Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

ইরানের ১৫ জন ভিসা পাননি!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৭:৫২
ইরানের ১৫ জন ভিসা পাননি!

বিশ্বকাপের বাকি আর মাত্র চার দিন। অথচ এখনো ভিসা পায়নি ইরানের বিশ্বকাপ বহরের বড় একটা অংশ। ইরানের ফুটবলার ও কোচিং স্টাফের সবাই ভিসা পেলেও আটকে দেওয়া হয়েছে এই বহরে থাকা ১৫ জন প্রশাসনিক ও ব্যবস্থাপনা কর্তাকে।

ইরানি ফুটবল দল বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প করেছে তুরস্কে। সেখান থেকে তারা শনিবার গেছেন স্পেনে। এরপর এখন যাবেন মেক্সিকোয়। এই দেশে প্রস্তুতি সেরে তারা বিশ্বকাপের ম্যাচ খেলতে যাবেন যুক্তরাষ্ট্রে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তুরস্কে অবস্থিত ইরানি দূতাবাস জানিয়েছে, বোর্ড ও নির্বাহী কর্মকর্তাদের একটি বড়  অংশ, কারিগরি পরামর্শক আর যেকোনো জাতীয় ফুটবল দলের জন্য অপরিহার্য অন্যান্য ব্যক্তির ভিসা যে প্রত্যাখ্যান করা হয়েছে, সে কথা তারা কেন উল্লেখ করছে না?

সবার ভিসা না দেওয়াটা সরাসরি স্বীকার না করলেও যুক্তরাষ্ট্রের বিবৃতিতেও আছে এমন ইঙ্গিত। খেলোয়াড় ও কোচিং স্টাফদের ভিসা দেওয়ার পর মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, ‘ইরান দলের খেলোয়াড় এবং প্রয়োজনীয় সাপোর্ট স্টাফসহ বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় সব ভিসা ইস্যু করা হয়েছে।’ অর্থাৎ ভিসা না পাওয়া প্রশাসনিক ও ব্যবস্থাপনা কর্তাদের ‘অপ্রয়োজনীয়’ মনে করছেন তারা।

ভিসা পাওয়া ইরানিদের কড়া হুঁশিয়ারিও দিতে ছাড়েনি মার্কিন প্রশাসন। কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যেন এই সুযোগের অপব্যবহার না করে। যুক্তরাষ্ট্রের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মিথ্যা অজুহাতে এই ব্যবস্থার অপব্যবহার করে ইরান যাতে কোনো সন্ত্রাসীকে মার্কিন যুক্তরাষ্ট্রে লুকিয়ে প্রবেশ করাতে না পারে, সে ব্যাপারে যুক্তরাষ্ট্র অত্যন্ত সতর্ক থাকবে।’

২০২৬ ফুটবল বিশ্বকাপইরানি ফুটবলারফুটবলভিসা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise