Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

শুধু ফার্গুসনের পরামর্শই শুনব

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৩:১৫
শুধু ফার্গুসনের পরামর্শই শুনব

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি

বিশ্বকাপে ব্রাজিলকে শেষ ষোলোয় নিয়ে এসেছে কোচ কার্লো আনচেলত্তির মাস্টারক্লাস। জাপানের বিপক্ষে পিছিয়ে পড়ার পর তার কার্যকর কৌশলে জয়ের হাসি হাসে ব্রাজিল। অথচ একাদশ নির্বাচন, খেলোয়াড় বদল ও খেলার কৌশল নিয়ে হচ্ছে তার সমালোচনা। ইতালিয়ান কোচ তাতে মেজাজ হারাচ্ছেন না। বরং অভিজ্ঞতায় কতটা সমৃদ্ধ তা বোঝাতে টেনে এনেছেন স্যার অ্যালেক্স ফার্গুসন প্রসঙ্গ। ফোলা দে এস পাওলোকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ৬৭ বছর বয়সী কোচ বলেছেন আরও অনেক কথা

ব্রাজিলের সমর্থকরা তার চেয়ে ফুটবল বেশি বোঝে কি না

আনচেলত্তি: আমি ফুটবল বুঝি কি বুঝি না, তা আমার জানা নেই। তবে আমি ফুটবল বুঝি কি না, তা বিচার করার ক্ষমতাও নেই কারও। আমি ১ হাজার ৪০০-র বেশি ম্যাচের কৌশল সাজিয়েছি। ফুটবল বোঝার জন্য এটি হয়তো যথেষ্ট নয়, তবে অভিজ্ঞতা হিসেবে বেশ ভালো। একমাত্র একজন মানুষই আমার চেয়ে বেশি ম্যাচ পরিচালনা করেছেন, তিনি অ্যালেক্স ফার্গুসন। যিনি দুই হাজারের বেশি ম্যাচ সামলেছেন। সবার পরামর্শ সাদরে গ্রহণ করি, তবে আমাকে পরামর্শ দেওয়ার মতো সত্যিকারের যোগ্য ব্যক্তি একমাত্র স্যার অ্যালেক্স ফার্গুসনই।

ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার এক বছর

আনচেলত্তি: আমি প্রথমবারের মতো ব্রাজিলের কার্নিভালে গিয়েছিলাম, এটিই বুঝিয়ে দেয় ব্রাজিলের মানুষ আসলে কেমন। বেশ প্রাণবন্ত, ভীষণ আনন্দপ্রিয়, ঐক্যবদ্ধ, দারুণ গোছানো এবং অত্যন্ত বিনয়ী। আমি আজ পর্যন্ত কোনো অহংকারী ব্রাজিলিয়ানের দেখা পাইনি। আর এমনটা পাওয়াও বেশ বিরল। আমি কোচিং স্টাফ, ডাক্তার, ফিজিওথেরাপিস্টসহ অনেক ব্রাজিলিয়ানের সঙ্গে কাজ করছি। এখানে কেউই অহংকারী নন।

আর্লিং হলান্ডের নরওয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে

আনচেলত্তি: বিশ্বকাপের এই পর্যায়ে এসে প্রতিটি ম্যাচই কঠিন। নকআউট পর্বে শুধু টেকনিক্যাল বা কৌশলগত দিকই নয়, মানসিক দৃঢ়তা অনেক বিষয় কাজ করে। নরওয়ে ভালো দল, তাদের বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে। হলান্ড বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন। তাই কাজটা সবসময়ই কঠিন। তবে আমরা আত্মবিশ্বাসী যে, একটা ভালো ম্যাচ উপহার দিতে পারব।

নেইমার জুনিয়রকে নিয়ে

আনচেলত্তি: সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নেইমার খেলার জন্য প্রস্তুত। সে কতক্ষণ খেলবে, তা কেউ জানে না। ম্যাচের সময় এবং গতি নিয়ন্ত্রণ করার মতো যথেষ্ট অভিজ্ঞতা তার আছে। যখন আমার মনে হবে দলের তাকে প্রয়োজন, আমি তখনই তাকে মাঠে নামাব। সে ৯০ মিনিটই খেলার মতো অবস্থায় আছে।

নেইমারকে সাইড বেঞ্চে রাখা প্রসঙ্গে

আনচেলত্তি: সে এতে খুশি নয়, তবে তার আচরণ খুবই পেশাদার। সে খুব ভালোভাবে অনুশীলন করছে। নেইমার সবাইকে ভীষণ শ্রদ্ধা করে, সে অত্যন্ত অমায়িক এবং সতীর্থদের কাছে খুবই প্রিয়। দলে সে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, কারণ তার যেমন অসাধারণ প্রতিভা আছে, তেমনি মানুষ হিসেবেও ভীষণ বিনয়ী। আমি তাকে নিয়ে খুব খুশি।

ভিনিসিয়ুস জুনিয়রই কি প্রধান তারকা

আনচেলত্তি: ভিনিসিয়ুস আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সমর্থকদের হয়তো একজন বড় তারকার প্রয়োজন হতে পারে, কিন্তু আমাদের কোনো সুপারস্টার দরকার নেই। এমন খেলোয়াড় প্রয়োজন যারা দলগতভাবে সাহায্য করতে পারে। তার সঙ্গে আমার খুব চমৎকার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। ভিনিসিয়ুসের সাফল্যের মূল চাবিকাঠি তার অবিশ্বাস্য প্রতিভার সঙ্গে বিনয়ী স্বভাবের মেলবন্ধন।

 

কার্লো আনচেলত্তিব্রাজিলজাপান
    শেয়ার করুন:
    Advertisement
    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪০

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪৪

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    ১৭ আগস্ট ২০২৬, ২১:০৯

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১২

    সংস্কারের পরও বদলায়নি জবির টিএসসি, হতাশ শিক্ষার্থীরা

    সংস্কারের পরও বদলায়নি জবির টিএসসি, হতাশ শিক্ষার্থীরা

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৫

    বার্সেলোনায় ফিরলেন সের্হিও বুসকেতস

    বার্সেলোনায় ফিরলেন সের্হিও বুসকেতস

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২৬

    বিনিয়োগে গতি ফেরাতে সরকারের বড় পদক্ষেপ

    বিনিয়োগে গতি ফেরাতে সরকারের বড় পদক্ষেপ

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৫

    চ্যালেঞ্জ কাপ হচ্ছে না

    চ্যালেঞ্জ কাপ হচ্ছে না

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৯

    ক্যানিজিয়ার গর্ব মেসি-ম্যারাডোনায়

    ক্যানিজিয়ার গর্ব মেসি-ম্যারাডোনায়

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৯

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৬

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৮

    advertiseadvertise