Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

সুতরাং

ফাহীম সাদিকীন
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৫:২৯
সুতরাং

গ্রাফিকস: আগামীর সময়

গ্যাসের সঙ্গে আমি কখনো রাগ করি না। রাগ করার মতো সম্পর্কও অবশ্য আমাদের মধ্যে নেই। কেননা তার সঙ্গে যে আমার দেখাই হয় না। গ্যাস বাসায় সম্মানিত অতিথির মতোই আসেন। কখন আসবেন, কতক্ষণ থাকবেন— কিছুই জানিয়ে আসেন না। হঠাৎ আসেন, হঠাৎ চলে যান। আমরা শুধু অপেক্ষা করি তার জন্য।

কাল দুপুরে আমাদের বাসার কেউই ভাত খায়নি। খেয়েছে পাউরুটি, বিস্কুট আর কলা। আজ দুপুরে ভাত জুটেছে বটে, তবে সেই ভাত আজকের নয়। কাল সারা দিন গ্যাসের অপেক্ষায় বসেছিলাম। গ্যাস মহোদয় আসেননি। তবে একেবারে হতাশও করেননি তিনি। যখন গভীর রাতে ঘুমাতে গেলাম, ঠিক তখনই হাজির।

গ্যাস এলে রান্নাঘরটা আর রান্নাঘর থাকে না, হয়ে যায় জরুরি অপারেশন থিয়েটার। কোন হাঁড়িটা আগে বসবে, কোনটা পরে— সবকিছু ঠিক হয়ে যায় সেকেন্ডের মধ্যে। কারণ সবাই জানে, গ্যাসের ওপর ভরসা করা যায় না। তিনি বিদায় নিতে পারেন রান্নার মাঝপথেও।

গ্যাস এলে কোনো ঘোষণা দেওয়ারও দরকার নেই। একজন টের পেলেই পুরো বাসা জেনে যায়। যে প্রথম টের পায়, সে ‘গ্যাস, গ্যাস’ বলে চিৎকার করে ওঠে। তারপর শুধু দেখা যায় দৌড়। যে যেখানে ছিল, সেখান থেকেই দৌড়। সবারই লক্ষ্য একটাই— রান্নাঘর।

বাসা থেকে বেরিয়ে দেখি, একই ছবি সিএনজি স্টেশনেও। তবে চেহারা ভিন্ন। কী শৃঙ্খলা এখানে! সারিবদ্ধ গাড়িগুলো কত সুন্দর দাঁড়িয়ে আছে লাইনে। দেখে চোখে পানি এসে যায়। যে দেশে বাসে ওঠার জন্য লাইন হয় না, সেই দেশে গ্যাসের জন্য কয়েক কিলোমিটার লাইন!

ছোটবেলায় শুনতাম, গ্যাস নাকি জ্বালানি। এখন বুঝি, গ্যাস আসলে আশা। রান্নাঘরে একটু আগুনের অর্থ— আজ হয়তো ভাত হবে।

 

গ্যাসসুতরাং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    ‘গল্প সাজাচ্ছে’ বহু বাংলাদেশি, উদ্দেশ্য যুক্তরাজ্যে আশ্রয় লাভ

    ‘গল্প সাজাচ্ছে’ বহু বাংলাদেশি, উদ্দেশ্য যুক্তরাজ্যে আশ্রয় লাভ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৭

    কন্যাসন্তানের বাবা হলেন গায়ক তানজীব সারোয়ার

    কন্যাসন্তানের বাবা হলেন গায়ক তানজীব সারোয়ার

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪০

    advertiseadvertise