Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

অবসর ভেঙে বিশ্বকাপে নয়ার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ১১:০৮
অবসর ভেঙে বিশ্বকাপে নয়ার

দুই বছর আগে জাতীয় দলকে বিদায় বলেছিলেন মানুয়েল নয়ার। বিশ্বকাপের আগে অবসর ভেঙে জার্মান দলে ফিরলেন এই ৪০ বছর বয়সী গোলকিপার। নয়ারকে নিয়েই বিশ্বকাপের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছেন কোচ জুলিয়ান নাগলসম্যান। ‍শুধু তাই নয়, এক নম্বর গোলকিপার হিসেবে তার নামই বলেছেন জার্মান কোচ।

২০২৪ ইউরোর পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলা নয়ার বারবারই বলেছিলেন, জার্মানির হয়ে আর খেলার সম্ভাবনা নেই তার। তবে বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত। ২০১৪ বিশ্বকাপজয়ী দলের একমাত্র খেলোয়াড় হিসেবে এবারের দলে আছেন তিনি।

জার্মানির হয়ে পঞ্চম বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা নয়ার দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার কীর্তি গড়বেন এবার।

জার্মান দলে ডাক পেয়েছেন প্রত্যাশিতদের সবাই। চমক হিসেবে এসেছে লেরোয় সানের নাম। ফর্মে না থাকলেও এই তারকা ফুটবলারকে দলে নিয়েছেন কোচ জুলিয়ান নাগলসম্যান। চোটের কারণে আগেই ছিটকে পড়েছিলেন বায়ার্ন ফরোয়ার্ড সার্জ জিনাব্রি ও বার্সেলোনার গোলকিপার মার্ক-আন্দ্রে

টের স্টেগেন। আর সুযোগ পাননি নিকলাস ফুলক্রুগ ও রবার্ট আনড্রিখ।

গোলকিপার: মানুয়েল নয়ার, অলিভার বাউমান, আলেকজান্ডার ন্যুবেল।
ডিফেন্ডার: অান্টোনিও রুডিগার, জোনাথন টাহ, নিকো শ্লটারবেক, ভালডেমার আন্টন, ডেভিড রাউম, মালিক থিয়াও, নাথানিয়েল ব্রাউন।
মিডফিল্ডার: জোশুয়া কিমিচ (অধিনায়ক), ফেলিক্স এনমেচা, পাসকাল গ্রস, ফ্লোরিয়ান উইর্টজ, জামাল মুসিয়ালা, লিয়ন গোরেৎসকা, অ্যাঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, আলেকজান্ডার পাভলোভিচ, জেমি লেভেলিং।
ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, লিরয় সানে, নিকোলাস ভোল্টেমাড ও মাক্সিমিলিয়ান বায়ার।

বিশ্বকাপমানুয়েল নয়ারফুটবল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise