Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

গুঞ্জন

ফুটবলকেই বিদায় জানাচ্ছেন নেইমার?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:৩৬
ফুটবলকেই বিদায় জানাচ্ছেন নেইমার?

উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায় দলটির সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রের ক্যারিয়ারকেও চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ম্যাচ শেষেই তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছিলেন। এবার জানা গেল, নেইমার নাকি ফুটবল ক্যারিয়ারেরই ইতি টানতে চান। ব্রাজিলের মূলধারার গণমাধ্যমগুলো এমনই দাবি করছে।

সুপারস্টার নেইমার বর্তমানে ফ্লোরিডায় নিজের পরিবারের সঙ্গে অবকাশযাপন করছেন। ডিসেম্বর পর্যন্ত চুক্তি থাকলেও তার ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, নেইমার সান্তোসে ফিরবেন কি না, তার কোনো গ্যারান্টি নেই। সবটাই এখন নির্ভর করছে তার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর। আগামী কয়েক দিনের মধ্যে নেইমার তার ক্যারিয়ারের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন বলেও জানিয়েছে দেশটির গণমাধ্যম।

আরও পড়ুন

নেইমার বললেন ‘এখানেই শেষ’

০৬ জুলাই ২০২৬

গত ১৫ বছর ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ উজাড় করে দিয়েও দেশের সংবাদমাধ্যম ও ফুটবল অ্যাসোসিয়েশন থেকে আশানুরূপ সম্মান বা স্বীকৃতি না পাওয়ার আক্ষেপ আছে নেইমারের মনে। বিশ্বকাপ শুরুর আগে থেকেই ফুটবলীয় পরিবেশ ও গণমাধ্যমের অতিরিক্ত কাটাছেঁড়ায় তিনি বেশ ক্লান্ত ছিলেন। নরওয়ের কাছে হেরে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়ার পর তার সেই হতাশা ও মানসিক ক্লান্তি এখন বহু গুণ বেড়ে গেছে।


বর্তমানে ৩৪ বছর বয়সী এই সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকার সামনে তিনটি পথ খোলা রয়েছে। প্রথমত, সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করা; দ্বিতীয়ত, ইউরোপ বা লাতিন আমেরিকার বাইরে কম চাপের কোনো লিগে পাড়ি জমানো অথবা এখনই ফুটবলকে স্থায়ীভাবে বিদায় বলে দেওয়া। নেইমারের অবসরের গুঞ্জন আরও উসকে দিয়েছে তার বাবা নেইমার দা সিলভা সান্তোসের একটি আবেগঘন পোস্ট।

আরও পড়ুন

নেইমার অধ্যায়ের সমাপ্তি

০৭ জুলাই ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের উদ্দেশে তিনি লিখেছেন, ‘একজন বাবা হিসেবে আমি তোমার কাছে একটা অনুরোধ করতে চাই। বাবা, তুমি ফুটবল খেলা বন্ধ করো না। পায়ে বল রাখার সেই পুরনো আনন্দটা আবার খুঁজে নাও। মাঠে সেই চেনা হাসিটা আবার ফিরিয়ে আনো। আজ তুমি সুস্থ আছ, ঈশ্বর তোমাকে আবারও তোমার ভালোবাসার কাজটি করার সুযোগ দিয়েছেন। ফুটবলকে উপভোগ করো।’


নেইমারের শৈশবের বন্ধু ক্রিস গুয়েদেসও একটি আবেগঘন বার্তা দিয়েছেন, যা স্পষ্টতই নেইমারের বিদায়ের ইঙ্গিত বহন করে, ‘প্রতিটি অসম্ভব ড্রিবলিং, প্রতিটি হাসি আর কান্নার জন্য ধন্যবাদ। সময় হয়তো একটা অধ্যায় শেষ করে দিতে পারে, কিন্তু সে কখনোই কোনো কিংবদন্তিকে মুছে দিতে পারে না। হয়তো এটিই তোমার শেষ ম্যাচ ছিল অথবা এখনো কিছু বাকি আছে। যদি এটাই শেষ হয়, তবে একে বীরের মতোই উদযাপন করা উচিত।’ 

নেইমারনেইমার জুনিয়রব্রাজিল২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব