Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

হ্যাটট্রিকের পর আশা করি নিয়মিত খেলার সুযোগ পাব

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৪:৩৩
শেয়ার করুন:
হ্যাটট্রিকের পর আশা করি নিয়মিত খেলার সুযোগ পাব

সংগৃহীত ছবি

একেবারেই আলোচনার বাইরে থেকে মঙ্গলবার দারুণ এক হ্যাটট্রিক উপহার দিয়েছেন মোহামেডানের তরুণ ফরোয়ার্ড সৌরভ দেওয়ান। ফেডারেশন কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলার সুযোগটা পেয়ে যান স্যামুয়েল বোয়েটাংয়ের চোটের কারণে। মৌসুমে দ্বিতীয়বার এ সুযোগ পেয়েই কাজে লাগান ২৫ বছরের সৌরভ। তার হ্যাটট্রিক মোহামেডানকে নিয়ে গেছে ফেডারেশন কাপের শেষ চারে। মোহামেডানে টানা তিন মৌসুম খেললেও বেঞ্চেই কেটেছে বেশিরভাগ সময়। আগামীর সময়-এর সঙ্গে আলাপচারিতায় জাতীয় দলে খেলার স্বপ্নের কথা জানান টাঙ্গাইল থেকে উঠে আসা সৌরভ—

প্রশ্ন: শীর্ষ পর্যায়ে এটাই কি আপনার প্রথম হ্যাটট্রিক?

সৌরভ: জি, এটাই প্রথম।

প্রশ্ন: কোচ জানালেন, অনেকে না থাকায় তার জন্য একাদশ সাজানো কঠিন ছিল। আপনাকে শুরু থেকে খেলাতে হয়েছে। সুযোগটা পেয়েই দেখি কাজে লাগালেন?

সৌরভ: আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, গোল করতে পেরেছি। তারপর হ্যাটট্রিকও করেছি। সত্যি বললে ম্যাচ খেললে সবারই আত্মবিশ্বাস বাড়ে। একটা ম্যাচে ৫-১০ মিনিট খেলে সেভাবে কিছু করা যায় না। আমি আসলে এরকম একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। 

প্রশ্ন: এই মৌসুমে কি নিয়মিত একাদশে সুযোগ পেয়েছেন?

সৌরভ: একদমই না। এই মৌসুমে এই ম্যাচ নিয়ে মাত্র দুই ম্যাচে শুরুর একাদশে খেলেছি। সর্বশেষ লিগ ম্যাচটা খেলেছি পুরো সময়। তবে মৌসুমে বেশিরভাগ সময় বেঞ্চেই কাটাতে হয়েছে। বদলি নেমে ১০-১৫ মিনিটের বেশি খেলার সুযোগ হয়নি।হ্যাটট্রিকের পর সৌরভের উদযাপন।প্রশ্ন: এই হ্যাটট্রিকের পর কি আপনার মনে হয় নিয়মিত সুযোগ পাবেন?

সৌরভ: আশা করছি ইনশাআল্লাহ। হ্যাটট্রিকের পর আশা করি নিয়মিত খেলার সুযোগ পাব। যেহেতু ভালো পারফরম্যান্স হচ্ছে, এখন কোচ হয়তো খেলাবেন। আমি কিন্তু গত মৌসুমে বদলি নেমেও লিগে পাঁচ গোল করেছিলাম।

প্রশ্ন:  জাতীয় দলে সত্যিকারের নাম্বার নাইনের সংকট আছে। হ্যাটট্রিকের পর নিশ্চয়ই জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন?

সৌরভ: হ্যাঁ, অবশ্যই। আমাদের স্বপ্নই থাকে জাতীয় দলে খেলার। যদি সুযোগ পাই, নিজেকে প্রমাণ করার চেষ্টা করব।

প্রশ্ন: স্ট্রাইকার হিসেবে আপনার কী কী বিশেষত্ব আছে যে আপনাকে জাতীয় দলে নেওয়া হবে?

সৌরভ: বক্সে আমি অনেক বেশি সাবলীল। তা ছাড়া আমার ফিনিশিংও ভালো। আর যদি দুর্বলতা বলেন, সেটা শুধুই আত্মবিশ্বাসে ঘাটতি। নিয়মিত খেললে সেটাও থাকবে না। অনেক সময় হুট করে ম্যাচে নেমে শেষের ৫-১০ মিনিট সেভাবে নিজেকে মানিয়ে নেওয়া যায় না। 

সৌরভ দেওয়ানমোহামেডানহ্যাটট্রিকফুটবলফেডারেশন কাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন

    সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন