Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মাঠের ড্র ছাপিয়ে বিতর্কে নেইমার, সমর্থককে ‘মোটা’ বলে বিদ্রূপ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১৩:০৭
মাঠের ড্র ছাপিয়ে বিতর্কে নেইমার, সমর্থককে ‘মোটা’ বলে বিদ্রূপ

সমর্থকদের সঙ্গে বিবাদে জড়িয়ে বিতর্ক উস্কে দিলেন নেইমার।

ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের ডেরায় ফিরে সমর্থকদের ভালোবাসা পাচ্ছিলেন নেইমার। কিন্তু মঙ্গলবার রাতের এক ড্র সেই সুসম্পর্ককে রূপ দিল তিক্ততায়। কোপা সুদামেরিকানার ম্যাচে প্যারাগুয়ের ক্লাব দেপোর্তিভো রিকোলেতার সাথে ১-১ গোলে ড্র করার পর ভক্তদের রোষানলে পড়েন নেইমার। পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছায় যে, গ্যালারিতে থাকা এক ভক্তের শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য করে বসেন এই ব্রাজিলিয়ান সেনসেশন।

ঘরের মাঠ ভিলা বেলমিরোয় দেপোর্তিভো রিকোলেতার বিপক্ষে ফেবারিট হিসেবেই নেমেছিল সান্তোস। কিন্তু গোল মিসের মহড়া আর রক্ষণের ভুলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় তাদের। ম্যাচ শেষে মাঠের পাশে দাঁড়িয়ে ইএসপিএনকে সাক্ষাৎকার দিচ্ছিলেন নেইমার। এসময় দর্শকরা বিদ্রূপ শুরু করলে নেইমার শুরুতে মুখে আঙুল দিয়ে তাদের ‘চুপ’ থাকতে বলেন।

পরিস্থিতি শান্ত না হলে সাক্ষাৎকার শেষে তিনি সমর্থকদের সাথে সরাসরি তর্কে জড়িয়ে পড়েন। সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমরা খারাপ খেলিনি। অনেক সুযোগ তৈরি করেছি। ফুটবলার হিসেবে আমাদেরও ভুল হয়। সমর্থকরা আবেগপ্রবণ হয়ে অনেক কিছু চায়, কিন্তু বুঝতে হবে ফুটবল সব সময় মনের মতো হয় না।’

ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, সাক্ষাৎকার দিয়ে ড্রেসিংরুমে ফেরার সময় এক সমর্থক নেইমারের ফিটনেস নিয়ে প্রশ্ন করতেই তিনি চটে যান। পাল্টা আক্রমণ হিসেবে তিনি ওই দর্শককে ‘মোটা’ বলে সম্বোধন করেন। সেইসঙ্গে তাকে উদ্দেশ্য করে বলেন, ‘তোমার তো তো বেশি করে শরীরচর্চা করা উচিত। তুমি বেশ মোটা হয়ে যাচ্ছ!’

নেইমার এখানেই থামেননি। সেই দর্শক তাকে পাল্টা কিছু বলছিলেন। তাই নেইমার কিছুটা এগিয়ে গিয়ে আবার ফিরে আসেন এবং বিদ্রূপের সুরে বলেন, ‘তুমিই ঠিক বলেছ! আমি বখে গেছি তো? আমি এখানে নিজের সবটুকু নিংড়ে দিচ্ছি। আর তোমাকে কথা বলার সুযোগ দিয়ে তোমার এক মিনিটের খ্যাতি পাওয়ার ব্যবস্থা করে দিলাম!’

এই মুহূর্তে নেইমারের বিশ্বকাপ ভাগ্য ঝুলে আছে। কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে তার ঠাঁই হচ্ছে না। তাই মাঠের পারফরম্যান্স ছাপিয়ে নেইমারের এই খামখেয়ালি আচরণ এখন ব্রাজিলের ফুটবল মহলে আলোচনার তুঙ্গে। সমর্থকদের সাথে এমন প্রকাশ্য বিরোধ সান্তোসের জন্য খুব একটা সুখকর বার্তা বয়ে আনবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।

ব্রাজিলনেইমারসান্তোস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা