Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে হঠাৎ ধস!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১৩:৪৪
কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে হঠাৎ ধস!

চলতি বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হতেই টিকিট বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। সহ-স্বাগতিক যুক্তরাষ্ট্র ও মেক্সিকো আসর থেকে বিদায় নেওয়ায় কোয়ার্টার ফাইনালের টিকিট পুনঃবিক্রয় মূল্য নাটকীয়ভাবে কমে গেছে। অন্যদিকে, বিশ্বকাপের ফাইনাল ম্যাচের জন্য প্রায় ১ হাজার ২০০টি নতুন টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে ফিফা, তবে তার দাম শুনলে সাধারণ ফুটবলপ্রেমীদের কপালে চোখ উঠবে!

টিকিট পুনঃবিক্রয়কারী সাইট ‘টিকপিক’-এর তথ্য অনুযায়ী, শুক্রবার অনুষ্ঠিত স্পেন-বেলজিয়াম ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম দাঁড়িয়েছিল ১,৩৮১ ডলার, যা যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের আগে ছিল ৩,২৬১ ডলার। একই চিত্র দেখা গেছে ইংল্যান্ড-নরওয়ে এবং আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের ক্ষেত্রেও। ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের আগে যে টিকিটের দাম ৩,৮৬৬ ডলার ছিল, তা এখন ২,০৪৯ ডলারে নেমে এসেছে। আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের ক্ষেত্রে দাম ২,৩৮১ ডলার থেকে কমে হয়েছে ১,১৪২ ডলার।

আরও পড়ুন

মেসির সেই স্মৃতি এখনো গায়ে কাঁটা দেয় স্কালোনির

১১ জুলাই ২০২৬

টিকিটের দাম কমায় অনেকে নতুন করে স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ৬৫ বছর বয়সী জ্যাক ভ্যান বার্সেল জানান, দাম বেশি হওয়ায় আগে তিনি যাওয়ার পরিকল্পনা করেননি। তবে দাম কমায় নাতিকে নিয়ে ম্যাচ দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি।


কোয়ার্টার ফাইনালের টিকিটের দাম কমলেও আগামী ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টিকিটের দাম সাধারণের নাগালের অনেক বাইরে। ফিফার অফিসিয়াল সাইটে শুক্রবার নতুন করে ১,১৭৮টি ‘ক্যাটাগরি-টু’ টিকিট বিক্রির জন্য ছাড়া হয়েছে, যার প্রতিটির মূল্য ধরা হয়েছে ৭,৩৮০ ডলার। এর বাইরেও আরও অবিশ্বাস্য দামে টিকিট বিক্রি করছে ফিফা।

আরও পড়ুন

আর্জেন্টিনা ফুটবলে মিসরীয় হ্যাকারদের সাইবার হামলা

১১ জুলাই ২০২৬

লোয়ার ডেকের ক্যাটাগরি-ওয়ান টিকিটের দাম ১৯,৯৯৫ ডলার থেকে শুরু করে ৩২,৯৭০ ডলার পর্যন্ত। ট্রফি লাউঞ্জ ও ট্রফি লাউঞ্জ প্লাসে খাবার ও পানীয়সহ টিকিটের দাম ৩২,৫০০ থেকে ৩৪,৫০০ ডলার। এখানেই শেষ নয়, পুনঃবিক্রয় সাইটে ফাইনালের টিকিটের দাম ৭,৪৪০ ডলার থেকে শুরু করে ১ কোটি ১৪ লাখ ৯৯ হাজার ৯৯৮ ডলার পর্যন্ত ওঠানামা করছে।


ফিফার এই আকাশচুম্বী টিকিটের দাম নিয়ে বিশ্ব জুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনা চলছে। অনেক দর্শকই এই দামকে ‘ডাকাতি’ বলে অভিহিত করেছেন। ৭০ বছর বয়সী লিসান্দ্রো পিনেদা বার্তা সংস্থা ‘এপি’কে জানান, এক মাস আগে তিনি ২,২০০ ডলার দিয়ে টিকিট কেটেছিলেন। তার ভাষায়, ‘দামটা অনেক বেশি ছিল, তবে বিশ্বকাপ তো বারবার আসে না। তাই মিস করতে চাইনি।’

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা অবশ্য এত বেশি দামে টিকিট বিক্রির কারণ বা এই বাড়তি টিকিটগুলো হঠাৎ কোথা থেকে এলো, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। আকাশচুম্বী এই দামের পরও ফাইনালের টিকিট কেনা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ফুটবলপ্রেমীদের মনে।  

বিশ্বকাপ টিকিটকোয়ার্টার ফাইনালআর্জেন্টিনা-সুইজারল্যান্ডফিফা২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার