Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

কেউ ফেভারিট নয় আনচেলত্তির

সত্যজিৎ কাঞ্জিলাল
সত্যজিৎ কাঞ্জিলাল
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:৫৭
কেউ ফেভারিট নয় আনচেলত্তির

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন হলেও ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২৪ বছর আগে। এর পর থেকে ক্রমেই তলানিতে যেতে থাকে দলটির পারফরম্যান্স। হারিয়ে যায় ফুটবল মাঠের চেনা সাম্বার ছন্দ। বিশেষ করে কাতার বিশ্বকাপের পর থেকে ব্রাজিল দলটিকে যেন আর চেনা যাচ্ছিল না। একসময়ের পরাক্রমশালী দলটি ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে মাত্র ৫১ শতাংশ জয় নিয়ে পঞ্চম স্থানে থেকে মূল পর্বে খেলা নিশ্চিত করে। যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে সেই ব্রাজিল প্রীতি ম্যাচে ফিফা র‍্যাংকিংয়ের ৩৩তম দল পানামাকে দেখিয়ে দিয়েছে তাদের আসল রূপ। বাড়িয়ে দিয়েছে সমর্থকদের প্রত্যাশা।

গত মে মাসে দায়িত্ব গ্রহণের পর ব্রাজিল দলটিকে যেন জাদুর ছোঁয়ায় বদলে দিয়েছেন কার্লো আনচেলত্তি। যুক্তরাষ্ট্রের বিমানে ওঠার আগে সেই আনচেলত্তির চোখে দেখা গেল জল। এক ভিডিওবার্তায় বিশ্বকাপগামী দাদুর জন্য শুভেচ্ছা পাঠিয়েছে তার নাতি-নাতনিরা। তা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন ‘ডন’ কার্লো। একপর্যায়ে বলে দেন, ‘পরিবারের কথা ভাবলে আমি চোখের জল ধরে রাখতে পারি না।’

যুক্তরাষ্ট্রে পৌঁছে আনচেলত্তি জানালেন, এই বিশ্বকাপে কেউ ফেভারিট নয়। ব্রাজিল সব দলকেই হারাতে পারে।

কোচদের জীবন এমনই; দেশ ছেড়ে, পরিবার ছেড়ে বছরের পর বছর পড়ে থাকতে হয় অন্য কোনো দেশে। হেক্সা মিশন সফল করতে ব্রাজিল ফুটবল এতটাই মরিয়া হয়ে পড়েছে যে, তারা দীর্ঘদিনের প্রথা ভেঙে দেশীয় কোচের জায়গায় এনেছিল আনচেলত্তিকে, তাও আবার প্রায় তিন বছর অপেক্ষার পর। রিয়াল মাদ্রিদ থেকে আনচেলত্তিকে এনে ব্রাজিলের অপেক্ষা ঘুচলেও সুপারস্টার নেইমারের অপেক্ষার প্রহর যেন ফুরোচ্ছে না। এখন পর্যন্ত আনচেলত্তির অধীনে তার মাঠেই নামা হয়নি। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়েছে অনেক শর্ত মেনে। বিশ্বকাপ যাত্রার ঠিক আগে টিম হোটেলের বাইরে সেই নেইমারকে ঘিরেই ব্রাজিল সমর্থকদের মধ্যে দেখা গেল উন্মাদনা। নিরাশ করেননি ড্রিবলিং জাদুকর। টিপটিপ বৃষ্টির মধ্যে হাসিমুখে এগিয়ে গেছেন ভক্তদের কাছে, হাত বাড়িয়ে দিয়েছেন, মিটিয়েছেন তাদের ছবি তোলার আবদার। দিয়েছেন অটোগ্রাফও। নেইমারের এই হাসিমুখ বিশ্বকাপেও দেখা যাবে কি না, তা নিয়ে অবশ্য সংশয় আছে। এর প্রধান কারণ— তার ফিটনেস।

চোটপ্রবণ এই মহাতারকা বিশ্বকাপ দলে জায়গা পেলেও সম্প্রতি ফের আক্রান্ত হয়েছেন ইনজুরিতে। ১৪ জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। সেই ম্যাচে নেইমারকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। ফিট হয়ে উঠলেও তাকে একাদশে সুযোগ পেতে বেশ লড়াই করতে হবে। কারণ, মারাকানার শেষ ম্যাচেই আনচেলত্তি দেখিয়ে দিয়েছেন তার রিজার্ভ বেঞ্চের শক্তি।

এত নেতিবাচক তথ্যের ভিড়েও ব্রাজিলের বিশ্বকাপ যাত্রার মধ্যমণি নেইমার। সমর্থকদের কাছে নয়নের মণি। তাকে ঘিরেই ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল। হেক্সা মিশনে যাত্রা শুরুর আগে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনের মিউজিয়ামটিও ঘুরিয়ে দেখানো হয়েছে নেইমার-ভিনিসিয়ুসদের। সেই মিউজিয়ামে সংরক্ষিত আছে ব্রাজিল ফুটবলের সোনালি ইতিহাস, পাঁচ পাঁচটি বিশ্বকাপ শিরোপা আর মধুর সব স্মৃতি। পাঁচ শিরোপার ঘ্রাণ নিয়ে সোমবার হেক্সা অভিযানে দেশ ছেড়েছেন নেইমার-ভিনিসিয়ুসরা।

পারফরম্যান্স, পরিসংখ্যান সবকিছু মিলিয়ে কোনোভাবেই ব্রাজিলকে আসন্ন বিশ্বকাপের হট ফেভারিট বলার সুযোগ নেই। খোদ ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোও মেনে নিলেন সেটি, ‘আমরা এবার ফেভারিট নই। আমাদের চেয়ে এগিয়ে থাকা দল আছে এবারের বিশ্বকাপে।’

আনচেলত্তিবিশ্বকাপব্রাজিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৫

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৩

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫

    advertiseadvertise