Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ফ্রান্স দলে অশান্তি

জিদান-এমবাপ্পের মাঝে কথাবার্তাও বন্ধ?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৭
শেয়ার করুন:
জিদান-এমবাপ্পের মাঝে কথাবার্তাও বন্ধ?

কোচ ও দলের প্রধান তারকার মধ্যকার সম্পর্ক মাঠের পারফরম্যান্সের মতোই গুরুত্বপূর্ণ। কিন্তু এক্ষেত্রেই অস্বস্তির মুখে পড়েছে ফ্রান্স জাতীয় দল। ফরাসি ফুটবলের দায়িত্ব নেওয়ার পর থেকেই অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সঙ্গে কোচ জিনেদিন জিদানের সম্পর্কের সমীকরণটা এখনো মসৃণ হয়ে ওঠেনি। পজিশন পরিবর্তন, সরাসরি সাক্ষাতের অভাব এবং বারবার চোটের কারণে দুজনের মাঝে তৈরি হয়েছে অদৃশ্য দূরত্ব।

ফরাসি ক্রীড়া দৈনিক ‘লেকিপ’-এর প্রতিবেদন অনুযায়ী, সাবেক কোচ দিদিয়ের দেশমের সঙ্গে এমবাপ্পের যেমন দারুণ বোঝাপড়া ছিল, জিদানের সঙ্গে সম্পর্কটা তার ধারেকাছেও নেই। দুজনের মধ্যে প্রথম মতবিরোধের সূত্রপাত হয় গত সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে। দায়িত্ব নেওয়ার পর জিদান আক্রমণভাগের কেন্দ্রে উসমান দেম্বেলেকে খেলিয়ে এমবাপ্পেকে বাঁ উইংয়ে সরিয়ে দেন।

আরও পড়ুন

মাদক, অপরাধে জড়িয়ে এক ফুটবল জিনিয়াসের অকালমৃত্যু

১২ নভেম্বর ২০২৬

রিয়াল মাদ্রিদ তারকা এমবাপ্পে সাম্প্রতিক সময়ে সেন্টার-ফরোয়ার্ড হিসেবে খেলতেই বেশি অভ্যস্ত এবং দলে নেতৃত্বের ভূমিকায় থাকতে পছন্দ করেন। জিদানের এই কৌশলগত সিদ্ধান্তকে দলে নিজের গুরুত্ব কমে যাওয়ার ইঙ্গিত হিসেবেই দেখেছিলেন ফরাসি অধিনায়ক। এমবাপ্পের এই অসন্তোষের বিষয়টি জিদানের নজরে এলেও পরিস্থিতি অনুকূলে না থাকায় তখন কোনো সমাধান হয়নি। শারীরিক সমস্যা নিয়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়া এমবাপ্পে সেবার তুরস্কের বিপক্ষে ম্যাচে চোট পান এবং কোচের সঙ্গে কোনো বিস্তারিত আলোচনা ছাড়াই মাদ্রিদে ফিরে যান।

বিস্ময়কর বিষয় হলো, জিদান ও এমবাপ্পে দুজনই স্পেনের রাজধানী মাদ্রিদে বসবাস করা সত্ত্বেও এরপর থেকে তাদের মধ্যে কোনো সরাসরি কথা হয়নি। ফলে নভেম্বরের উয়েফা নেশনস লিগের দল ঘোষণার পর দুজনের এই শীতল সম্পর্ক নিয়ে ফরাসি ফুটবলে নতুন করে আলোচনা শুরু হয়। সম্প্রতি স্কোয়াড ঘোষণার সময় অবশ্য এমবাপ্পেকে তার পছন্দের পজিশনে ফেরানোর ইঙ্গিত দেন জিদান, ‘আমি শুধু বলছি যে, কিলিয়ান বেশ কয়েকটি পজিশনে খেলতে পারে। তবে এটাও সম্ভব যে এই ম্যাচগুলোতে সে তার পছন্দের পজিশনেই খেলবে—অর্থাৎ মূল স্ট্রাইকার হিসেবে। আর এতে কোনো সমস্যাই হবে না।’

আরও পড়ুন

বড় ম্যাচের আগে ফুটবলাররা কেন হেয়ার স্টাইল পাল্টান?

১২ নভেম্বর ২০২৬

উসমান দেম্বেলে চোটে পড়ায় এমবাপ্পের জন্য সেই সুযোগ তৈরিও হয়েছিল। তবে কেবল ফরমেশন বদলানোই নয়, দলের প্রধান অস্ত্রের সঙ্গে কোচের যোগাযোগের ঘাটতি পূরণ করাটাই এখন জিদানের বড় চ্যালেঞ্জ। এরই মধ্যে নতুন করে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন এমবাপ্পে, যার ফলে ইতালির বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন। দলীয় অনুশীলন বাদ দিয়ে চিকিৎসক ও ফিজিওদের তত্ত্বাবধানে আলাদাভাবে কাজ করছেন। আগামী রবিবার বোর্দোতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তুরস্কের বিপক্ষে তার মাঠে ফেরার আশা করছে ফ্রান্স।

জিনেদিন জিদানকিলিয়ান এমবাপ্পেফ্রান্স ফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    কুষ্টিয়ায় ‘পেট্রোল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রোল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা