স্কটল্যান্ডের বিপক্ষে ১০ এ কত পেলেন নেইমার?

সংগৃহীত ছবি
স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের দারুণ এক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রেখেছে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলের ম্যাচে ব্রাজিলের জার্সি গায়ে ফিরেছেন নেইমার। স্কটিশদের বিপক্ষে এই জয়ে কেমন খেললেন সেলেসাও ফুটবলাররা? গোল ডটকম জানিয়েছে তাদের রেটিং।
নেইমার (৫/১০)
৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরেছেন নেইমার। ১৪ মিনিট মাঠে থেকে বলে স্পর্শ করেছেন ২৪ বার। তিনটি সুযোগ তৈরি করেছেন, একটি শটও
নিয়েছেন। দীর্ঘদিন পর মাঠে ফেরা নেইমারের খেলায় গতিশীলতা দেখা যায়নি।
আলিসন (৭/১০)
ম্যাচের বেশির ভাগ সময় ব্রাজিল কইপার ছিলেন দর্শক। তবে দ্বিতীয়ার্ধে পরপর দুটি দারুণ সেভ করেন।
দানিলো (৬/১০)
খুব একটা পরীক্ষা হয়নি দানিলোর। দ্বিতীয়ার্ধে ফাউল করে হলুদ কার্ড দেখেন। লাল কার্ড
না পাওয়ায় তার ভাগ্য ভালো বলতে হবে।
মার্কিনিয়োস (৬/১০)
স্কটল্যান্ডের ধারহীন আক্রমণভাগের কারণে তার রাতটা বেশ সহজই ছিল। পাসিংও ছিল বেশ ভালো।
গ্যাব্রিয়েল মাহালেস (৭/১০)
ম্যাচের শুরুতেই একটি বড় আক্রমণ আটকে দেন। ব্যক্তিগত লড়াইগুলোতে আধিপত্য দেখিয়েছেন,
সফল পাস দিয়েছেন বেশ কিছু।
দগলাস সান্তোস (৬/১০)
বেন গ্যানন–ডোকের বিপক্ষে তাকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। তবে আক্রমণে ভালো সহায়তা
করেছেন।
ব্রুনো গিমারেস (৮/১০)
তার নিখুঁত ক্রস থেকে এসেছে ভিনিসিয়ুসের দ্বিতীয় গোল। কুনিয়ার গোলের পেছনেও তার দারুণ বুদ্ধিমত্তার অ্যাসিস্ট ছিল।
কাসেমিরো(৭/১০)
ব্রাজিলের ডি-বক্সের ভেতরে চমৎকার একটি ট্যাকল করেছেন। একটি নিখুঁত থ্রু বল দিয়ে তৃতীয় গোলের পেছনেও ভূমিকা রেখেছেন।
লুকাস পাকেতা (৭/১০)
রক্ষণে বেশ পরিশ্রম করেছেন। ভিনিসিয়ুসের হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন।
রায়ান (৭/১০)
দারুণ বুদ্ধিমত্তায় স্কট ম্যাকেনা ব্লক করে একটি চমৎকার অ্যাসিস্ট করেছেন। বল পাওয়ার
পর প্রতিটি মুহূর্তেই ছিল প্রতিপক্ষের জন্য হুমকি।
ম্যাথিউস কুনিয়া (৭/১০)
প্রথমার্ধের শেষের দিকে জ্বলে ওঠেন। সেবার গোল না পেলেও পরে একটি সহজ ফিনিশিংয়ে নিজের
গোলটি তুলে নেন এই স্ট্রাইকার।
ভিনিসিয়ুস জুনিয়র (৮/১০)
শুরুতে সুযোগ পেয়ে ঠান্ডা মাথায় গোলকিপারকে কাটিয়ে গোল করেন। ভিএআরের কারণে একটি গোল
বাতিল হলেও পরে দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় গোল পান। হ্যাটট্রিকের সুযোগ ছিল। কাজে
লাগাতে পারেননি। ম্যাচে ব্রাজিলের সেরা খেলোয়াড় তিনি।
ফাবিনহো- ৫/১০
গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ৫/১০




