ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ
যুক্তরাষ্ট্র বাদ, সব দলকে 'নিরাপদ দোহায়' স্বাগত জানালেন ইনফান্তিনো

সংগৃহীত ছবি
১৯ নভেম্বর থেকে কাতারে শুরু হতে যাচ্ছে ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। এবার ৪৮টি দল নিয়ে এই মেগা আসরটি সাজানো হয়েছে। তবে নিরাপত্তা শঙ্কায় শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র তাদের নাম প্রত্যাহার করে নেয়। তাদের পরিবর্তে ডোমিনিকান রিপাবলিককে আমন্ত্রণ জানিয়েছে ফিফা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর।
১৯ নভেম্বর থেকে শুরু হয়ে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলা এই মেগা টুর্নামেন্টে উদ্বোধনী দিনে স্বাগতিক কাতার পানামার মুখোমুখি হবে। ফাইনাল বাদে টুর্নামেন্টের বাকি সব ম্যাচ কাতারের দোহার স্পোর্টস সিটির অ্যাসপায়ার জোন কমপ্লেক্সের আটটি মাঠে অনুষ্ঠিত হবে এবং ১৩ ডিসেম্বরের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক আহমাদ বিন আলী স্টেডিয়ামে।
এ বছরের আসরটি টানা পাঁচটি আসরের মধ্যে দ্বিতীয়, যা কাতার ২০২৯ সাল পর্যন্ত আয়োজন করবে। ২০২৬ সালের ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে ৪৮টি দল ১০৪টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে।
ফিফার কনফেডারেশন কোটা অনুযায়ী ইউরোপ থেকে ১১টি, আফ্রিকা থেকে ১০টি, এশিয়া থেকে স্বাগতিক কাতারসহ ৯টি, উত্তর ও মধ্য আমেরিকা থেকে ৮টি, দক্ষিণ আমেরিকা থেকে ৭টি এবং ওশেনিয়া অঞ্চল থেকে ৩টি দল মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। এবারের আসরে গ্রিস, মন্টেনিগ্রো, মোজাম্বিক, রোমানিয়া, সার্বিয়া, তানজানিয়া ও ভিয়েতনাম প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অভিষেক করতে যাচ্ছে।
এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ কাতার ২০২৬-এর চূড়ান্ত প্রস্তুতি পর্যালোচনার জন্য ইতিমধ্যে কাতারে পৌছেছেন। কাতারে পৌছে স্পোর্টস সিটির অ্যাসপায়ার জোনের কম্পিটিশন কমপ্লেক্স পরিদর্শনের সময়, ইনফান্তিনো স্থানীয় আয়োজক কমিটির সদস্যদের সাথে মাঠ, সুযোগ-সুবিধা এবং অবকাঠামোগত প্রস্তুতির বিষয়টি খতিয়ে দেখেন।
টুর্নামেন্টের ক্ষণগণনা দ্রুত এগিয়ে আসার সাথে সাথে ফিফা সভাপতি এই মর্যাদাপূর্ণ যুব টুর্নামেন্টটি আয়োজনের জন্য কাতারের প্রস্তুতি কর্তৃপক্ষের কাছ থেকে দেখতে অ্যাস্পায়ার জোনের প্রতিযোগিতা কমপ্লেক্স পরিদর্শন করেন।
অ্যাস্পায়ার জোনের প্রতিযোগিতা কমপ্লেক্সের সুযোগ-সুবিধাগুলো পরিদর্শন এবং এই মর্যাদাপূর্ণ যুব প্রতিযোগিতা আয়োজনে কাতারের প্রস্তুতি মূল্যায়ন করতে সেখানে যান তিনি।
পরদির্শনকালে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০২৬ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য কাতারের প্রস্তুতির ওপর জোর আস্থা প্রকাশ করেছেন এবং অংশগ্রহণকারী দল ও সমর্থকদের আশ্বস্ত করেছেন যে দোহা অত্যন্ত নিরাপদ ও অতিথিপরায়ণ।
তিনি টুর্নামেন্টের প্রস্তুতির ক্ষেত্রে অসাধারণ কাজের জন্য কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ) এবং এর নেতৃত্বদানকারী শেখ হামাদ বিন খলিফা বিন আহমেদ আল থানিকে ধন্যবাদ জানান।
অ্যাসপায়ার জোনের সুযোগ-সুবিধার প্রশংসা করে ইনফান্তিনো বলেন, এই ভেন্যুটি তরুণ খেলোয়াড়দের তাদের ফুটবলীয় স্বপ্ন পূরণের জন্য একটি অসাধারণ প্ল্যাটফর্ম প্রদান করবে। তিনি আরও যোগ করেন যে, যুব ফুটবলের এক অবিস্মরণীয় উৎসব আয়োজনের জন্য সবকিছুই যথাযথভাবে প্রস্তুত করা হয়েছে।



