Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

রবিন ফ্রাইডে

মাদক, অপরাধে জড়িয়ে এক ফুটবল জিনিয়াসের অকালমৃত্যু

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৫
শেয়ার করুন:
মাদক, অপরাধে জড়িয়ে এক ফুটবল জিনিয়াসের অকালমৃত্যু

মাঠের জাদুকরি দক্ষতা, গোলের পর প্রতিপক্ষকে বুড়ো আঙুল দেখানোর ঔদ্ধত্য কিংবা নিয়মকানুনের তোয়াক্কা না করার আজন্ম বিদ্রোহী —সব মিলিয়ে ইংলিশ ফুটবলের এক অমর উপাখ্যানের নাম রবিন ফ্রাইডে। মাঠের ভেতর তাঁর পায়ের কারুকার্য দেখে খোদ আন্তর্জাতিক রেফারিও হাততালি দিতে বাধ্য হয়েছিলেন। তিনিই আবার মাঠের বাইরে মদ্যপান, হিপি জীবনযাপন আর অপরাধের দুনিয়ায় কাটিয়েছিলেন নিজের মতো করে।

বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদে খেলার মতো প্রতিভা থাকা সত্ত্বেও নিয়মের খাঁচায় নিজেকে বাঁধতে না চাওয়া এই ফুটবলারকে ব্রিটিশ মিডিয়া আজও অভিহিত করে—'দ্যা গ্রেটেস্ট ফুটবলার ইউ নেভার স থ্রি' বা সেরা ফুটবলার, যাঁকে আপনি কখনো দেখেননি। ১৯৫২ সালের ২৭ জুলাই পশ্চিম লন্ডনের অ্যাকটনে জন্ম রবিন ফ্রাইডের। বাবা আলফ ফ্রাইডে যুদ্ধের আগে ব্রেন্টফোর্ডের হয়ে ফুটবল খেলেছিলেন, ফলে রক্তেই ছিল খেলার নেশা। 

আরও পড়ুন

অক্ষয় কুমারের মতো নাচা হলো না শ্রীলঙ্কা কোচের

১২ নভেম্বর ২০২৬

ছোটবেলা থেকেই অসাধারণ কোঅর্ডিনেশনের অধিকারী রবিন ক্রিস্টাল প্যালেস, কুইন্স পার্ক রেঞ্জার্স এবং চেলসির যুব দলে খেলেছিলেন। কিন্তু ষাটের দশকের কঠিন পরিবেশে জীবন সংগ্রামের কারণে অল্প বয়সেই অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন। খেলনা দোকান ডাকাতির অপরাধে ১৪ মাসের জন্য ফেলথাম বরস্টাল রিফর্মেটরিতে (সংশোধনাগার) কাটাতে হয় তাঁকে। তবে সেই কারাগারের দিনগুলোই তিনি পরিচিত হন রিডিং ক্লাবের সঙ্গে।


১৯৭২ সালের জুলাইয়ে লন্ডনে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে গিয়ে রবিন ফ্রাইডের বুকের ভেতর লোহার রড ঢুকে গিয়েছিল। হৃৎপিণ্ডের ঠিক দুই সেন্টিমিটার দূর দিয়ে রডটি চলে যায়। চিকিৎসকদের আশঙ্কা উড়িয়ে মাত্র তিন মাসের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরে আসেন তিনি। এই ঘটনাটিই যেন তাঁর পুরো জীবনকে প্রতিফলিত করে—মৃত্যুর ঠিক মুখোমুখি দাঁড়িয়েও বিন্দুমাত্র ভয় না পাওয়ার এক চরম উদাসীনতা। ১৯৭৪ সালের জানুয়ারি মাসে মাত্র ৭৫০ পাউন্ড ট্রান্সফার ফিতে চতুর্থ ডিভিশনের ক্লাব রিডিংয়ে যোগ দেন ফ্রাইডে। প্রথম ট্রেনিংয়েই নিজের জাত চিনিয়ে দেন এই তরুণ। শিনগার্ড ছাড়াই, মোজা গোড়ালি পর্যন্ত নামানো আর জার্সি প্যান্টের বাইরে ঝুলিয়ে মাঠে নেমে ডিফেন্ডারদের পাগল করে তুলতেন তিনি। কোনো নিয়মনীতি বা ট্রেনিংয়ের বালাই তাঁর জীবনে ছিল না।

আরও পড়ুন

বড় ম্যাচের আগে ফুটবলাররা কেন হেয়ার স্টাইল পাল্টান?

১২ নভেম্বর ২০২৬

মরিশাস ইভান্স ও চার্লি হার্লে-র মতো কোচরা বুঝে গিয়েছিলেন, রবিনকে দৌড়ঝাঁপ করানো বোকামি। তাঁকে শুধু একটা ফুটবল দিলে তিনি জাদুকরি সব মুহূর্ত উপহার দেবেন। ১৯৭৫-৭৬ মৌসুমে ২১ গোল করে রিডিংকে ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো তৃতীয় ডিভিশনে উন্নীত করেন তিনি। মাঠে তাঁর নৈপুণ্য এতটাই মুগ্ধকর ছিল যে, ট্রামে রোভার্সের বিপক্ষে করা তাঁর একটি দুর্দান্ত বাইসাইকেল কিক দেখে ম্যাচ পরিচালনায় থাকা আন্তর্জাতিক রেফারি ক্লাইভ থমাস মাঠেই তালি বাজাতে শুরু করেছিলেন। জবাবে ফ্রাইডে তাকে বলেছিলেন, ‘আপনার আরও ঘনঘন আসা উচিত, আমি প্রতি সপ্তাহেই এটি করি।’১৯৭৬ সালের ডিসেম্বরে ৩০ হাজার পাউন্ডের বিনিময়ে কার্ডিফ সিটিতে যোগ দেন ফ্রাইডে। সেখানে অভিষেকেই ববি মুরের ফুলহামের বিপক্ষে জোড়া গোল করে তাক লাগিয়ে দেন। পরের বছর এপ্রিলে লুটন টাউনের বিপক্ষে গোল করার পর গোলরক্ষক মিলিজা আলেক্সিকের সামনে করা তাঁর সেই বিখ্যাত ‘মিডল ফিঙ্গার’ উদযাপনের ছবি কালজয়ী হয়ে ওঠে। ওয়েলশ ব্যান্ড ‘সুপার ফুরি অ্যানিমেলস’ তাদের অ্যালবামের প্রচ্ছদে এই ছবি ব্যবহার করে ফ্রাইডের বিদ্রোহী সত্তাকে অমর করে রাখে।

আরও পড়ুন

ফারহানের গোল দেখে মুগ্ধ ডুলি

১১ নভেম্বর ২০২৬


তবে কাঠামোগত নিয়মের বেড়াজালে কার্ডিফে তাঁর সময়টা দ্রুত ফুরিয়ে আসে। ক্লাবের কঠোর অনুশাসন ও কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে মাত্র ২৫ বছর বয়সেই পেশাদার ফুটবলকে বিদায় জানান। রিডিংয়ের কোচ চার্লি হার্লে তাঁকে ফিরিয়ে আনতে গেলে ফ্রাইডে বলেছিলেন, ‘আমার বয়স আপনার অর্ধেক, অথচ আমি আপনার দ্বিগুণ জীবনযাপন করে ফেলেছি।’

ফুটবল ছাড়ার পর ছাদ মেরামতের কাজ ও সাধারণ জীবন বেছে নিলেও একসময় মাদকের ভয়াল গ্রাসে হারিয়ে যান রবিন ফ্রাইডে। ১৯৯০ সালের ২২ ডিসেম্বর মাত্র ৩৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে পাড়ি জমান না ফেরার দেশে। তাঁর অন্ত্যেষ্টিতে হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করেছিল, তিনি কতটা গভীরভাবে সমর্থকদের হৃদয় জয় করেছিলেন। পরিসংখ্যান বা ট্রফির খাতার চেয়েও রবিন ফ্রাইডে বেঁচে আছেন নিজের মতো করে জীবনযাপনের জন্য।

রবিন ফ্রাইডে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    কুষ্টিয়ায় ‘পেট্রোল বোমায়’ পোড়ানো হলো নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রোল বোমায়’ পোড়ানো হলো নুসরাতের বাড়ি

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা