Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

আবারও অবসরের ঘোষণা নয়ারের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:৫২
আবারও অবসরের ঘোষণা নয়ারের

দুই বছর আগে ইউরো শেষে আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ বলে দিয়েছিলেন। কিন্তু বায়ার্ন মিউনিখের হয়ে মাঠ মাতানো জার্মানির ‘সুপারম্যান’ মানুয়েল নয়ারকে নিয়েই বিশ্বকাপে যাওয়ার সিদ্ধান্ত নেন কোচ ইউলিয়ান নাগেলসমান। কোচের অনুরোধে অবসর ভেঙে নয়ার ফেরেন জাতীয় দলে। বিশ্বকাপের মধ্যেই ৪০ বছর বয়সী এই কিংবদন্তি গোলরক্ষক পাকাপাকি ঘোষণা দিলেন যে এবারের আসরই হতে যাচ্ছে জার্মানির জার্সিতে তার শেষ টুর্নামেন্ট।

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে জার্মানি, যা ছিল দীর্ঘ দুই বছর পর জার্মানির হয়ে নয়ার প্রথম ম্যাচ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের অবসর ও প্রত্যাবর্তন নিয়ে খোলাখুলি কথা বলেছেন এই কিংবদন্তি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফিটা উঁচিয়ে ধরেই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চান।

আরও পড়ুন

‘ম্যানুয়েল নয়ারকে বিশ্বকাপে খেলানো হবে বাউমানের গালে চপেটাঘাত’

১৭ মে ২০২৬


২০২৪ সালে ঘরের মাঠের ইউরোর পর হুট করে অবসরের সিদ্ধান্ত নেওয়ার কারণ ব্যাখ্যা করে নয়ার বলেছেন, ‘তখন খুব ভালো একটা টুর্নামেন্ট শেষ করে ইতিবাচক একটি কারণেই আমি সরে দাঁড়িয়েছিলাম। আমার কাছে সেই সময় মনে হয়েছিল, সিদ্ধান্তটি সঠিক। গত দুই বছর ধরে জাতীয় দলের হয়ে খেলে যাওয়াটা আমার জন্য বাড়তি স্পোর্টিং চাপ হয়ে যেত।’

নাগেলসমানের অধীনে আবারও জার্মানির এক নাম্বার গোলরক্ষক হিসেবে ফিরে আসলেও নিজের ভবিষ্যৎ নিয়ে পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নয়ার। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, ‘এটা একদম পরিষ্কার যে এটাই আমার শেষ টুর্নামেন্ট। আগামী দুই বছর পর ইউরোতে খেলার কোনো পরিকল্পনা আমার নেই। গত কয়েক দিন ধরে আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছি যে এগুলোই জার্মানির হয়ে আমার শেষ ম্যাচ। তবে আমি বিদায়ী সংবর্ধনা বা বিদায়ী জার্সি নিয়ে ভাবছি না, আমি প্রতিটি ম্যাচ উপভোগ করতে চাই।’

আরও পড়ুন

ব্রাজিলের সেই দুঃসহ স্মৃতি ফেরাল জার্মানি

১৪ জুন ২০২৬

এদিকে নয়ারের নাটকীয় প্রত্যাবর্তনে কপাল পুড়েছে আরেক গোলরক্ষক অলিভার বাউম্যানের। নয়ার না থাকায় বিশ্বকাপে জার্মানির মূল গোলরক্ষক হিসেবে তার খেলার কথা ছিল। তবে নয়ার একাদশে ফেরায় বাউম্যানকে আবারও ডাগ-আউটে বসে থাকতে হচ্ছে। দলের ভেতর এর কোনো নেতিবাচক প্রভাব পড়েছে কি না, এমন প্রশ্নে নয়ার বলেছেন, ‘আমরা অলিভারের সঙ্গে একসঙ্গেই কাজ করছি। আমরা একে অপরকে সমর্থন করি এবং দলের জন্যই অনুশীলন করি। আমি দলে ফেরার পর আমরা দুজনে বসে বিষয়টি নিয়ে বিস্তারিত কথাও বলেছি। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই।’


জার্মানি২০২৬ ফিফা বিশ্বকাপমানুয়েল নয়ার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise