Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
এক টাকায় রোগী দেখেন ডা. সুমাইয়া
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

মেসির আর কত জাদুকরী!

সনৎ বাবলা
সনৎ বাবলা
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৪:৪২
মেসির আর কত জাদুকরী!

ফাইল ছবি

২০১৪ বিশ্বকাপের ফাইনালের রাতটির কথা খুব মনে পড়ছে। ফুটবল ইতিহাসের সবচেয়ে নিঃশব্দ কান্নাগুলোর একটি যেন নিজের চোখে দেখেছিলাম। আর্জেন্টিনাকে হারিয়ে জার্মানির বিশ্বকাপ জয়ে চারদিকে আলোর রোশনাই। ঘোষণা হয়েছে, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে মঞ্চে উঠে ‘গোল্ডেন বল’ পুরস্কার নেওয়ার। কিন্তু তার দুই পা যেন সামনে এগোতে চাইছে না। যে মানুষটি এসেছিলেন সোনালি ট্রফি ছুঁতে, তার কাছে সেরা খেলোয়াড়ের এই পুরস্কার তুচ্ছ! অনিচ্ছা সত্ত্বেও এগিয়ে গেলেন তিনি। মুখে হাসি ছিল না, উচ্ছ্বাস ছিল না। ছিল শুধু অপূর্ণতার দীর্ঘ ছায়া। অনেকের মনও বিষাদে ভরে গিয়েছিল ফুটবল বিধাতার এমন নিষ্ঠুরতা দেখে। সেরা ফুটবল জাদুকরের হাতে কাঙ্ক্ষিত ট্রফিটা দিলেন না তিনি! এত কাছে গিয়েও তার শূন্য হাতে ফেরা দেখে ভেবেছিলাম, হয়তো বিশ্বকাপের অপূর্ণতা নিয়েই শেষ হবে লিওনেল মেসির ইতিহাস।

আজ ফিরে তাকালে মনে হয়, মারাকানার সেই রাতটা গল্পের শেষ অধ্যায় ছিল না। ছিল বিরতির পাতা। সেই অসমাপ্ত বাক্যটা সম্পূর্ণ হয়েছে লুসাইলের মরুভূমিতে— সোনালি ট্রফিতে চুমু খেয়ে যখন আকাশের দিকে তুলে ধরেছিলেন মেসি।

সোনালি ট্রফি জেতার গল্প এখন যুক্তরাষ্ট্রে মহাকাব্যের সরণিতে। স্বাভাবিকভাবে এখানেও মুখ্য চরিত্র লিওনেল মেসি, আছে অনেক পার্শ্বচরিত্র। লুসাইলে জয়ের ১৭ জনই আছেন এই দলে। সুতরাং অভিজ্ঞতা আছে, তারুণ্য আছে, আছে শিরোপা জয়ের স্মৃতিও। তবে সবুজ ক্যানভাসে অমর কোনো ছবি আঁকতে হলে চোখ খোঁজে সেই পুরনো শিল্পীকে। রঙ অনেকের হাতেই থাকে, তবে শেষ তুলির আঁচড়টা যে সবাই দিতে পারে না।

সমস্যা হলো মেসির সময়। বয়স তার কাঁধে হাত রেখেছে। যদিও শিল্পী এখনো ইন্টার মায়ামির হয়ে প্রতি সপ্তাহে আঁকেন ফুটবলের নতুন জলরঙ। এরপরও বিশ্বকাপ তো কঠিন জায়গা, প্রায় ৩৯ ছোঁয়া এই শিল্পীর জন্য শিরোপা রক্ষার চ্যালেঞ্জটা কঠিন হতে পারে। এ নিয়ে অনেকের মনে খুঁতখুঁত থাকলেও স্কালোনির নেই। আর্জেন্টাইন কোচের বিশ্লেষণে বয়স বাড়লেও এখনো শিল্পীর হাতে তুলি কাপে না, ‘আমি ম্যাচ নিয়ে যতই ভাবি বা কৌশল করি, মেসি উড়তে শুরু করলে সব প্ল্যানই ডাস্টবিনে চলে যাবে।’

শুরুতে মেসির ইনজুরি নিয়ে চিন্তিত ছিলেন কোচ। প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠের বাইরে কাটিয়ে শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে জাদুকর নেমেছিলেন মাত্র ২০ মিনিটের জন্য। একটি গোল করলেন, আক্রমণের সূচনা করে অন্যের পায়ে গোলে পূর্ণতা দিলেন, বলের প্রতিটি স্পর্শে ছড়িয়ে দিলেন পরিচিত সেই মুগ্ধতা। সংশয়ের সব মেঘ উড়িয়ে যেন ঘোষণা দিলেন, নতুন স্বপ্নের পানে ছুটতে শিল্পী প্রস্তুত।

বুধবার আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে মেসি খেলতে নামবেন ২০০তম ম্যাচ। ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে প্রথম ম্যাচে নেমে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন। যাত্রাপথের ১৯৯টি ম্যাচে আছে আরও অনেক বেদনার গল্প। দু-দুবার টাইব্রেকারে কোপা আমেরিকা ফাইনালের বিষাদ, বিশ্বকাপ ফাইনালে হৃদয়ভাঙার গল্প। পাশাপাশি গৌরবও বিস্তর। ১১৭ গোলের সঙ্গে ৬৪টি অ্যাসিস্ট, কোপা জয়ের কীর্তি, দুই বিশ্বকাপে গোল্ডেন বল জয় এবং সবশেষে ২০২২ বিশ্বকাপ জয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করেছেন আর্জেন্টাইন ফুটবলে দেবতার আসনে।

তাকে ঘিরেই আবার আর্জেন্টিনা চতুর্থ শিরোপার স্বপ্ন দেখছে। আর্জেন্টাইনরাও বুঝে গেছেন স্বপ্নের দুয়ার খুলে দেওয়ার চাবিটা এখনো জাদুকরের হাতে। যদি সপ্তাহান্তে দেখা মায়ামির রাতগুলোর সেই ফুটবল-শিল্পের রিমেক বিশ্বকাপের মঞ্চে দেখা যায়, যদি বাঁ পায়ের ম্যাজিকে আবার অসম্ভবকে সহজ করে তোলেন, তবে আর্জেন্টিনার গায়ে লাগতে পারে আবার শিরোপার রঙ। বিশ্ব ফুটবল সাক্ষী হবে নতুন ফুটবল মহাকাব্যের, যার শেষ লাইনটা লিখবেন সেই পুরনো জাদুকর।

 

 

লিওনেল মেসিজাদুকরী২০২৬ ফিফা বিশ্বকাপআর্জেন্টিনাবিশ্বকাপ উন্মাদনা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    হরমুজ প্রণালি থেকে কোনো ফি আদায় করতে পারবে না ইরান

    হরমুজ প্রণালি থেকে কোনো ফি আদায় করতে পারবে না ইরান

    ০৪ আগস্ট ২০২৬, ০৪:০৬

    হোটেলে নিয়ে ধর্ষণচেষ্টার মামলার জেরে ববি শিক্ষক বরখাস্ত

    হোটেলে নিয়ে ধর্ষণচেষ্টার মামলার জেরে ববি শিক্ষক বরখাস্ত

    ০৪ আগস্ট ২০২৬, ০০:১০

    বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ২০

    বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ২০

    ০৪ আগস্ট ২০২৬, ০০:২৬

    ‘আমি আর পারছি না’ বলে ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

    ‘আমি আর পারছি না’ বলে ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

    ০৪ আগস্ট ২০২৬, ০১:১৭

    বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে সমালোচনায় তাসনিম জারা

    বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে সমালোচনায় তাসনিম জারা

    ০৪ আগস্ট ২০২৬, ০১:২৯

    নতুন শুল্কের জেরে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা

    নতুন শুল্কের জেরে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা

    ০৪ আগস্ট ২০২৬, ০৫:৪৭

    ১৪ বছরের শিক্ষার্থীকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে মামলা, পাঠানো হলো কারাগারে

    ১৪ বছরের শিক্ষার্থীকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে মামলা, পাঠানো হলো কারাগারে

    ০৪ আগস্ট ২০২৬, ০৫:২৫

    প্রশাসকের ওপর হামলার কয়েক ঘণ্টার মধ্যেই সড়ক কাটল ডিএনসিসি

    প্রশাসকের ওপর হামলার কয়েক ঘণ্টার মধ্যেই সড়ক কাটল ডিএনসিসি

    ০৪ আগস্ট ২০২৬, ০২:৩৩

    মর্নিং স্টার

    মর্নিং স্টার

    ০৪ আগস্ট ২০২৬, ০২:৩৫

    দুই দিনের সফরে ঢাকায় সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী

    দুই দিনের সফরে ঢাকায় সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী

    ০৪ আগস্ট ২০২৬, ০২:৪৩

    দেশের অর্ধেক হাসপাতাল আগুন ঝুঁকিতে

    দেশের অর্ধেক হাসপাতাল আগুন ঝুঁকিতে

    ০৪ আগস্ট ২০২৬, ০৫:২৭

    প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, এনসিপির বহিষ্কৃত নেতার বিরুদ্ধে মামলা

    প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, এনসিপির বহিষ্কৃত নেতার বিরুদ্ধে মামলা

    ০৪ আগস্ট ২০২৬, ০২:৫৯

    এক টাকায় রোগী দেখেন ডা. সুমাইয়া

    এক টাকায় রোগী দেখেন ডা. সুমাইয়া

    ০৪ আগস্ট ২০২৬, ০৩:২৭

    জুতা ধার করে খেলা ছেলেটি...

    জুতা ধার করে খেলা ছেলেটি...

    ০৪ আগস্ট ২০২৬, ০২:৪৭

    জুনিয়রদের হারিয়ে পিটার অভিভূত!

    জুনিয়রদের হারিয়ে পিটার অভিভূত!

    ০৪ আগস্ট ২০২৬, ০২:৫০

    advertiseadvertise