তিন পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ, অধিনায়ক হামজা

ছবি: আগামীর সময়
প্রথম ম্যাচে দলের সঙ্গে ছিলেন না তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছেন হামজা চৌধুরী। শুধু তা-ই নয়, তার কাঁধেই থাকছে অধিনায়কের আর্মব্যান্ড। তিন পরিবর্তন নিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লংকানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
হামজার সঙ্গে দেশে এসেছেন ফারহান আলীও। এই দুইজনই প্রথমবারের মতো সাফে বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন। এই দুজনকে জায়গা করে দিতে গিয়ে বাদ পড়েছেন ফয়সাল ফাহিম ও জামাল ভূঁইয়া। ফাহিম ভালো খেললেও ফারহান আলীর ড্রাবলিং ও বলের ওপর নিয়ন্ত্রণ কাজে লাগাতে চান কোচ থমাস ডুলি।
ভুটানের বিপক্ষে স্ট্রাইকার হিসেবে খেলেছিলেন বিশ্বনাথ। ম্যাচের পরদিন অনুশীলনে চোট পাওয়ায় আজ একাদশে থাকছেন না তিনি। তার পরিবর্তে নামবেন আগের ম্যাচে গোল পাওয়া ইব্রাহিম।
বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরি, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন, সামিত সোম, কাজেম শাহ ও ইব্রাহিম।



