Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

অবসর নিয়ে মুখ খুললেন নয়ার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৮:০১
অবসর নিয়ে মুখ খুললেন নয়ার

সংগৃহীত ছবি

বায়ার্ন মিউনিখের অধিনায়ক ও গোলরক্ষক মানুয়েল নয়ার আগেই জাতীয় দলকে বিদায় জানিয়েছেন। তবে ক্লাব ফুটবলের বিষয়ে কোনো ইঙ্গিত দেননি। এবার তিনি জানিয়েছেন চলতি মৌসুম শেষেই ফুটবলকে বিদায় জানানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি।

মিউনিখের দক্ষিণে রোটাখ-এগার্নে প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্পে সাংবাদিকদের নয়ার বলেছেন, ‘মৌসুম শেষে অবসর নেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।‘

গত মে মাসে ৪০ বছর বয়সী নয়ার বায়ার্নের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত এক বছরের নতুন চুক্তি করেন। ২০১১ সালে এফসি শালকে ০৪ থেকে বায়ার্নে যোগ দেন তিনি।

নিজের ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে নয়ার জানিয়েছেন নিজের শেষ ম্যাচ কবে তা নিয়ে চিন্তিত নন তিনি, ‘প্রতিটি ম্যাচে আমি এই চিন্তা নিয়ে খেলতে নামি না যে এটি হয়তো আমার শেষ ম্যাচ। কোনো নির্দিষ্ট স্টেডিয়ামে শেষ ম্যাচ খেলে ফেলেছি কি না, সেটিও আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। তবে অবসর নেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।‘

নয়ার আরও উল্লেখ করেছেন বায়ার্নের প্রতি আলাদা টান অনুভব করেন তিনি, ‘৮৫ শতাংশ ক্ষেত্রে আমি আগেই অবসর নিয়ে ফেলতাম। কিন্তু এই দল এবং এই কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে এখনও দারুণ আনন্দ লাগে।‘

নতুন চুক্তি করার আগে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও জানিয়েছেন জার্মান এই কিংবদন্তি, ‘এখনও আমাদের সব শিরোপার জন্য লড়াই করার সুযোগ আছে এবং এই দল সেই মান ধরে রেখেছে। এই স্কোয়াড, এই দল এবং ক্লাবের কাঠামোই সেই ১৫ শতাংশ কারণ যার জন্য আমি থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।‘

বাম পায়ের কাফের চোটে ফেব্রুয়ারি থেকে মার্চ এবং পরে মে মাসের মাঝামাঝি সময়ে মাঠের বাইরে ছিলেন নয়ার। তবে চোট কাটিয়ে ফিরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

জাতীয় দল থেকেও অবসর ভেঙে ২০২৬ বিশ্বকাপে খেলতে ফিরেছিলেন তিনি। কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয় জার্মানি। এটি ছিল বিশ্বকাপে টানা তৃতীয়বারের মতো হতাশাজনক অভিযান।

মানুয়েল নয়ারজার্মানিবায়ার্ন মিউনিখ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise