Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
আগামীর সময়
অসহায়ের হাসিতেই খুশি মাহবুব
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

কম দৌড়ে বেশি গোল আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০২:২৬
কম দৌড়ে বেশি গোল আর্জেন্টিনার

ছবি: রয়টার্স

বিশ্বকাপে খেলোয়াড়দের খাটিয়ে মেরেছেন মুরিসিও পচেত্তিনো! পরিসংখ্যান বলছে সে কথাই। গ্রুপ পর্ব শেষে ৪৮ দলের বেশ কিছু পরিসংখ্যান প্রকাশ করেছে ফিফাফাই, যারা ফুটবলের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে। তাদের তথ্য অনুযায়ী, গ্রুপ পর্বের তিন ম্যাচে সবচেয়ে বেশি দৌড়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবলাররা আর সবচেয়ে আলসে ছিলেন কাতারের ফুটবলাররা।

ফিফাফাই-এর তথ্য অনুযায়ী, গ্রুপ পর্বের তিন ম্যাচে যুক্তরাষ্ট্রের ফুটবলাররা দৌড়েছেন মোট ১১৯.৫৪ কিলোমিটার। এত খাটুনির ফলও পেয়েছেন মার্কিনিরা, ‘ডি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই তারা উঠেছেন শেষ ৩২-এ। মার্কিনিদের পরই আছে জার্মানরা। গ্রুপ পর্বের তিন ম্যাচে জার্মানরা দৌড়েছেন ১১৮.৮৫ কিলোমিটার। বাড়ির পথ ধরলেও তুরস্কের ফুটবলাররাও দৌড়াদৌড়ি করেছেন বেশ, তারা তিনে আছেন ১১৬.৯৪ কিলোমিটার দৌড়ে।

আর্জেন্টিনা তিন ম্যাচে করেছে আট গোল। সবকটি ম্যাচ জিতেই তারা কেপ ভার্দের মুখোমুখি। মাঠে আকাশি-সাদা জার্সির খেলোয়াড়রা খুব কমই দৌড়েছেন! তিন ম্যাচে তারা মোট দূরত্ব পাড়ি দিয়েছেন ১০৬.২২ কিলোমিটার! এর ভেতর লিওনেল মেসি প্রতি ৯০ মিনিটে দৌড়েছেন ৭.৩৩ কিলোমিটার, তবে ৬ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা হয়ে আছেন মেসিই। অল্প দৌড়েই যদি গোলের দেখা পাওয়া যায়, তাহলে বেশি দৌড়াদৌড়ি করার কী দরকার! আর্জেন্টিনার চেয়েও কম দৌড়েছেন নেদারল্যান্ডসের ফুটবলাররা। গ্রুপ পর্বে তাদের মোট অতিক্রম করা দূরত্বের যোগফল ১০৬.০৪ কিলোমিটার। ব্রাজিলের ফুটবলাররা দৌড়েছেন ১১২.৬৬ কিমি, ইংল্যান্ডের ফুটবলাররা দৌড়েছেন ১১৩.৪৯ কিমি। সবচেয়ে কম ১০৩.৩৫ কিমি দৌড়েছেন কাতারের ফুটবলাররা, তিন ম্যাচে ১০ গোল হজম করে এক ড্র আর দুই হারে বিদায় নেওয়া কাতারের খেলোয়াড়দের বেশিরভাগই কেটেছে দাঁড়িয়ে অন্যদের গোল করতে দেখে। ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালের ফুটবলাররা দৌড়েছেন ১০৮.১ কিলোমিটার, এর ভেতর রোনালদো প্রতি ৯০ মিনিটে দৌড়েছেন ৭.৫২ কিলোমিটার।

গ্রুপ পর্বে সবচেয়ে বেশি পাস দিয়েছেন স্পেনের রোদ্রি, ৩৪৪টি পাস দিয়েছেন তিনি, যার ৯৫ শতাংশই ছিল নিখুঁত অর্থাৎ সতীর্থকে খুঁজে পেয়েছে। নেদারল্যান্ডসের ভার্জিল ফন ডাইক দিয়েছেন ২৮৫টি পাস, তার পাসিংও ৯৫ শতাংশ নিখুঁত। আর্জেন্টিনার সবচেয়ে বেশি, ১৭৭টি পাস দিয়েছেন আলেক্সিস ম্যাক অালিস্টার, তার পাসগুলো নিখুঁত ছিল শতকরা ৯৪ শতাংশ। মেসি ১০১টি পাস দিয়েছেন, তার ৭৫ শতাংশ পাস নিখুঁত। ক্রস করেছেন সাতটি। ব্রাজিলের গাব্রিয়েল ম্যাগালিয়ায়েস সবচেয়ে বেশি, ২৬০টি পাস দিয়েছেন, তার পাসগুলো নিখুঁত ছিল ৯৬ শতাংশ। মার্কিনিয়োস পাস বাড়িয়েছেন ২৪৫টি, ৯৭ শতাংশ নিখুঁত ছিল পাসগুলো আর তার পাস থেকে প্রতিপক্ষের রক্ষণরেখা ভাঙার চেষ্টায় ব্রাজিল সফল হয়েছে চারবারে তিনবার। রোনালদো পাস দিয়েছেন মাত্র ৬৫টি।

২০২৬ ফিফা বিশ্বকাপ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ৩০ জুন ২০২৬
    রাত ২:৩০ টা
    জার্মানি
    ১
    প্যারাগুয়ে
    ১
    ৩০ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    নেদারল্যান্ডস
    ০
    মরক্কো
    ০
    ৩০ জুন ২০২৬
    রাত ১১:০০ টা
    আইভরি কোস্ট
    ০
    নরওয়ে
    ০
    ০১ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    সুইডেন
    ০
    ০১ জুলাই ২০২৬
    সকাল ৭:০০ টা
    মেক্সিকো
    ০
    ইকুয়েডর
    ০
    ০১ জুলাই ২০২৬
    রাত ১০:০০ টা
    ইংল্যান্ড
    ০
    কঙ্গো
    ০
    advertisement
    advertisement
    জরাজীর্ণ কোচে চলছে ঢাকা-সরিষাবাড়ী আন্তঃনগর ট্রেন

    জরাজীর্ণ কোচে চলছে ঢাকা-সরিষাবাড়ী আন্তঃনগর ট্রেন

    ৩০ জুন ২০২৬, ০০:১২

    শেষ ষোলতে ব্রাজিল

    শেষ ষোলতে ব্রাজিল

    ৩০ জুন ২০২৬, ০১:৩১

    কাতারে ইরানের সঙ্গে বৈঠকের ঘোষণা ট্রাম্পের

    কাতারে ইরানের সঙ্গে বৈঠকের ঘোষণা ট্রাম্পের

    ৩০ জুন ২০২৬, ০০:০৬

    ‘যতক্ষণ সে বেঁচে ছিল, ততক্ষণ আমিও বেঁচে থাকতে চেয়েছিলাম’

    ‘যতক্ষণ সে বেঁচে ছিল, ততক্ষণ আমিও বেঁচে থাকতে চেয়েছিলাম’

    ৩০ জুন ২০২৬, ০১:৫৮

    মমতার ফেরা প্রায় অসম্ভব

    মমতার ফেরা প্রায় অসম্ভব

    ৩০ জুন ২০২৬, ০০:৫৪

    প্রবাসী স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার স্ত্রী

    প্রবাসী স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার স্ত্রী

    ৩০ জুন ২০২৬, ০০:৪০

    জাপানের হৃদয় ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

    জাপানের হৃদয় ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

    ৩০ জুন ২০২৬, ০১:০৭

    প্রতিশ্রুতির অভাব নেই, অভাব...

    প্রতিশ্রুতির অভাব নেই, অভাব...

    ৩০ জুন ২০২৬, ০০:৫৩

    সংঘর্ষে নিহত যুবকের মরদেহ দাফন করেই ফের সংঘর্ষ

    সংঘর্ষে নিহত যুবকের মরদেহ দাফন করেই ফের সংঘর্ষ

    ৩০ জুন ২০২৬, ০১:০৭

    তিস্তার পানি কমলেও বেড়েছে দুর্ভোগ

    তিস্তার পানি কমলেও বেড়েছে দুর্ভোগ

    ৩০ জুন ২০২৬, ০০:৩২

    ‘গোলমেলে’ বলে গোল উৎসব!

    ‘গোলমেলে’ বলে গোল উৎসব!

    ৩০ জুন ২০২৬, ০২:৩১

    বিদায় জাদুকর শিল্পী

    বিদায় জাদুকর শিল্পী

    ৩০ জুন ২০২৬, ০১:০৯

    মাছির আনাগোনায় মিলল মাটিচাপা স্বামীর লাশ, আটক স্ত্রী

    মাছির আনাগোনায় মিলল মাটিচাপা স্বামীর লাশ, আটক স্ত্রী

    ৩০ জুন ২০২৬, ০২:২০

    আমরাও ঘুষ খেতে চাই!

    আমরাও ঘুষ খেতে চাই!

    ৩০ জুন ২০২৬, ০০:৫১

    সমতায় শেষ নির্ধারিত সময়, ম্যাচ গড়াল অতিরিক্ত ৩০ মিনিটে

    সমতায় শেষ নির্ধারিত সময়, ম্যাচ গড়াল অতিরিক্ত ৩০ মিনিটে

    ৩০ জুন ২০২৬, ০২:৩৭

    advertiseadvertise