Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

‘ম্যানুয়েল নয়ারকে বিশ্বকাপে খেলানো হবে বাউমানের গালে চপেটাঘাত’

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১৩:০১
‘ম্যানুয়েল নয়ারকে বিশ্বকাপে খেলানো হবে বাউমানের গালে চপেটাঘাত’

জার্মানির এক নম্বর গোলরক্ষক অলিভার বাউমানের জায়গা নিতে যাচ্ছেন ম্যানুয়েল নয়ার?

বিশ্বকাপ দল ঘোষণার আগমুহূর্তে জার্মানির ফুটবলে শুরু হয়েছে তোলপাড়। শোনা যাচ্ছে, কিংবদন্তি গোলকিপার ম্যানুয়েল নয়ার নাকি অবসর ভেঙে জার্মানির বিশ্বকাপ দলে ফিরছেন! আগামী বৃহস্পতিবার বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ ইউলিয়ান নাগেলসমান। তবে তার আগেই নয়ারের এই নাটকীয় প্রত্যাবর্তন নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

সাবেক জার্মান তারকা লোথার মাথেউস, ডিডি হামান এবং মাইকেল বালাক এই সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে নিজেদের মতামত জানিয়েছেন। জার্মানির সাবেক অধিনায়ক লোথার মাথেউস মনে করেন, মাঠের পারফরম্যান্সে নয়ার এখনও দেশের সেরা গোলরক্ষক। তবে বর্তমান এক নম্বর গোলরক্ষক অলিভার বাউমানের সঙ্গে কোনো আলোচনা না করে হুট করে নয়ারকে দলে নেওয়াটা তার জন্য বড় এক অপমান।

আরও পড়ুন

বিশ্বকাপের আগে এবার হাভার্টজকে নিয়ে দুশ্চিন্তায় জার্মানি

২৬ এপ্রিল ২০২৬

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে মাথেউস বলেন, ‘কোচ আর খেলোয়াড়দের মধ্যে কী কথা হয়েছে আমি জানি না। কোচ যদি বাউমানের সঙ্গে এই বিষয়ে কোনো কথা না বলে থাকেন, তবে সেটা হবে বাউমানের গালে চপেটাঘাত। মানবিক দৃষ্টিকোণ থেকে বাউমানকে আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত করা উচিত ছিল। মাঠের পারফরম্যান্সে ম্যানুয়েল নয়ারই সেরা, বাউমানও দারুণ খেলছে। তবে কোচের তরফ থেকে স্বচ্ছতার অভাব থাকলে ড্রেসিংরুমের বিশ্বাসে ফাটল ধরতে পারে।’

বিশ্বকাপের পুরো বাছাইপর্ব জুড়ে জার্মানির গোলপোস্ট সামলেছেন হফেনহাইমের গোলরক্ষক অলিভার বাউমান। ফলে বাছাইপর্বে না খেলেও নয়ারের এভাবে দলে জায়গা পাওয়াটা মেনে নিতে পারছেন না সাবেক মিডফিল্ডার ডিডি হামানও, ‘আমি হলে এই সিদ্ধান্ত নিতাম না। বাউমান কষ্ট করে বাছাইপর্বের ম্যাচগুলো খেলল। এটি টনি ক্রুসের ফেরার মতো নয়, কারণ ক্রুসের সময় জার্মানিকে বাছাইপর্ব খেলতে হয়নি (ইউরো ২০২৪ আয়োজক হিসেবে)। কিন্তু এখন শেষ মুহূর্তে বলা হচ্ছে যে নয়ার ফিরছে। এটি মোটেও ভালো কোনো বার্তা দেয় না।’

আরও পড়ুন

সনের নেতৃত্বেই বিশ্বকাপে যাচ্ছে কোরিয়া

১৬ মে ২০২৬

অন্যদিকে সাবেক তারকা মাইকেল বালাক অবশ্য ডাজনকে দেওয়া সাক্ষাৎকারে বাস্তবতার কথাই মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে নয়ারের দলে থাকা প্রায় নিশ্চিত। আর ও যদি স্কোয়াডে থাকে, তবে ওই এক নম্বর গোলরক্ষক হিসেবে খেলবে।’

তবে যাকে নিয়ে এত কথা, সেই ম্যানুয়েল নয়ার কোনো মন্তব্য করতে রাজি হননি। বায়ার্ন মিউনিখের পর চ্যাম্পিয়নশিপ উদযাপনের মাঝে ৪১ বছর বয়সী নয়ার বলেন, ‘আজ আমার জন্য এটি কোনো আলোচনার বিষয় নয়। আজ আমরা লিগ জয় উদযাপন করছি, আগামী সপ্তাহে কাপ ফাইনালে আমাদের বড় ম্যাচ আছে। এ বিষয়ে আমার কিছু বলার নেই। আপনারা বরং আজ রাতে স্পোর্টস্টুডিওতে কোচ নাগেলসমানকে এই প্রশ্নটি করুন।’

জার্মানি ফুটবল২০২৬ বিশ্বকাপম্যানুয়েল নয়ারঅলিভার বাউমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে