Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

আর্জেন্টিনা ফুটবলে মিসরীয় হ্যাকারদের সাইবার হামলা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:৪১
আর্জেন্টিনা ফুটবলে মিসরীয় হ্যাকারদের সাইবার হামলা

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের জাদুকরি পারফরম্যান্সে ৩-২ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। তবে মাঠের সেই উত্তেজনা এবার রূপ নিয়েছে সাইবার যুদ্ধে। ম্যাচটিতে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ারের কিছু সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল মিসরীয় দল। এই বিতর্কের রেশ ধরেই এবার খোদ আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘লা কাল্লে’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, মিসরীয় একদল হ্যাকার এএফএ’র প্রাতিষ্ঠানিক ডাটাবেজ ও ইমেইল সিস্টেম হ্যাক করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকাররা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের ডাটাবেজ ভেঙে সাংবাদিকদের ইমেইল ঠিকানা, পাসওয়ার্ড এবং আইপি অ্যাড্রেস হাতিয়ে নিয়েছে। এরপর তারা এএফএ-এর অফিসিয়াল ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে আর্জেন্টিনা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের অ্যাক্রেডিটেড সাংবাদিকদের কাছে গণ-ইমেইল পাঠায়।

আরও পড়ুন

মেসির সেই স্মৃতি এখনো গায়ে কাঁটা দেয় স্কালোনির

১১ জুলাই ২০২৬

ইমেইলে দাবি করা হয়, ‘আর্জেন্টিনা এই ম্যাচটি জেতেনি, দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের মাধ্যমে মিসরের মুখ থেকে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে।’ একই সঙ্গে ইমেইলে মিসরীয় ফুটবলারদের প্রশংসা করার পাশাপাশি আর্জেন্টাইন সাংবাদিকদের হুমকি দিয়ে বলা হয়েছে- এই অন্যায়ের বিচার না হলে আরও বড় ধরনের ডিজিটাল হামলা চালানো হবে।


পরিস্থিতি বেগতিক দেখে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন দ্রুত একটি জরুরি বিবৃতিতে জানায়, ‘আমাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে কিছু ইমেইল পাঠানো হয়েছে, যেটা আমাদের টিম তৈরি বা অনুমোদন করেনি। তথ্যপ্রযুক্তি বিভাগের মাধ্যমে আমরা এটি খতিয়ে দেখছি। আমাদের অ্যাকাউন্টটি অননুমোদিত অ্যাক্সেসের শিকার হয়েছে বলে আমরা আশঙ্কা করছি। সম্প্রতি আমাদের অ্যাকাউন্ট থেকে আসা যেকোনো অস্বাভাবিক মেসেজ বা ইমেইল এড়িয়ে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করা হলো।’

আরও পড়ুন

সুইজারল্যান্ডের বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনা একাদশ?

১১ জুলাই ২০২৬

মাঠের খেলায় ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ছিল মিসর। কিন্তু শেষ ১৩ মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনসো ফের্নান্দেসের গোলে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে জিকোর একটি গোল ভিএআর রিভিউয়ের মাধ্যমে বাতিল করেন রেফারি। লিসান্দ্রো মার্তিনেসকে ফাউল করার অভিযোগে গোলটি বাতিল করা এবং শেষ মুহূর্তে মোহামেদ সালাহকে পেনাল্টি না দেওয়ায় ক্ষোভে ফুঁসছে মিসর।


আর্জেন্টিনাসাইবার হামলামিসর২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার