Agamir Somoy E-Paper
রবিবার, ৭ জুন, ২০২৬
আগামীর সময়
নিজ খরচে ফলক পরিষ্কার করেন সোহেল
রবিবার, ৭ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ৭ ঘণ্টা আটকে ইরাকি স্ট্রাইকারকে জেরা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:০১
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ৭ ঘণ্টা আটকে ইরাকি স্ট্রাইকারকে জেরা

সংগৃহীত ছবি

দীর্ঘ ৪০ বছর পর বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট পেয়ে উৎসবে মেতেছিল ইরাক। কিন্তু উত্তর আমেরিকায় পা রাখতেই সেই আনন্দ রূপ নিল এক তিক্ত অভিজ্ঞতায়। বিশ্বকাপ খেলতে গতকাল শনিবার ভোরে সতীর্থদের সঙ্গে যুক্তরাষ্ট্রে পৌঁছান ইরাকের প্রধান স্ট্রাইকার আয়মেন হুসেইন। তবে শিকাগোর ও'হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরই তাকে দল থেকে আলাদা করে নিয়ে যান মার্কিন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা। সেখানে প্রায় সাত ঘণ্টা আটকে রেখে তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়।

ইরাকি অলিম্পিক কমিটির একজন দায়িত্বশীল কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ম্যারাথন জেরার পর ৩০ বছর বয়সী এই তারকা স্ট্রাইকারকে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে দলের অফিসিয়াল আলোকচিত্রী তালাল সালাহকে ১০ ঘণ্টারও বেশি সময় আটকে রাখার পর দেশটিতে প্রবেশ করতে না দিয়ে ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন

শুরুর একাদশ চূড়ান্ত করে ফেলেছেন আনচেলত্তি

০৭ জুন ২০২৬

ভোররাতেই ইরাক দল যখন শিকাগো পৌঁছায়, তখন শত শত সমর্থক দেশের পতাকা হাতে প্রিয় ফুটবলারদের স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় করেছিলেন। কিন্তু দলের মূল নায়ককে ছাড়াই বাকি ফুটবলারদের হোটেল ও অনুশীলন ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হতে হয়।


ইরাকি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইমিগ্রেশন কর্মকর্তারা আয়মেন হুসেইনকে দীর্ঘ সময় ধরে কড়া নিরাপত্তা ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যান। এ সময় তার ব্যক্তিগত মোবাইল ফোনটি জব্দ করে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়। হুসেইনের অতীত পারিবারিক ট্র্যাজেডির সঙ্গে এর কোনো যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০০৮ সালে আল-কায়েদার বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় আয়মেনের বাবা নিহত হন। ২০১৪ সালে আয়মেনের ভাইকে অপহরণ করে আইএস (ইসলামিক স্টেট), যার সন্ধান আজও মেলেনি। তবে হুসেইন মুক্তি পেলেও কপাল পুড়েছে দলের আলোকচিত্রী তালাল সালাহর। ইরাকি কর্মকর্তা বলেন, ‘জাতীয় দলের ফটোগ্রাফার তালাল সালাহকে ১০ ঘণ্টারও বেশি সময় আটকে রাখা হয়েছিল। একইভাবে তার ফোন পরীক্ষা করার পর শেষ পর্যন্ত তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হয়েছে।’

আরও পড়ুন

ইরানের ১৫ জন ভিসা পাননি!

০৭ জুন ২০২৬

এই নজিরবিহীন ও বিতর্কিত ঘটনাটি নিয়ে ইরাকি ফুটবল অ্যাসোসিয়েশন বা আয়মেন হুসেইন নিজে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে বিশ্বকাপের ঠিক মুখে মার্কিন কর্তৃপক্ষের এমন কড়াকড়ি আচরণে ক্ষুব্ধ মধ্যপ্রাচ্যের ফুটবল মহল। ইতিমধ্যে ইরান দলও মার্কিন ভিসা জটিলতা ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে।


উল্লেখ্য, ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের পর এই প্রথম ফুটবলের মহোৎসবে জায়গা করে নিয়েছে ‘লায়ন্স অব মেসোপটেমিয়া’ খ্যাত ইরাক দল। আয়মেন হুসেইনই প্লে-অফে বলিভিয়ার বিপক্ষে জয়সূচক গোলটি করে দলকে বিশ্বকাপে তুলেছিলেন। আগামী ১৭ জুন বোস্টনে নরওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরাকের বিশ্বকাপ শুরু হবে। কঠিন গ্রুপ ‘আই’-তে ইরাকের বাকি দুই প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও আফ্রিকান জায়ান্ট সেনেগাল।

    শেয়ার করুন:
    Advertisement
    সাত মন্ত্রীকে অনেক প্রশ্ন

    সাত মন্ত্রীকে অনেক প্রশ্ন

    ০৭ জুন ২০২৬, ০১:৫৮

    ওএসডিতে তারা দারুণ খুশি

    ওএসডিতে তারা দারুণ খুশি

    ০৭ জুন ২০২৬, ০৬:০৭

    তুরস্কের ড্রোন তৈরি হবে বাংলাদেশে

    তুরস্কের ড্রোন তৈরি হবে বাংলাদেশে

    ০৭ জুন ২০২৬, ০০:০৮

    কলাপাড়ায় বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১, আহত ৮

    কলাপাড়ায় বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১, আহত ৮

    ০৭ জুন ২০২৬, ০০:৪০

    বোয়ালখালীর পাহাড়ে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

    বোয়ালখালীর পাহাড়ে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

    ০৭ জুন ২০২৬, ০১:১২

    ভোজ্য তেলের চাহিদা মেটাতে বাড়ছে তিল চাষ

    ভোজ্য তেলের চাহিদা মেটাতে বাড়ছে তিল চাষ

    ০৭ জুন ২০২৬, ০১:৩৭

    নিজ খরচে ফলক পরিষ্কার করেন সোহেল

    নিজ খরচে ফলক পরিষ্কার করেন সোহেল

    ০৭ জুন ২০২৬, ০৩:৩৩

    রাজনীতিতেই থাকতে চান ছাত্রদল নেতা তরিকুল ইসলাম

    রাজনীতিতেই থাকতে চান ছাত্রদল নেতা তরিকুল ইসলাম

    ০৭ জুন ২০২৬, ০২:৩৮

    রামিসা হত্যাকাণ্ডে সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যাকাণ্ডে সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    ০৭ জুন ২০২৬, ১১:৩৯

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার দাবি

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার দাবি

    ০৭ জুন ২০২৬, ০৩:২৪

    ‘কামলা’ সম্বোধনকে কেন্দ্র করে দিনমজুরকে পিটিয়ে হত্যা

    ‘কামলা’ সম্বোধনকে কেন্দ্র করে দিনমজুরকে পিটিয়ে হত্যা

    ০৭ জুন ২০২৬, ০৪:২৫

    শিক্ষক থেকে প্রবাসী, শেষে ঋণের চাপে মৃত্যু

    শিক্ষক থেকে প্রবাসী, শেষে ঋণের চাপে মৃত্যু

    ০৭ জুন ২০২৬, ০৫:০৫

    কালীগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পল্লী চিকিৎসক আটক

    কালীগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পল্লী চিকিৎসক আটক

    ০৭ জুন ২০২৬, ০৪:০১

    পলাতক বাসচালক মাগুরা থেকে গ্রেপ্তার

    পলাতক বাসচালক মাগুরা থেকে গ্রেপ্তার

    ০৭ জুন ২০২৬, ০৫:২৭

    চিকিৎসক সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স, ভোগান্তিতে দুই লাখ মানুষ

    চিকিৎসক সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স, ভোগান্তিতে দুই লাখ মানুষ

    ০৭ জুন ২০২৬, ০৫:৫৮

    advertiseadvertise