Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

নেইমারের জার্সিতে নামের বানান ভুল, ক্ষুব্ধ সমর্থকরা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ২০:২১
নেইমারের জার্সিতে নামের বানান ভুল, ক্ষুব্ধ সমর্থকরা

সংগৃহীত ছবি

বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল তারকা নেইমারের রেপ্লিকা জার্সিতে নামের ভুল দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকরা। ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির ওয়েবসাইটে বিক্রি হওয়া জার্সিগুলোতে নেইমারের নাম ভুলভাবে ছাপানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সাধারণত ব্রাজিলের জার্সিতে নেইমারের নামের পেছনে লেখা থাকে ‘Neymar Jr’। তবে নাইকির ওয়েবসাইটে বিক্রি হওয়া ১৫৪.৯৯ পাউন্ড মূল্যের রেপ্লিকা জার্সিতে লেখা হয়েছে ‘Neymar Jr.’। অর্থাৎ নামের শেষে অতিরিক্ত একটি ফুলস্টপ যোগ করা হয়েছে।

বিষয়টি নজরে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এক সমর্থক লিখেছেন, ‘নেইমারের নামের বানানই ঠিকভাবে লিখতে পারেনি নাইকি।’ যদিও কেউ কেউ বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। একজন মজা করে লিখেছেন, ‘এতে কি আমাদের বেঁচে থাকা কঠিন হয়ে যাবে?’

আরেক সমর্থক জার্সিটির নকশা নিয়েও অসন্তোষ প্রকাশ করে মন্তব্য করেন, ‘এই জার্সির সবকিছুই দেখতে খুব বাজে।’ অন্য একজন রসিকতা করে বলেন, ‘আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে অ্যালেক্স সান্দ্রোর জার্সি স্টক শেষ হয়ে যাওয়া।’

একই ধরনের ভুল দেখা গেছে ব্রাজিলের আরেক তারকা ভিনিসিয়ুস জুনিয়রের জার্সিতেও। জাতীয় দলের হয়ে খেলার সময় তার জার্সিতে সাধারণত ‘Vini Jr’ লেখা থাকলেও নাইকির ওয়েবসাইটে ‘Vini Jr.’ সংস্করণ বিক্রি করা হচ্ছে।

৩৪ বছর বয়সী নেইমারকে ব্রাজিলের বিশ্বকাপের ২৬ সদস্যের দলে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি। যদিও সম্প্রতি চোটে পড়েছেন নেইমার, তবে বিশ্বকাপ শুরুর আগেই সুস্থ হয়ে মাঠে ফেরার আশা করছেন তিনি।

আগামী শনিবার মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। এরপর গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হবে হাইতি ও স্কটল্যান্ড।

ফিফা বিশ্বকাপনেইমারনাইকিকার্লো আনচেলত্তিব্রাজিল ফুটবল দল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: