Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

এক ম্যাচে যত রেকর্ড ভাঙলেন মেসি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ২০:০৫
এক ম্যাচে যত রেকর্ড ভাঙলেন মেসি

সংগৃহীত ছবি

নিজের শেষ বিশ্বকাপ খেলতে মাঠে নেমেছেন তিনি। শেষের শুরুটা লিওনেল মেসি রাঙালেন স্মরণীয়ভাবেই। আলজেরিয়ার বিপক্ষে তার ঐতিহাসিক হ্যাটট্রিকে আর্জেন্টিনা জিতেছে ৩-০ ব্যবধানে। জয় দিয়ে বিশ্বকাপ শুরুর ম্যাচে মেসি গড়েছেন বেশ কয়েকটি রেকর্ড।

১–প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে মাঠে নামলেন মেসি। ২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলেছিলেন এই আর্জেন্টাইন তারকা। এরপর টানা ষষ্ঠ বিশ্বকাপে আজ মাঠে নেমে গড়লেন ইতিহাস। মেক্সিকো কিপার ওচোয়াও এবার ষষ্ঠ বিশ্বকাপ খেলতে এসেছে। তবে দলের প্রথম ম্যাচে বেঞ্চেই বসা ছিলেন তিনি।

৫- ক্রিস্তিয়ানো রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন মেসি।

৫- আলজেরিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে দুটি গোল করেছেন মেসি। এই নিয়ে বিশ্বকাপে বক্সের বাইরে থেকে ছয়টি গোল পেলেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে এটাই সর্বোচ্চ। মেসি ছাড়িয়ে গেছেন ব্রাজিলের রিভেলিনোকে, যিনি বক্সের বাইরে থেকে করেছিলেন ৫ গোল। বক্সের বাইরে থেকে মেসির আগের চারটি গোল এসেছিল ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে বসনিয়া, ইরান, নাইজেরিয়া ও মেক্সিকোর বিপক্ষে।

৫-মেসিই একমাত্র খেলোয়াড় যিনি পাঁচটি ভিন্ন বিশ্বকাপে অন্তত একটি করে অ্যাসিস্ট করেছেন। পেলে, গ্রেগরজ লাটো, ডিয়েগো ম্যারাডোনা এবং ডেভিড বেকহ্যামরা তিনটি করে আসরে অ্যাসিস্ট করেছিলেন। নকআউট পর্বে সর্বাধিক অ্যাসিস্টের রেকর্ড যৌথভাবে পেলে ও মেসির দখলে (৬টি)। একই সঙ্গে বিশ্বকাপে সর্বাধিক গোলে অবদানের (গোল + অ্যাসিস্ট) রেকর্ডও যৌথভাবে এই দুই কিংবদন্তির(২১টি)।

১২- আলজেরিয়ার বিপক্ষে আজ ম্যাচসেরা হয়েছেন মেসি। ২০০২ বিশ্বকাপে চালু হওয়া ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার মেসি জিতেছেন রেকর্ড ১২ বার। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে তার চারটি ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার এক আসরে যৌথ সর্বোচ্চ, যা তিনি ভাগ করে নিয়েছেন ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ওয়েসলি স্নেইডারের সঙ্গে।

১৬- ১৩ গোল নিয়ে এবারের বিশ্বকাপে এসেছিলেন মেসি। প্রথম ম্যাচেই করলেন হ্যাটট্রিক। আর এতে মেসি ছুঁয়েছেন জার্মান তারকা স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার রেকর্ডকে। ১৬ গোল নিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে এখন ক্লোসা ও মেসি।

১৭- বিশ্বকাপের মঞ্চে নিজের ১৭তম জয়ের দেখা পেলেন মেসি। মেসি ছুঁয়েছেন সবচেয়ে বেশি জয় পাওয়া জার্মানির ক্লোসাকে।

২০-বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বাধিক ২০টি ম্যাচ খেলেছেন মেসি। তার পরেই আছেন মেক্সিকোর রাফা মার্কেজ (১৭) এবং আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা (১৬)।

২৭- বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড আগেই নিজের দখলে রেখেছিলেন মেসি। এই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ছাড়িয়ে গেলেন নিজেকেও। ৬ আসরে ২৭তম ম্যাচ খেলে মেসি আছেন সবার উপরে।

৩০-মেসিই একমাত্র ফুটবলার যিনি কিশোর বয়সে, বিশের ঘরে এবং ত্রিশের ঘরে—তিন দশকজুড়ে বিশ্বকাপে গোল করেছেন। পেলে একই কীর্তি গড়তে মাত্র চার মাসের ব্যবধানে ব্যর্থ হন। মেসির প্রথম ও সর্বশেষ বিশ্বকাপ গোলের মধ্যে ব্যবধান ঠিক ২০ বছর, যা আরেকটি রেকর্ড। বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধান ক্রিস্তিয়ানো রোনালদোর—১৬ বছর ১৬০ দিন।

৩৮- ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে হ্যাটট্রিক পেলেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে এই কীর্তি গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসি ভেঙেছেন রোনালদোর রেকর্ড। ২০১৮ বিশ্বকাপে ৩৩ বছর ১৩০ দিন বয়সে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন সিআর সেভেন।

২০০- আর্জেন্টিনার জার্সিতে এটি ছিল মেসির ২০০তম আন্তর্জাতিক ম্যাচ।

২৪০৪-বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি সময় মাঠে থাকার রেকর্ডও মেসির। তিনি খেলেছেন মোট ২৪০৪ মিনিট। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে তিনি ভেঙে দেন পাওলো মালদিনির ২২১৭ মিনিটের রেকর্ড।


ফিফা বিশ্বকাপ ২০২৬লিওনেল মেসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি