Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

  1. ৩ মাস আগে(০১:০৪)

    ব্রাজিলের সেই দুঃসহ স্মৃতি ফেরাল জার্মানি

    জার্মানি ৭-১ কুরাসাও

    চারবারের শিরোপাজয়ী জার্মানির এবারের বিশ্বকাপের শুরুটা হয়েছে বড় জয়ে। ৪৮ দলের বিশ্বকাপের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কুরাসাওকে জার্মানরা হারিয়েছে ৭-১ ব্যবধানে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বড় ব্যবধানে হারলেও পরাশক্তি জার্মানির বিপক্ষে এক গোল করতে পারার তৃপ্তি সঙ্গী হয়েছে কুরাসাওয়ের। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে এই ব্যবধানে স্বাগতিক ব্রাজিলকে হারিয়েছিল জার্মানরা।

    বিশ্বকাপের ইতিহাসে জার্মানি সর্বোচ্চ ৮-০ গোলে সৌদি আরবকে হারায় ২০০২ সালে। তাদের দ্বিতীয় বড় ব্যবধানে জয় ছিল ২০১৪ বিশ্বকাপে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে ৭-১। কুরাসাও একই ব্যবধানে হেরে ব্রাজিলের যন্ত্রণটাই ভাগ করে নিলো।

  2. ৩ মাস আগে(০০:৪৫)

    কাই হাভার্টসের দ্বিতীয় গোলে ফিরল ৭-১ এর স্মৃতি

    কাই হাভার্টস ৮৮ মিনিটে দ্বিতীয় গোল করে ব্রাজিলের ৭-১ গোলে হারের স্মৃতি ফিরিয়ে আনেন।

  3. ৩ মাস আগে(০০:৪২)

    ডেনিজ উনডাফের গোলে জার্মানির ৬-১

    ৭৮ মিনিটে বদলী ডেনিজ উনডাফ জার্মানির হয়ে ষষ্ঠ গোল করেন (৬-১)।

    বিশ্বকাপের ইতিহাসে জার্মানির সর্বোচ্চ গোলে জয় সৌদি আরবের বিপক্ষে ২০০২ সালে। মিরোস্লাভ ক্লোসার হ্যাটট্রিকে সে ম্যাচে জার্মানরা ৮-০ গোলে জিতেছিল।

    দ্বিতীয় বড় ব্যবধানে জয় ২০১৪ বিশ্বকাপে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে ৭-১। সেবার সেমিফাইনালে এ কীর্তি গড়েছিল দলটি।

  4. ৩ মাস আগে(০০:২১)

    নাথানিয়েল ব্রাউনের গোলে জার্মানির ৫-১

    ৬৮ মিনিটে নাথানিয়েল ব্রাউন যোগ দেন গোলৎসবে। ২২ বছর বয়সী এই তরুণের এটি জার্মানির জার্সিতে বিশ্বকাপ মঞ্চে প্রথম গোল। 

    জার্মানি ৫-১ কুরাসাও

  5. ৩ মাস আগে(০০:১৩)

    বিরতি থেকে ফিরেই মুসিয়ালার গোল

    বিরতি থেকে ফিরেই জার্মানি চতুর্থ গোলের দেখা পায়। গোলের তালিকায় যোগ দেন জামাল মুসিয়ালা (৪-১)।

  6. ৩ মাস আগে(০০:০০)

    ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে জার্মানি

    চারবারের শিরোপাজয়ী জার্মানির আরেকটি বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে নবাগত কুরাসাওয়ের বিপক্ষে তারা ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

    সবচেয়ে বেশি বার বিশ্বকাপ ফাইনাল খেলা জার্মানি শেষ দুই আসরে বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে। সর্বশেষ ২০১৪ সালে জার্মানরা চতুর্থ শিরোপার স্বাদ পেয়েছিল। এরপর থেকেই পথহারা তারা। রাশিয়ার পর কাতারেও গ্রুপ পর্বের বাধা পেরুতে পারেনি তারা।

    বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার সেমিফাইনাল খেলার রেকর্ডধারী জার্মানি ম্যাচের ষষ্ঠ মিনিটে ফেলিক্স এনমেচার গোলে এগিয়ে যায়। ফ্লোরিয়েন ভির্টসের পাস ধরে বক্সের ডান প্রান্ত থেকে এনমেচারের ডান পায়ের শট জাল খুঁজে নেয়।

    তবে এই লিড বেশিক্ষণ স্থায়ি হয়নি। ২১ মিনিটে জার্মানিকে থমকে দিয়ে ম্যাচে ফিরে কুরাসাও। লিভানো কোমেনেনসিয়া বক্সের বাইরে থেকে জোড়ালো শটে পরাস্ত করেন অভিজ্ঞ জার্মান কিপার মানুয়েল নয়ারকে। ক্যারিবিয়ান অঞ্চলের মাত্র ১ লাখ ৬৫ হাজার জনসংখ্যার দেশটির হয়ে বিশ্বকাপের মঞ্চে প্রথম গোল করার রেকর্ড গড়েন কোমেনেনসিয়া।

    ম্যাচের ২৮ মিনিটে নিকো শ্লোটারবেককে গোল করতে দেননি কুরাসাও কিপার এলয় রুম। ডানপ্রান্ত থেকে ইয়োশুয়া কিমিচের ফ্রি-কিকে শ্লোটারবেকের হেড ফিস্ট করে কর্নার করে দেন রুম।

    ৩৮ মিনিটে নাথানিয়েল ব্রাউনের কর্নারে শ্লোটারবেকের হেড জার্মানকে ফের লিড এনে দেয়। বরুসিয়া ডর্টমুন্ডের এই সেন্টারব্যাক জটলা থেকে স্লাইডিং হেডারে বল জড়ান দূরের পোস্টে।

    আর যোগ করা সময়ে কাই হাভার্টস পেনাল্টি থেকে সফল লক্ষ্যভেদে জার্মানকে আরও এগিয়ে নেন।

  7. ৩ মাস আগে(২৩:৪৯)

    হাভার্টজের পেনাল্টি গোলে জার্মানির আরও এগিয়েছে

    প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কাই হাভার্টস পেনাল্টি থেকে গোল করে জার্মানিকে আরও এগিয়ে নেন। ৩-১ এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি

  8. ৩ মাস আগে(২৩:৩১)

    ফের এগিয়ে গেল জার্মানি

    ৩৮ মিনিটে ব্রাউনের কর্নারে শ্লোটারবেকের হেড জার্মানকে ফের লিড এনে দেয়। (২-১)

  9. ৩ মাস আগে(২৩:১৭)

    কোমেনেনসিয়ার ম্যাজিকে সমতায় কুরাসাও

    ২১ মিনিটে জার্মানিকে থমকে দিয়ে ম্যাচে ফিরেছে কুরাসাও। লিভানো কোমেনেনসিয়া বক্সের বাইরে থেকে জোড়ালো শটে পরাস্ত করেন অভিজ্ঞ জার্মান কিপার মানুয়েল নয়ারকে। ম্যাচে এখন ১-১ সমতা!!!

    বিশ্বকাপ অভিষেকে কুরাসাওয়ের হয়ে প্রথম গোল করে ইতিহাসে নাম লিখালেন কোমেনেনসিয়া।

  10. ৩ মাস আগে(২৩:০৩)

    ফেলিক্স এনমেচা এগিয়ে নিলেন জার্মানিকে

    ম্যাচের ষষ্ঠ মিনিটেই ফেলিক্স এনমেচার গোলেএগিয়ে যায় জার্মানি। ফ্লোরিয়েন ভির্টসের পাস ধরে বক্সের ডান প্রান্ত থেকে এনমেচারের ডান পায়ের শট জাল খুঁজে নেয়। 

  11. ৩ মাস আগে(২২:৩৬)

    জার্মানির শুরুর একাদশে নেই রুডিগার

    জার্মানি
    ফরম্যাশন:
    ৪-২-৩-১
    একাদশ: মানুয়েল নয়ার, ইয়োনাথান টাহ, ইয়োশুয়া কিমিচ, নিকো শ্লোটারবেক, নাথানিয়েল ব্রাউন, আলেক্সান্দার পাভলোভিচ, জামাল মুসিয়ালা, ফ্লেরিয়ান ভির্টস, লেরয় সানে, ফেলিক্স এনমেচা, কাই হাভার্টজ।

    কুরাসাও
    ফরম্যাশন:
    ৪-২-৩-১
    একাদশ: এলয় রুম, শেরেল ফ্লোরানুস, আরমান্ডো ওবিস্পো, রিশেডলি বাজোয়ের, ডেভেরন ফনভিল, জুনিনহো বাকুনা, লিভানো কোমেনেনসিয়া, লিয়েন্দ্রো বাকুনা, তাহিথ চং, ইয়ুর্গেন লোকাডিয়া, সন্টজে হ্যানসেন।

আগামীর সময় ইপেপার
আগামীর সময়ের সরাসরি এখানেই শেষ হলো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

Invalid date

ব্রাজিলের সেই দুঃসহ স্মৃতি ফেরাল জার্মানি

চারবারের শিরোপাজয়ী জার্মানির আরেকটি বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আজ। সবচেয়ে বেশি বার ফাইনাল খেলা দলটি শেষ দুই আসরে বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে। সর্বশেষ ২০১৪ সালে জার্মানরা চতুর্থ শিরোপার স্বাদ পেয়েছিল। এরপর থেকেই পথহারা তারা। রাশিয়ার পর কাতারেও গ্রুপ পর্বের বাধা পেরুতে পারেনি তারা। বিশ্বকাপের ইতিহাস...
শেয়ার করুন:
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

সড়ক সংস্কার করেন ছাত্তার

সড়ক সংস্কার করেন ছাত্তার

সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

গভীর সতর্কবার্তা

গভীর সতর্কবার্তা