাউলের বাঁশি বাজালেও মেসিকে কোনো কার্ড দেখাননি।

আরও পড়ুন

হ্যাটট্রিক করে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে লিওনেল মেসি

১৭ জুন ২০২৬

শুধু তাই নয়, রেফারি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির সাহায্য না নিয়ে খেলা শুরুর নির্দেশ দিলে ক্ষোভে ফেটে পড়েন আলজেরিয়ার ফুটবলাররা। তাদের দাবি ছিল, এটি সরাসরি লাল কার্ড পাওয়ার মতো ফাউল। তবে ম্যাচ শেষে এই বিতর্কিত সিদ্ধান্তের চুলচেরা বিশ্লেষণ করেছেন ফুটবল বিশ্লেষক ও সাবেক ফিফা রেফারি পিসি অলিভেইরা। তার মতে, ঘটনাটি লাল কার্ড হওয়ার মতো অপরাধ ছিল না, তবে মেসিকে হলুদ কার্ড দেওয়া উচিত ছিল।

গ্লোবো স্পোর্তসকে দেওয়া এক সাক্ষাৎকারে অলিভেইরা বলেন, ‘ট্যাকলটি অবশ্যই হলুদ কার্ড পাওয়ার যোগ্য ছিল। এটি ছিল একটি বেপরোয়া ফাউল, যা ফুটবলের নিয়ম অনুযায়ী প্রতিপক্ষের ঝুঁকির কথা চিন্তা না করে করা কোনো অ্যাকশনকে বোঝায়। তবে ফাউলের তীব্রতা ছিল মাঝারি মানের। মেসি কোনো অতিরিক্ত বলপ্রয়োগ বা আক্রমণাত্মক আচরণ করেনি, যার কারণে এটি সরাসরি লাল কার্ড পাওয়ার যোগ্য নয়।’

রেফারি মার্চিনিয়াকের বদান্যতায় মেসি সে যাত্রায় বেঁচে গেলেও, মাঠের এই বিতর্ক আর্জেন্টাইন অধিনায়কের জাদুকরী হ্যাটট্রিকের পাশে সামান্য এক নাটকীয় অধ্যায় হয়েই রইল।

লিওনেল মেসিফাউলহ্যাটট্রিক২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

    হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

    জামায়াত ব্যারিস্টার রাজ্জাকের কথা শুনলে সমাধান হতো অনেক প্রশ্নের : আইনমন্ত্রী

    জামায়াত ব্যারিস্টার রাজ্জাকের কথা শুনলে সমাধান হতো অনেক প্রশ্নের : আইনমন্ত্রী