Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

স্পেনে জন্মেও অন্য দেশের হয়ে খেলবেন যে ১০ ফুটবলার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৮:৫৭
শেয়ার করুন:
স্পেনে জন্মেও অন্য দেশের হয়ে খেলবেন যে ১০ ফুটবলার

সংগৃহীত ছবি

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে স্পেনের জাতীয় দলের বাইরেও বিশ্বমঞ্চে থাকছে এক টুকরো স্পেন। ফুটবলারদের বৈশ্বিক নাগরিকত্ব, পারিবারিক ঐতিহ্য এবং আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার সুযোগের কারণে স্পেনের মাটিতে জন্ম নেওয়া ১০ জন তারকা ফুটবলার এবার খেলবেন অন্য দেশের হয়ে। স্প্যানিশ জার্সি ছেড়ে অন্য দেশের প্রতিনিধি হয়ে ওঠা এই ১০ ফুটবলারের গল্প তুলে ধরা হলো:

মরক্কোর পাঁচ ‘স্প্যানিশ’ সামুরাই

১. আশরাফ হাকিমি: মাদ্রিদে জন্ম নেওয়া এই রাইট-ব্যাক রিয়াল মাদ্রিদের একাডেমিতে বড় হয়েছেন। ২০২২ বিশ্বকাপে নিজের জন্মভূমি স্পেনের বিপক্ষেই টাইব্রেকারে জয়সূচক পেনাল্টি গোল করে মরক্কোর জাতীয় নায়কে পরিণত হন তিনি।

২. ব্রাহিম দিয়াজ: রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের জন্ম মালাগায়। দীর্ঘদিন স্পেনের হয়ে খেলার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত পারিবারিক শিকড়ের টানে মরক্কোকেই বেছে নেন তিনি।

৩. মুনির আল হাদ্দাদি: মাদ্রিদের এই ফুটবলার স্পেনের মূল দলের হয়েও অভিষেক করেছিলেন। পরবর্তীতে ফিফার নিয়মের পরিবর্তনের সুযোগ নিয়ে মরক্কো দলে যোগ দেন।

৪. ওমর আল হিলালি: বার্সেলোনায় জন্ম নেওয়া এই ডিফেন্ডার মরক্কো দলের অন্যতম প্রধান আন্তর্জাতিক ভরসা।

৫. শাদি রিয়াদ: মায়োর্কায় জন্ম নেওয়া এই সেন্টার-ব্যাককে ইউরোপীয় ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার আগেই নিজেদের ডেরায় ভিড়িয়েছে মরক্কো।

ঘানার আক্রমণভাগের নেতা:

ইনিয়াকি উইলিয়ামস: বিলবাওয়ে জন্ম নেওয়া এই ফরোয়ার্ড স্পেনের বয়সভিত্তিক দলে খেললেও মা-বাবার আফ্রিকান শিকড়ের টানে ঘানা জাতীয় দলে যোগ দেন।

ল্যাটিন আমেরিকার তিন প্রতিনিধি

১.নিকো পাজ: তেনেরিফেতে জন্ম নেওয়া এই মিডফিল্ডার আর্জেন্টিনা দলের হয়ে খেলবেন। তিনি সাবেক আর্জেন্টাইন ফুটবলার পাবলো পাজের ছেলে

২. রদ্রিগো সালাজার: আলবাসেতেতে জন্ম নেওয়া এই মিডফিল্ডার পারিবারিক ঐতিহ্যের কারণে উরুগুয়ের ‘লা সেলেস্তে’ জার্সি গায়ে জড়িয়েছেন।

৩.জেরেমি সারমিয়েন্তো: মাদ্রিদে জন্ম নেওয়া এই উইঙ্গার শৈশবেই ইংল্যান্ডে পাড়ি জমান এবং পরবর্তীতে পারিবারিক সূত্রে ইকুয়েডরকে নিজের দেশ হিসেবে বেছে নেন।

মেক্সিকোর ‘ম্যাজিশিয়ান’

আলভারো ফিদালগো: ওভিয়েদোতে জন্ম নেওয়া এই ফুটবলার মেক্সিকান ক্লাব আমেরিকার হয়ে আলো ছড়িয়ে দেশটির নাগরিকত্ব গ্রহণ করেন এবং মেক্সিকো জাতীয় দলে জায়গা করে নেন।

আধুনিক ফুটবল যে কেবল ভৌগোলিক সীমানায় আটকে নেই, স্পেনে জন্ম নেওয়া এই ১০ ফুটবলারের ভিন্ন ভিন্ন দেশের হয়ে বিশ্বকাপ অংশ নেওয়ার গল্পটিই তার সবচেয়ে বড় প্রমাণ।

২০২৬ ফুটবল বিশ্বকাপস্পেনআশরাফ হাকিমি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি