বায়ার্ন মিউনিখের অধিনায়ক ও গোলরক্ষক মানুয়েল নয়ার আগেই জাতীয় দলকে বিদায় জানিয়েছেন। তবে ক্লাব ফুটবলের বিষয়ে কোনো ইঙ্গিত দেননি। এবার তিনি জানিয়েছেন চলতি মৌসুম শেষেই ফুটবলকে বিদায় জানানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি।মিউনিখের দক্ষিণে রোটাখ-এগার্নে প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্পে সাংবাদিকদের নয়ার বলেছেন, ‘মৌসুম শেষে অবসর নেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।‘গত মে মাসে ৪০ বছর বয়সী নয়ার বায়ার্নের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত এক বছরের নতুন চুক্তি করেন। ২০১১ সালে এফসি শালকে ০৪ থেকে বায়ার্নে যোগ দেন তিনি।নিজের ভ...